বিষয়বস্তুতে চলুন

A

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(এ্যা থেকে পুনর্নির্দেশিত)
A
A a
ɑ
ব্যবহার
লিখনপদ্ধতিলাতিন লিপি
ধরনবর্ণমালাic
উৎপত্তির ভাষালাতিন ভাষা
উচ্চারণ ব্যবহারটেমপ্লেট:Grid list
ইউনিকোড মানU+0041, U+0061
বর্ণমালায় অবস্থান1
ইতিহাস
ক্রমবিকাশ
সময়ব্যাপ্তী~খ্রিস্টপূর্ব ৭০০ থেকে বর্তমান
উত্তরসূরীটেমপ্লেট:Grid list
সহোদরটেমপ্লেট:Grid list
বিভিন্নতাɑ
অন্যান্য
লেখার দিকবাম থেকে ডান

A, বা a, লাতিন বর্ণমালার প্রথম বর্ণস্বরবর্ণ,[][] যা আধুনিক ইংরেজি ও বিশ্বজুড়ে অন্যান্য বর্ণমালায় ব্যবহার করা হয়। বাংলা ভাষায় এর নাম "এ" এবং ইংরেজি ভাষায় এর নাম "এই" (/ˈ/)।

এই বর্ণটি প্রাচীন গ্রিক বর্ণ আলফার অনুরূপ, যেখান থেকে এই বর্ণটি এসেছে।[] এর বড় হাতের অক্ষর একটি ত্রিভুজের দুইটি তির্যক পার্শ্ব দ্বারা গঠিত, যার মধ্যখানে একটি অনুভূমিক দণ্ড রয়েছে। ছোট হাতের অক্ষরটি দুইভাবে লেখা যায়: দুইতলা বিশিষ্ট a ও একতলা বিশিষ্ট ɑ। একতলা বিশিষ্ট অক্ষরটি হাতের লেখায় এবং তার ভিত্তিতে তৈরি করা ফন্টে পাওয়া যায়। এছাড়া ইটালিক টাইপেও এই অক্ষর পাওয়া যায়।

ইংরেজি ভাষায় A বর্ণের নাম "এই", উচ্চারিত /ˈ/বাংলা ও অন্যান্য সম্পর্কিত ভাষায় এই বর্ণের নাম "এ"। অন্যান্য বেশিরভাগ ভাষায় এর নাম বর্ণটির উচ্চারণের সাথে সঙ্গত।

ইউরোপীয় ভাষায় a বর্ণের নামের উচ্চারণ।

লিখন পদ্ধতিতে ব্যবহার

[সম্পাদনা]

লাতিন বর্ণমালা ব্যবহারকারী বেশিরভাগ ভাষায় a বর্ণটি এক বিবৃত অকুঞ্চিত স্বরধ্বনিকে বোঝায়, যেমন /a/, /ä/, or /ɑ/। কিন্তু ইংরেজিসহ কিছু ভাষায় a বর্ণের উচ্চারণ ভিন্ন।

ধ্বনিমূলক বর্ণমালা

[সম্পাদনা]

অন্যান্য ব্যবহার

[সম্পাদনা]
  • ষোড়শিক সংখ্যা পদ্ধতিতে (নিধান ১৬) A একটি সংখ্যা, যা দ্বারা দশমিক পদ্ধতিতে (নিধান ১০) ১০ সংখ্যাকে বোঝায়।
  • বীজগণিতে a এবং লাতিন বর্ণমালার অন্যান্য বর্ণ দিয়ে অনেকসময় চলককে চিহ্নিত করা হয় এবং এর অর্থ গণিতের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন। এছাড়া, ১৬৩৭ সালে রেনে দেকার্তে কোনো সমীকরণে অজানা রাশিকে বোঝানোর জন্য x, y ও z এবং জানা রাশি বোঝানোর জন্য a, b ও c ব্যবহার করার প্রথা চালু করেছিলেন,[] এবং বিশেষ করে মৌলিক বীজগণিতে এই প্রথা এখনও অনুসরণ করা হয়।
  • জ্যামিতিতে বড় হাতের A, B, C ইত্যাদি দিয়ে রেখাংশ, রেখা, রশ্মি ইত্যাদি চিহ্নিত করা হয়।[] এছাড়া বড় হাতের A দিয়ে কোনো ত্রিভুজের একটি কোণকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় এবং ছোট হাতের a দিয়ে A কোণের বিপরীত বাহুকে চিহ্নিত করা হয়।[]
  • A দিয়ে কোনো বস্তুর আকারকে চিহ্নিত করা হয়, যেমন সরু আকারের কোনো জুতো।[]

কম্পিউটিং কোড

[সম্পাদনা]
অক্ষরAa
ইউনিকোড নামলাতিন বড় হাতের অক্ষর Aলাতিন ছোট হাতের অক্ষর A
এনকোডিংদশমিকহেক্সদশমিকহেক্স
ইউনিকোড65U+004197U+0061
ইউটিএফ-৮65419761
সংখ্যাসূচক অক্ষরের তথ্যসূত্রAAaa
ইবিসিডিআইসি পরিবার193C112981
অ্যাস্‌কি 65419761
ASCII কোডের অধীনে এই বর্ণটি কম্পিউটারে ব্যবহৃত হয় ।

অন্যান্য উপস্থাপনা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Latin alphabet | Definition, Description, History, & Facts"ব্রিটিশ বিশ্বকোষ (ইংরেজি ভাষায়)। ৯ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২১
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; oed নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. McCarter 1974, পৃ. 54
  4. Tom Sorell, Descartes: A Very Short Introduction, (2000). New York: Oxford University Press. p. 19.
  5. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Americana নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  6. 1 2 উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Coll নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • উইকিঅভিধানে A-এর আভিধানিক সংজ্ঞা পড়ুন।