বিষয়বস্তুতে চলুন

জেসি র‍্যান্ডাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেসি র‍্যান্ডাল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জেসি কারমাইকেল র‍্যান্ডাল[১]
জন্ম (2002-08-19) ১৯ আগস্ট ২০০২ (বয়স ২৪)
জন্ম স্থান ওয়েলিংটন, নিউজিল্যান্ড
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ওয়েলিংটন অলিম্পিক
জার্সি নম্বর ২১
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৪৩, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

জেসি কারমাইকেল র‍্যান্ডাল (ইংরেজি: Jesse Randall; জন্ম: ১৯ আগস্ট ২০০২; জেসি র‍্যান্ডাল নামে সুপরিচিত) হলেন একজন নিউজিল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে নিউজিল্যান্ডীয় ক্লাব ওয়েলিংটন অলিম্পিক এবং নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৯ সালে, র‍্যান্ডাল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে নিউজিল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত নিউজিল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৪ সালে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নিউজিল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

জেসি কারমাইকেল র‍্যান্ডাল ২০০২ সালের ১৯শে আগস্ট তারিখে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

র‍্যান্ডাল নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৭, নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালের ২৫শে মে তারিখে তিনি চীন অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ম্যাচে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] র‍্যান্ডাল ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত নিউজিল্যান্ড অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]

২০২৪ সালের ১৮ই জুন তারিখে, ২১ বছর, ৯ মাস ও ৩০ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী র‍্যান্ডাল সলোমন দ্বীপপুঞ্জের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২৪ ওএফসি নেশন্স কাপের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[৫] উক্ত ম্যাচের ৬৩তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় বেন ওল্ডের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন; ম্যাচে তিনি ১৯ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৬] ম্যাচটি নিউজিল্যান্ড ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৭] নিউজিল্যান্ডের হয়ে অভিষেকের বছরে র‍্যান্ডাল সর্বমোট ৪ ম্যাচে ১টি গোল করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১২ দিন পর, নিউজিল্যান্ডের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৮] ২০২৪ সালের ৩০শে জুন তারিখে, ভানুয়াতুর বিরুদ্ধে ম্যাচের ৮৩তম মিনিটে নিউজিল্যান্ডের হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৯][১০]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
৪ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
নিউজিল্যান্ড২০২৪৪১
সর্বমোট৪১

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১১। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
  2. ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3192697
  3. ↑ "New Zealand" [নিউজিল্যান্ড]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ১৬ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
  4. ↑ "Men's Football Team Announced for Paris 2024" [প্যারিস ২০২৪-এর জন্য পুরুষদের ফুটবল দল ঘোষণা করা হয়েছে]। nzfootball.co.nz (ইংরেজি ভাষায়)। নিউজিল্যান্ড ফুটবল। ৯ জুলাই ২০২৪। ১৬ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৪।
  5. ↑ https://int.soccerway.com/matches/2024/06/18/oceania/ofc-nations-cup/new-zealand/solomon-islands/4316349/
  6. ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/4352916
  7. ↑ https://www.national-football-teams.com/matches/report/39198/New_Zealand_Solomon_Islands.html
  8. ↑ https://int.soccerway.com/matches/2024/06/21/oceania/ofc-nations-cup/vanuatu/new-zealand/4316352/
  9. ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/4366246
  10. ↑ https://www.national-football-teams.com/matches/report/39256/Vanuatu_New_Zealand.html

বহিঃসংযোগ

[সম্পাদনা]