জাপানে হিন্দুধর্ম
| মোট জনসংখ্যা | |
|---|---|
| ২৫,৫৯৭ (২০১৫)[১] | |
| ধর্ম | |
| হিন্দুধর্ম | |
| ধর্মগ্রন্থ | |
| ভগবদ্গীতা এবং বেদ | |
| ভাষা | |
| সংস্কৃত ভাষা (পবিত্র) জাপানি এবং আরো আঞ্চলিক |
| দেশ অনুযায়ী হিন্দুধর্ম |
|---|
| পূর্ণাঙ্গ তালিকা |
হিন্দুধর্ম জাপানে একটি সংখ্যালঘু ধর্ম। ২০১৫ সালের তথ্যনুসারে ২৫,৫৯৭ জন হিন্দু জাপানে বসবাস করে ।[২]


সাংস্কৃতিক
[সম্পাদনা]
যদিও হিন্দুধর্ম জাপানে সংখ্যালঘু ধর্ম, তবুও জাপানি সংস্কৃতি গঠনে এটির উল্লেখযোগ্য পরোক্ষ ভূমিকা রয়েছে। জাপানি "সেভেন গডস অফ ফরচুন" এর মধ্যে চার জন হিন্দু দেবতা থেকে উদ্ভূত: বেনজাইটেনসামা ( সরস্বতী ),[৩] বিশামন (বৈশ্রবণ বা কুবের), ডাইকোকুটেন ( মহাকাল/ শিব), এবং কিচিজোতেন ( লক্ষ্মী )। জাপানে হিন্দু ত্রিদেবীর সরস্বতীর বেনজাইতেন্নিও নামে, লক্ষ্মী কিশোউতেন্নিও নামে এবং মহাকালী ডাইকোকুটেনিয়ো (大黒天女) নামে পরিচিত।[৪][৫][৬]
মন্দির
[সম্পাদনা]জাপানে স্থানীয় ছাড়াও হিন্দুধর্ম প্রধানত ভারতীয় এবং নেপালি অভিবাসীদের দ্বারা অনুশীলন করা হয় । ২০১৬ সালের হিসাবে, জাপানে ৩০,০৪৮ ভারতীয় এবং ৮০,০৩৮ নেপালি রয়েছে। এদের অধিকাংশই হিন্দু। এখানে, হিন্দু দেবতারা অনেক জাপানিদের দ্বারা বিশেষ করে শিংগন বৌদ্ধধর্মে সম্মানিত।[৭][৮] জাপানের কয়েকটি হিন্দু মন্দির নিম্নরূপ:
- শিব শক্তি মন্দির ও আশ্রম টোকিও
- শিরডি সাই বাবা টোকিও মন্দির
- ইসকন নিউ গয়া[৯]
- বেনজাইটেনসামা মন্দির (সরস্বতী মন্দির)
- গণেশ মন্দির, আসাকুসা
- গবিন্দ মন্দির, টকিও
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Japan, Religion And Social Profile"। thearda.com। ৬ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২২।
- ↑ "How Popular Is Hinduism In Japan?"। Dvaita (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৭ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২।
- ↑ "'Saraswati is the most revered deity in Japan, after the Buddha': Filmmaker Benoy Behl"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ১১ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২।
- ↑ "Hindu gods in Japan – Hindu Swayamsevak Sangh (HSS) Japan" (ইংরেজি ভাষায়)। ২২ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২।
- ↑ "Butsuzōzui (Illustrated Compendium of Buddhist Images)" (Japanese ভাষায়)। Ehime University Library। ১৭৯৬। পৃ. (০৫৯.jpg)। ১০ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে (digital photos) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক) - ↑ "Hindu Deities in Japan"। Odisha News, Odisha Latest news, Odisha Daily - OrissaPOST (মার্কিন ইংরেজি ভাষায়)। ১২ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২।
- ↑ Behl, Benoy K.। "Hindu deities in Japan"। Frontline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২।
- ↑ "The reason why Japanese religion is similar to Hindu Religion"। Detechter (মার্কিন ইংরেজি ভাষায়)। ২১ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২।
- ↑ "ホーム"। ISKCON NEW GAYA (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- জাপানে ইসকন মন্দির
- জাপানের হিন্দু
- বেদান্ত সোসাইটি অফ জাপান
- Hindu Influence on Japan
- Japan's Hindu linkages still alive ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে
- Hindu gods forgotten in India revered in Japan
উইকিমিডিয়া কমন্সে জাপানে হিন্দুধর্ম সম্পর্কিত মিডিয়া দেখুন।

