মার্সেলো পেরেস মোস্কেইরা
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | মার্সেলো দে লা ক্রুস পেরেস মোস্কেইরা[১] | ||
| জন্ম | ২৩ মার্চ ২০০১ | ||
| জন্ম স্থান | লুকে, প্যারাগুয়ে | ||
| উচ্চতা | ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | উরাকান | ||
| জার্সি নম্বর | ১৯ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৪২, ২১ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
মার্সেলো দে লা ক্রুস পেরেস মোস্কেইরা (স্পেনীয়: Marcelo Pérez; জন্ম: ২৩ মার্চ ২০০১; মার্সেলো পেরেস নামে সুপরিচিত) হলেন একজন প্যারাগুয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে আর্জেন্টিনীয় ক্লাব উরাকান এবং প্যারাগুয়ে জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২৩ সালে, পেরেস প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে প্যারাগুয়ের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মার্সেলো দে লা ক্রুস পেরেস মোস্কেইরা ২০০১ সালের ২৩শে মার্চ তারিখে প্যারাগুয়ের লুকেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]পেরেস প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেছেন। ২০২৩ সালের ১৮ই ডিসেম্বর তারিখে তিনি পানামা অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] পেরেস ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত প্যারাগুয়ে অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১২। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/4245932
- ↑ "Paraguay" [প্যারাগুয়ে]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ৩১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Lista de jugadores de la Selección Paraguaya para los Juegos Olímpicos París 2024" [প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসের জন্য প্যারাগুয়ের জাতীয় দলের খেলোয়াড়দের তালিকা]। apf.org (স্পেনীয় ভাষায়)। প্যারাগুয়ীয় ফুটবল অ্যাসোসিয়েশন। ৩ জুলাই ২০২৪। ৩১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে মার্সেলো পেরেস মোস্কেইরা (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে মার্সেলো পেরেস মোস্কেইরা (ইংরেজি)
- কিকারে মার্সেলো পেরেস মোস্কেইরা (জার্মান)
- অলিম্পিডিয়ায় মার্সেলো পেরেস মোস্কেইরা (ইংরেজি)