খলনায়ক (১৯৯৩-এর চলচ্চিত্র)
| খলনায়ক | |
|---|---|
খলনায়ক চলচ্চিত্রের পোস্টার | |
| Khalnayak | |
| পরিচালক | সুভাষ ঘাই |
| প্রযোজক |
|
| রচয়িতা |
|
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল |
| চিত্রগ্রাহক | অশোক মেহতা |
| সম্পাদক | বামান ভোঁসলে |
| পরিবেশক | মুক্তা আর্টস লিমিটেড |
| মুক্তি | ৬ আগস্ট ১৯৯৩ |
| স্থিতিকাল | ১৯১ মিনিট |
| দেশ | ভারত |
| ভাষা | হিন্দি |
| আয় | ₹৪১.৫ কোটি[১] |
খলনায়ক (হিন্দি: खलनायक) হল সুভাষ ঘাই প্রযোজিত ও পরিচালিত ১৯৯৩ সালের ভারতীয় হিন্দি ভাষার মারপিঠধর্মী উত্তেজনাপূর্ণ চলচ্চিত্র। ছবিটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন সুভাষ ঘাই, রাম কেলকর ও কমলেশ পাণ্ডে। ছবিতে সন্ত্রাসী বাল্লুকে ধরতে ইন্সপেক্টর রাম ও তাঁর প্রেমিকা ইন্সপেক্টর গঙ্গার প্রচেষ্টা চিত্রিত হয়েছে। এতে প্রধান তিনটি ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ ও মাধুরী দীক্ষিত।[২]
চলচ্চিত্রটি ১৯৯৩ সালের ৬ আগস্ট ভারতে মুক্তি পায়। এটি সে বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ছিল[১] এবং ১৯৯০-এর দশকের চতুর্থ সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র ছিল। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ দশটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী ও নৃত্য পরিচালক বিভাগে দুটি পুরস্কার অর্জন করে।[২]
কুশীলব
[সম্পাদনা]- সঞ্জয় দত্ত - বলরাম রাকেশ প্রসাদ "বাল্লু"
- মাধুরী দীক্ষিত - ইন্সপেক্টর গাঙ্গোত্রী "গঙ্গা" দেবী
- জ্যাকি শ্রফ - ইন্সপেক্টর রাম সিনহা
- অনুপম খের - ঈশ্বর গিরধর পাণ্ডে
- রাখী গুলজার - আরতি প্রসাদ
- রম্যা কৃষ্ণন - সোফিয়া সুলোচনা
- প্রমোদ মুথু - রশি মহন্ত
- নিনা গুপ্তা - চম্পা দিদি, "চোলি কে পিচে" গানের নৃত্যশিল্পী
সঙ্গীত
[সম্পাদনা]চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল এবং গীত রচনা করেছেন আনন্দ বকশী।
গানের তালিকা
[সম্পাদনা]| নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী(গণ) | দৈর্ঘ্য |
|---|---|---|---|---|---|
| ১. | "আজা সাজন আজা" | আনন্দ বকশী | লক্ষ্মীকান্ত-প্যারেলাল | অলকা ইয়াগনিক | |
| ২. | "পালকি ম্যাঁয় হোকে সাওয়ার চালি রে" | আনন্দ বকশী | লক্ষ্মীকান্ত-প্যারেলাল | অলকা ইয়াগনিক | |
| ৩. | "অ্যায়সে তেরি ইয়াদ আতি হ্যায়" | আনন্দ বকশী | লক্ষ্মীকান্ত-প্যারেলাল | অলকা ইয়াগনিক ও মোহাম্মদ আজিজ | |
| ৪. | "চোলি কে পিচে ক্যায়া হ্যায় (নারী)" | আনন্দ বকশী | লক্ষ্মীকান্ত-প্যারেলাল | অলকা ইয়াগনিক ও ইলা অরুণ | |
| ৫. | "চোলি কে পিচে ক্যায়া হ্যায় (পুরুষ)" | আনন্দ বকশী | লক্ষ্মীকান্ত-প্যারেলাল | বিনোদ রাঠোড় | |
| ৬. | "দের সে আনা জলদি জানা" | আনন্দ বকশী | লক্ষ্মীকান্ত-প্যারেলাল | অলকা ইয়াগনিক ও মনহর উদাস | |
| ৭. | "নায়ক নহী খলনায়ক হুঁ ম্যাঁয়" | আনন্দ বকশী | লক্ষ্মীকান্ত-প্যারেলাল | কবিতা কৃষ্ণমূর্তি ও বিনোদ রাঠোড় | |
| ৮. | "নায়ক নহী খলনায়ক হুঁ ম্যাঁয়" | আনন্দ বকশী | লক্ষ্মীকান্ত-প্যারেলাল | ইলা অরুণ ও কবিতা কৃষ্ণমূর্তি | |
| ৯. | "ও মা তুঝে সালাম" | আনন্দ বকশী | লক্ষ্মীকান্ত-প্যারেলাল | জগজিৎ সিং |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]- বিজয়ী: শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী - অলকা ইয়াগনিক ও ইলা অরুণ (গানঃ "চোলি কে পিচে")
- বিজয়ী: শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা - সরোজ খান (গানঃ "চোলি কে পিচে")
- মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র - খলনায়ক (সুভাষ ঘাই)
- মনোনীত: শ্রেষ্ঠ পরিচালক - সুভাষ ঘাই
- মনোনীত: শ্রেষ্ঠ অভিনেতা - সঞ্জয় দত্ত
- মনোনীত: শ্রেষ্ঠ অভিনেত্রী - মাধুরী দীক্ষিত
- মনোনীত: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী - জ্যাকি শ্রফ
- মনোনীত: শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক - লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল
- মনোনীত: শ্রেষ্ঠ গীতিকারর - আনন্দ বকশী
- মনোনীত: শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী - বিনোদ রাঠোড় (গানঃ "নায়ক নহী খলনায়ক হুঁ ম্যাঁয়")
পুনর্নির্মাণ
[সম্পাদনা]চলচ্চিত্রটি তেলুগু ভাষায় খিলাড়ি নাম্বার ওয়ান নামে পুনর্নির্মিত হয়। এতে সঞ্জয় দত্তের ভূমিকায় বিনোদ কুমার, মাধুরী দীক্ষিতের ভূমিকায় সুকন্যা ও জ্যাকি শ্রফের ভূমিকায় রাঘুমান অভিনয় করেন। এছাড়া তিনি নিজেই এর একটি পুনর্নির্মাণ তৈরির সিদ্ধান্ত নেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Box Office 1993"। বক্স অফিস ইন্ডিয়া। ১৭ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮।
- 1 2 ভট্টাচার্য, রস্মিলা (২৬ জানুয়ারি ২০১৬)। "IN FOCUS: WHEN THE BAD GUY RULED THE BOX-OFFICE"। মুম্বই মিরর। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮।
- ↑ "Subhash Ghai confirms he is remaking Sanjay Dutt's Khalnayak"। ডেকান ক্রনিকল। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- হিন্দি ভাষার চলচ্চিত্র
- উইকিউপাত্তে রটেন টম্যাটোস আইডি নেই
- ১৯৯৩-এর চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের হিন্দি ভাষার চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্র
- ভারতীয় মারপিঠধর্মী চলচ্চিত্র
- লক্ষ্মীকান্ত-প্যারেলাল সুরারোপিত চলচ্চিত্র
- সুভাষ ঘাই পরিচালিত চলচ্চিত্র
- অন্য ভাষায় পুনর্নির্মিত হিন্দি চলচ্চিত্র
- ভারতে সন্ত্রাসবাদ সম্পর্কিত চলচ্চিত্র
- আইটেম নাম্বার বিশিষ্ট চলচ্চিত্র
- ভারতীয় অপরাধমূলক মারপিটধর্মী চলচ্চিত্র
- লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল সুরারোপিত চলচ্চিত্র
- ভারতীয় পুলিশ সম্পর্কিত চলচ্চিত্র
- ভারতীয় কারাগার সম্পর্কিত চলচ্চিত্র
- ১৯৯০-এর দশকের মাসালা চলচ্চিত্র
- মহারাষ্ট্র পুলিশের কাল্পনিক চিত্রায়ণ
- মুম্বইয়ের পটভূমিতে চলচ্চিত্র
- মুম্বইয়ে ধারণকৃত চলচ্চিত্র