অস্কার ভান হাটুম
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | অস্কার টাকোডা ভান হাটুম[১] | ||
| জন্ম | ১৪ এপ্রিল ২০০২ | ||
| জন্ম স্থান | অকল্যান্ড, নিউজিল্যান্ড | ||
| উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ওয়েলিংটন ফিনিক্স | ||
| জার্সি নম্বর | ২৪ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৪৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
অস্কার টাকোডা ভান হাটুম (ইংরেজি: Oskar van Hattum; জন্ম: ১৪ এপ্রিল ২০০২; অস্কার ভান হাটুম নামে সুপরিচিত) হলেন একজন নিউজিল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে নিউজিল্যান্ডীয় ক্লাব ওয়েলিংটন ফিনিক্স এবং নিউজিল্যান্ড জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৮ সালে, হাটুম নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে নিউজিল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত নিউজিল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৪ সালে নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নিউজিল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]অস্কার টাকোডা ভান হাটুম ২০০২ সালের ১৪ই এপ্রিল তারিখে নিউজিল্যান্ডের অকল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]হাটুম নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৭ এবং নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের ৮ই সেপ্টেম্বর তারিখে তিনি ভানুয়াতু অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ম্যাচে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] হাটুম ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত নিউজিল্যান্ড অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
২০২৪ সালের ১৮ই জুন তারিখে, ২২ বছর, ২ মাস ও ৪ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী হাটুম সলোমন দ্বীপপুঞ্জের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২৪ ওএফসি নেশন্স কাপের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক করেছেন।[৫] উক্ত ম্যাচের ৭৬তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় এলিজাহ জাস্টের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন; ম্যাচে তিনি ১৮ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৬] ম্যাচটি নিউজিল্যান্ড ৩–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৭] নিউজিল্যান্ডের হয়ে অভিষেকের বছরে হাটুম সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ৪ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| নিউজিল্যান্ড | ২০২৪ | ২ | ০ |
| সর্বমোট | ২ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১১। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3099855
- ↑ "New Zealand" [নিউজিল্যান্ড]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ১৬ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Men's Football Team Announced for Paris 2024" [প্যারিস ২০২৪-এর জন্য পুরুষদের ফুটবল দল ঘোষণা করা হয়েছে]। nzfootball.co.nz (ইংরেজি ভাষায়)। নিউজিল্যান্ড ফুটবল। ৯ জুলাই ২০২৪। ১৬ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৪।
- ↑ https://uk.soccerway.com/matches/2024/06/18/oceania/ofc-nations-cup/new-zealand/solomon-islands/4316349/
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/4352916
- ↑ https://www.national-football-teams.com/matches/report/39198/New_Zealand_Solomon_Islands.html
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে অস্কার ভান হাটুম (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে অস্কার ভান হাটুম (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে অস্কার ভান হাটুম (ইংরেজি)
- কিকারে অস্কার ভান হাটুম (জার্মান)
- অলিম্পিকস.কমে অস্কার ভান হাটুম (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় অস্কার ভান হাটুম (ইংরেজি)
- নিউজিল্যান্ড অলিম্পিক কমিটিতে অস্কার ভান হাটুম (ইংরেজি)
- ২০০২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- নিউজিল্যান্ডীয় ফুটবলার
- ফুটবল ফরোয়ার্ড
- ওয়েলিংটন ফিনিক্স ফুটবল ক্লাবের খেলোয়াড়
- নিউজিল্যান্ডের আন্তর্জাতিক যুব ফুটবলার
- নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- পুরুষ ফুটবল ফরোয়ার্ড
- নিউজিল্যান্ড ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলোয়াড়
- এ-লিগের খেলোয়াড়
- লিগ অফ আয়ারল্যান্ড খেলোয়াড়