বিষয়বস্তুতে চলুন

প্যারাগুয়ীয় ফুটবল অ্যাসোসিয়েশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
প্যারাগুয়ীয় ফুটবল অ্যাসোসিয়েশন
কনমেবল
প্রতিষ্ঠিত১৯০৬; ১২০ বছর আগে (1906)[]
সদর দপ্তরআসুনসিওন, প্যারাগুয়ে
ফিফা অধিভুক্তি১৯২৫[]
কনমেবল অধিভুক্তি১৯২১
সভাপতিপ্যারাগুয়ে রবার্ট হ্যারিসন[]
সহ-সভাপতি
  • প্যারাগুয়ে হাবিয়ের দিয়াস দে বিবার
  • প্যারাগুয়ে কার্লোস সোসা
ওয়েবসাইটwww.apf.org.py

প্যারাগুয়ীয় ফুটবল অ্যাসোসিয়েশন ([asosjaˈsjom paɾaˈɣwaʝa ðe ˈfutβol], স্পেনীয়: Asociación Paraguaya de Futbol, ইংরেজি: Paraguayan Football Association; এছাড়াও সংক্ষেপে এপিএফ এবং পিএফএ নামে পরিচিত) হচ্ছে প্যারাগুয়ের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[] এই সংস্থাটি ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১৯ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৫ বছর পর ১৯২১ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনমেবলের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে অবস্থিত।

এই সংস্থাটি প্যারাগুয়ের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে প্যারাগুয়ীয় প্রথম বিভাগ, প্যারাগুয়ীয় মধ্যবর্তী বিভাগ এবং প্যারাগুয়ীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে প্যারাগুয়ীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন রবার্ট হ্যারিসন এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন লুইস কানোন্নিকোফ।

কর্মকর্তা

[সম্পাদনা]
১০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থাননাম
সভাপতিরবার্ট হ্যারিসন
সহ-সভাপতিহাবিয়ের দিয়াস দে বিবার
কার্লোস সোসা
সাধারণ সম্পাদকলুইস কানোন্নিকোফ
কোষাধ্যক্ষউগো কুরোকি
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকফের্নান্দো অরটিস
প্রযুক্তিগত পরিচালকদগলাস মার্তিনেস
ফুটসাল সমন্বয়কারীহোসে লুইস আলদের
জাতীয় দলের কোচ (পুরুষ)এদুয়ার্দো বেরিজ্জো
জাতীয় দলের কোচ (নারী)এপিফানিয়া বেনিতেস
রেফারি সমন্বয়কারীতাদেও আন্দ্রেস আলবারেস ক্রিস্তালদো

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৭ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২০
  2. "Archived copy"। ১২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৮{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক)
  3. Dunmore, Tom (২০১১)। Historical Dictionary of Soccer। Scarecrow Press। পৃ. ১৯৬। আইএসবিএন ৯৭৮-০-৮১০৮-৭১৮৮-৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]