আইজ্যাক রবার্ট হিউস
|
২০২৪ সালে ওয়েলিংটন ফিনিক্স ফুটবল ক্লাবের হয়ে আইজ্যাক হিউস | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | আইজ্যাক রবার্ট হিউস[১] | ||
| জন্ম | ২৫ মার্চ ২০০৪ | ||
| জন্ম স্থান | ওয়ারিংটন, নিউজিল্যান্ড | ||
| উচ্চতা | ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ওয়েলিংটন ফিনিক্স | ||
| জার্সি নম্বর | ২৬ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৪৮, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
আইজ্যাক রবার্ট হিউস (ইংরেজি: Isaac Hughes; জন্ম: ২৫ মার্চ ২০০৪; আইজ্যাক হিউস নামে সুপরিচিত) হলেন একজন নিউজিল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে নিউজিল্যান্ডীয় ক্লাব ওয়েলিংটন ফিনিক্স এবং নিউজিল্যান্ড জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২২ সালে, হিউস নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে নিউজিল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]আইজ্যাক রবার্ট হিউস ২০০৪ সালের ২৫শে মার্চ তারিখে নিউজিল্যান্ডের ওয়ারিংটনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]হিউস নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯, নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং নিউজিল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালের ৮ই সেপ্টেম্বর তারিখে তিনি কুক দ্বীপপুঞ্জ অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] হিউস ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত নিউজিল্যান্ড অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১১। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3910082
- ↑ "New Zealand" [নিউজিল্যান্ড]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ১৬ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Men's Football Team Announced for Paris 2024" [প্যারিস ২০২৪-এর জন্য পুরুষদের ফুটবল দল ঘোষণা করা হয়েছে]। nzfootball.co.nz (ইংরেজি ভাষায়)। নিউজিল্যান্ড ফুটবল। ৯ জুলাই ২০২৪। ১৬ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে আইজ্যাক রবার্ট হিউস (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে আইজ্যাক রবার্ট হিউস (ইংরেজি)
- অলিম্পিকস.কমে আইজ্যাক রবার্ট হিউস (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় আইজ্যাক রবার্ট হিউস (ইংরেজি)
- নিউজিল্যান্ড অলিম্পিক কমিটিতে আইজ্যাক রবার্ট হিউস (ইংরেজি)
- ২০০৪-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- নিউজিল্যান্ডীয় ফুটবলার
- ওয়েলিংটন ফিনিক্স ফুটবল ক্লাবের খেলোয়াড়
- নিউজিল্যান্ডের আন্তর্জাতিক যুব ফুটবলার
- নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ফুটবলার
- নিউজিল্যান্ডের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- ওয়ারিংটনের ফুটবলার
- নিউজিল্যান্ডে ইংরেজ অভিবাসনকারী
- পুরুষ ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- ২১শ শতাব্দীর ইংরেজ পুরুষ ক্রীড়াবিদ
- ইংরেজ পুরুষ ফুটবলার