চীন জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দল
| ডাকনাম | ড্রাগনের দল | ||
|---|---|---|---|
| অ্যাসোসিয়েশন | চীনা ফুটবল অ্যাসোসিয়েশন | ||
| কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
| সাব–কনফেডারেশন | পূর্ব এশীয় ফুটবল ফেডারেশন | ||
| প্রধান কোচ | ইয়াং ছেন | ||
| মাঠ | বিভিন্ন | ||
| ফিফা কোড | CHN | ||
| ওয়েবসাইট | www | ||
| |||
| এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ | |||
| অংশগ্রহণ | ১৪ (১৯৮৫-এ প্রথম) | ||
| সেরা সাফল্য | চ্যাম্পিয়ন (১৯৯২) | ||
| ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ | |||
| অংশগ্রহণ | ৬ (১৯৮৫-এ প্রথম) | ||
| সেরা সাফল্য | কোয়ার্টার-ফাইনাল (২০০৫) | ||
চীন জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দল (যা সংক্ষেপে চীন অনূর্ধ্ব-১৭ নামে পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে চীনের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-১৭ দল, যার সকল কার্যক্রম চীনের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা চীনা ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১][২]
ড্রাগনের দল নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত। বর্তমানে এই দলের প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন চীনা সাবেক ফুটবল খেলোয়াড় ইয়াং ছেন।[৩][৪]
চীন অনূর্ধ্ব-১৭ এপর্যন্ত ৬ বার ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০০৫ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা তুরস্ক অনূর্ধ্ব-১৭ দলের কাছে ১–৫ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের ইতিহাসে চীন অনূর্ধ্ব-১৭ অন্যতম সেরা দল, যেখানে দলটি এপর্যন্ত ১৪ বার অংশগ্রহণ করে দুইটি শিরোপা জয়লাভ করেছে। ইউ দাবাও, লিউ রুওফান, ঝাং জিউওয়েই, তাও কিয়াংলং এবং উ লেইয়ের মতো খেলোয়াড়গণ চীনের অনূর্ধ্ব-১৭ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
প্রতিযোগিতামূলক তথ্য
[সম্পাদনা]ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
[সম্পাদনা]| ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ | ||||||||
|---|---|---|---|---|---|---|---|---|
| সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো |
| কোয়ার্টার-ফাইনাল | ৮ম | ৪ | ২ | ১ | ১ | ৮ | ৭ | |
| উত্তীর্ণ হয়নি | ||||||||
| গ্রুপ পর্ব | ১২তম | ৩ | ১ | ১ | ১ | ১ | ৩ | |
| গ্রুপ পর্ব | ১৪তম | ৩ | ০ | ১ | ২ | ৪ | ৭ | |
| গ্রুপ পর্ব | ১৪তম | ৩ | ০ | ১ | ২ | ২ | ৫ | |
| উত্তীর্ণ হয়নি | ||||||||
| গ্রুপ পর্ব | ১৪তম | ৩ | ০ | ১ | ২ | ৫ | ৭ | |
| কোয়ার্টার-ফাইনাল | ৭ম | ৪ | ১ | ২ | ১ | ৪ | ৭ | |
| অংশগ্রহণ করেনি | ||||||||
| মোট | কোয়ার্টার-ফাইনাল | ৬/১৯ | ২০ | ৪ | ৭ | ৯ | ২৪ | ৩৬ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৪।
- ↑ https://www.worldfootball.net/teams/china-u17-h-team/
- ↑ https://int.soccerway.com/teams/china-pr/china-pr-u17/25551/
- ↑ https://www.transfermarkt.com/china-u17/startseite/verein/26944
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফিফা-এ চীন জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল দল (ইংরেজি)