বিষয়বস্তুতে চলুন

রোনালদো দে হেসুস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রোনালদো দে হেসুস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রোনালদো নাওয়েল দে হেসুস লোপেস[১]
জন্ম (2001-04-21) ২১ এপ্রিল ২০০১ (বয়স ২৫)
জন্ম স্থান সান পাত্রিসিও, প্যারাগুয়ে
উচ্চতা ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সেরো পোর্তেনিয়ো
জার্সি নম্বর ৩৫
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৩২, ২১ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

রোনালদো নাওয়েল দে হেসুস লোপেস (স্পেনীয়: Ronaldo De Jesús; জন্ম: ২১ এপ্রিল ২০০১; রোনালদো দে হেসুস নামে সুপরিচিত) হলেন একজন প্যারাগুয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে প্যারাগুয়ীয় ক্লাব সেরো পোর্তেনিয়ো এবং প্যারাগুয়ে জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০২৩ সালে, হেসুস প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে প্যারাগুয়ের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

রোনালদো নাওয়েল দে হেসুস লোপেস ২০০১ সালের ২১শে এপ্রিল তারিখে প্যারাগুয়ের সান পাত্রিসিওতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

হেসুস প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেছেন। ২০২৩ সালের ১৮ই ডিসেম্বর তারিখে তিনি পানামা অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] হেসুস ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত প্যারাগুয়ে অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১২। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
  2. ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/4245932
  3. ↑ "Paraguay" [প্যারাগুয়ে]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ৩১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
  4. ↑ "Lista de jugadores de la Selección Paraguaya para los Juegos Olímpicos París 2024" [প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসের জন্য প্যারাগুয়ের জাতীয় দলের খেলোয়াড়দের তালিকা]। apf.org (স্পেনীয় ভাষায়)। প্যারাগুয়ীয় ফুটবল অ্যাসোসিয়েশন। ৩ জুলাই ২০২৪। ৩১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪।

বহিঃসংযোগ

[সম্পাদনা]