বিষয়বস্তুতে চলুন

আলান নুনিয়েস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলান নুনিয়েস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলান এর্মিনিও নুনিয়েস দুয়ার্তে[১]
জন্ম (2004-10-01) ১ অক্টোবর ২০০৪ (বয়স ২২)
জন্ম স্থান লুকে, প্যারাগুয়ে
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সেরো পোর্তেনিয়ো
জার্সি নম্বর ৩০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:৩০, ২১ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আলান এর্মিনিও নুনিয়েস দুয়ার্তে (স্পেনীয়: Alan Núñez; জন্ম: ১ অক্টোবর ২০০৪; আলান নুনিয়েস নামে সুপরিচিত) হলেন একজন প্যারাগুয়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে প্যারাগুয়ীয় ক্লাব সেরো পোর্তেনিয়ো এবং প্যারাগুয়ে জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০২৩ সালে, নুনিয়েস প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে প্যারাগুয়ের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আলান এর্মিনিও নুনিয়েস দুয়ার্তে ২০০৪ সালের ১লা অক্টোবর তারিখে প্যারাগুয়ের লুকেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

নুনিয়েস প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেছেন। ২০২৩ সালের ১৮ই ডিসেম্বর তারিখে তিনি পানামা অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে প্যারাগুয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] নুনিয়েস ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত প্যারাগুয়ে অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১২। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
  2. ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/4245932
  3. ↑ "Paraguay" [প্যারাগুয়ে]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ৩১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
  4. ↑ "Lista de jugadores de la Selección Paraguaya para los Juegos Olímpicos París 2024" [প্যারিস ২০২৪ অলিম্পিক গেমসের জন্য প্যারাগুয়ের জাতীয় দলের খেলোয়াড়দের তালিকা]। apf.org (স্পেনীয় ভাষায়)। প্যারাগুয়ীয় ফুটবল অ্যাসোসিয়েশন। ৩ জুলাই ২০২৪। ৩১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪।

বহিঃসংযোগ

[সম্পাদনা]