হুলিও এনকিসো এস্পিনোলা
|
২০২২ সালে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের হয়ে এনকিসো | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | হুলিও সেসার এনকিসো এস্পিনোলা[১] | ||
| জন্ম | ২৩ জানুয়ারি ২০০৪ | ||
| জন্ম স্থান | কাগুয়াসু, প্যারাগুয়ে | ||
| উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন | ||
| জার্সি নম্বর | ১০ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৩৯, ২১ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
হুলিও সেসার এনকিসো এস্পিনোলা (স্পেনীয়: Julio Enciso; জন্ম: ২৩ জানুয়ারি ২০০৪; হুলিও এনকিসো নামে সুপরিচিত) হলেন একজন প্যারাগুয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন এবং প্যারাগুয়ে জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৯ সালে, এনকিসো প্যারাগুয়ে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে প্যারাগুয়ের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত প্যারাগুয়ের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২১ সালে প্যারাগুয়ের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; প্যারাগুয়ের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৭ ম্যাচে ১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]হুলিও সেসার এনকিসো এস্পিনোলা ২০০৪ সালের ২৩শে জানুয়ারি তারিখে প্যারাগুয়ের কাগুয়াসুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]এনকিসো প্যারাগুয়ে অনূর্ধ্ব-১৫ এবং প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালে তিনি প্যারাগুয়ে অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। এনকিসো ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত প্যারাগুয়ে অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][২][৩]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ২১ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| প্যারাগুয়ে | ২০২১ | ২ | ০ |
| ২০২২ | ৭ | ০ | |
| ২০২৩ | ২ | ০ | |
| ২০২৪ | ৬ | ১ | |
| সর্বমোট | ১৭ | ১ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১২। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Paraguay" [প্যারাগুয়ে]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ৩১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Lista de jugadores de la Selección Paraguaya para los Juegos Olímpicos París 2024" [প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসের জন্য প্যারাগুয়ের জাতীয় দলের খেলোয়াড়দের তালিকা]। apf.org (স্পেনীয় ভাষায়)। প্যারাগুয়ীয় ফুটবল অ্যাসোসিয়েশন। ৩ জুলাই ২০২৪। ৩১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে হুলিও এনকিসো এস্পিনোলা (ইংরেজি)
- সকারবেসে হুলিও এনকিসো এস্পিনোলা (ইংরেজি)
- বিডিফুটবলে হুলিও এনকিসো এস্পিনোলা (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে হুলিও এনকিসো এস্পিনোলা (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে হুলিও এনকিসো এস্পিনোলা (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে হুলিও এনকিসো এস্পিনোলা (ইংরেজি)
- প্রিমিয়ার লিগে হুলিও এনকিসো এস্পিনোলা (ইংরেজি)
- কিকারে হুলিও এনকিসো এস্পিনোলা (জার্মান)
- এফবিরেফে হুলিও এনকিসো এস্পিনোলা (ইংরেজি)
- ১১বনাম১১.কমে হুলিও এনকিসো এস্পিনোলা (ইংরেজি)
- Articles with faulty GND identifiers
- Pages with red-linked authority control categories
- ২০০৪-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- প্যারাগুয়ীয় ফুটবলার
- ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন ফুটবল ক্লাবের খেলোয়াড়
- প্যারাগুয়ের আন্তর্জাতিক যুব ফুটবলার
- প্যারাগুয়ের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- প্যারাগুয়ের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- ক্লাব লিবের্তাদের ফুটবলার
- পুরুষ ফুটবল আক্রমণভাগের খেলোয়াড়
- ইপ্সউইচ টাউন ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ২০২১ কোপা আমেরিকার খেলোয়াড়
- ২০২৪ কোপা আমেরিকার খেলোয়াড়
- ইংল্যান্ডে প্রবাসী পুরুষ ফুটবলার
- ফ্রান্সে প্রবাসী পুরুষ ফুটবলার
- ২০২৬ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়