বিষয়বস্তুতে চলুন

উদ্বেগমূলক ব্যাধি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উদ্বেগমূলক ব্যাধি
দ্য স্ক্রীম (নরওয়েজিয়ান: স্ক্রিক) একটি চিত্র নরওয়েজিয়ান শিল্পী এডোয়ার্ড মাঞ্চ[]
বিশেষত্বমনোরোগবিদ্যা
লক্ষণদুশ্চিন্তা, দ্রুত হৃৎস্পন্দন, অস্থিরতা[]
রোগের সূত্রপাত15 -35 বছর বয়স[]
স্থিতিকাল> 6 মাস[][]
কারণজিনগত ও পরিবেশগত কারণ[]
ঝুঁকির কারণশিশু নির্যাতন, পারিবারিক ইতিহাস, দারিদ্র্য[]
পার্থক্যমূলক রোগনির্ণয়হাইপারথাইরয়েডিজম; হৃদরোগ; ক্যাফিন, মদ, গাঁজা ব্যবহার; নির্দিষ্ট কিছু মাদক থেকে প্রত্যাহার[][]
চিকিৎসাজীবনযাত্রার পরিবর্তন, পরামর্শদান, ওষুধ[]
ঔষধবিষণ্ণতা-নিরোধক ঔষধ, উদ্বেগ প্রশমনকারী ওষুধ, বিটা ব্লকার[]
সংঘটনের হার12% per year[][]

উদ্বেগমূলক ব্যাধি হল এক শ্রেণীর মানসিক ব্যাধি যার বৈশিষ্ট্য হল উদ্বেগভয়ের গুরুত্বপূর্ণ অনুভূতি।[] উদ্বেগ হল ভবিষ্যতের ঘটনাগুলির বিষয়ে দুশ্চিন্তা আর ভয় হল বর্তমান ঘটনাগুলির ওপরে প্রতিক্রিয়া।[] এই অনুভূতিগুলি শারীরিক লক্ষণ ঘটাতে পারে, যেমন দ্রুত হৃৎস্পন্দন ও অস্থিরতা।[] সাধারণ উদ্বেগমূলক ব্যাধি, সুনির্দিষ্ট ভীতি, সামাজিক উদ্বেগমূলক ব্যাধি, আলাদা হওয়ার উদ্বেগমূলক ব্যাধি, খোলা জায়গার প্রবল ভীতি, আতঙ্কজনিত ব্যাধি,সিলেক্টিভ মিউটিজম সহ অনেকগুলি উদ্বেগমূলক ব্যাধি আছে।[] কিসের ফলস্বরূপ লক্ষণগুলি দেখা দেয় সেই অনুযায়ী ব্যাধিটির পার্থক্য হয়।[] মানুষের প্রায়ই একাধিক উদ্বেগমূলক ব্যাধি হয়।[]

উদ্বেগমূলক ব্যাধিগুলির কারণ হল জিনগত ও পরিবেশগত কারণগুলির একটি সংমিশ্রণ।[] ঝুঁকির কারণগুলিতে অন্তর্ভুক্ত আছে শৈশবে নির্যাতন, মানসিক ব্যাধির পারিবারিক ইতিহাস ও দারিদ্র্য[] উদ্বেগমূলক ব্যাধিগুলি প্রায়ই অন্যান্য মানসিক ব্যাধির সঙ্গে ঘটে, নির্দিষ্টরূপে গুরুতর বিষাদজনিত ব্যাধি, ব্যক্তিত্ব সংক্রান্ত ব্যাধি, ও নেশার জিনিস ব্যবহার সংক্রান্ত ব্যাধি[] রোগনির্ণয় করার জন্য, সাধারণভাবে কমপক্ষে ৬ মাস ধরে লক্ষণগুলি উপস্থিত থাকা প্রয়োজন, পরিস্থিতির জন্য যা প্রত্যাশিত তার চেয়ে বেশি হওয়া উচিত এবং কাজকর্ম কমে যাওয়া উচিত।[][] অন্য যে সব সমস্যার ফলস্বরূপ একই রকম লক্ষণ দেখা দিতে পারে তার অন্তর্ভুক্ত হল হাইপারথাইরয়েডিজম; হৃদরোগ; ক্যাফিন, মদ, বা গাঁজা ব্যবহার; এবং সুনির্দিষ্ট কিছু মাদক থেকে প্রত্যাহার ইত্যাদি।[][]

চিকিৎসা ছাড়া উদ্বেগমূলক ব্যাধিগুলি থেকে যায়।[][] চিকিৎসার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে জীবনযাত্রার পরিবর্তন, পরামর্শদান, ও ওষুধ।[] সাধারণত এক ধরনের কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপির সঙ্গে পরামর্শদান করা হয়।[] বিষণ্ণতা-নিরোধক ঔষধ, বেঞ্জোডায়াজেপাইন, বা বিটা ব্লকারের মত ওষুধগুলি লক্ষণগুলির উন্নতি ঘটাতে পারে।[]

প্রায় ১২% মানুষ কোনো এক বছরে উদ্বেগমূলক ব্যাধিতে আক্রান্ত হয়, এবং ৫% থেকে ৩০% মানুষ জীবনের কোনো এক সময়ে এতে আক্রান্ত হয়।[][] এটা পুরুষদের তুলনায় নারীদের ক্ষেত্রে প্রায় দ্বিগুণ বেশি হয় এবং সাধারণভাবে ২৫ বছর বয়সের আগেই শুরু হয়।[][] সবচেয়ে সাধারণ হল সু্নির্দিষ্ট কিছু ভীতি যা প্রায় ১২% মানুষকে প্রভাবিত করে এবং সামাজিক উদ্বেগমূলক ব্যাধি যা ১০% মানুষকে তাদের জীবনের কোনো এক মুহূর্তে প্রভাবিত করে।[] এগুলি ১৫ ও ৩৫ বছরের মাঝামাঝি বয়সের মানুষদের সবচেয়ে বেশি প্রভাবিত করে এবং ৫৫ বছর বয়সের পরে অনেক কম ঘটে।[] যুক্তরাষ্ট্র ও ইউরোপে এর হার উচ্চতর।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Peter Aspden (২১ এপ্রিল ২০১২)। "So, what does –The Scream– mean?"Financial Times। ১৪ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  2. 1 2 3 4 5 6 7 8 9 10 11 Diagnostic and Statistical Manual of Mental DisordersAmerican Psychiatric Associati. (5th সংস্করণ)। Arlington: American Psychiatric Publishing। ২০১৩। পৃ. ১৮৯–১৯৫। আইএসবিএন ৯৭৮-০৮৯০৪২৫৫৫৮
  3. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 Craske, MG; Stein, MB (২৪ জুন ২০১৬)। "Anxiety."। Lancetডিওআই:10.1016/S0140-6736(16)30381-6পিএমআইডি 27349358
  4. 1 2 3 4 5 "Anxiety Disorders"NIMH। মার্চ ২০১৬। ২৭ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ আগস্ট ২০১৬
  5. 1 2 Testa A, Giannuzzi R, Daini S, Bernardini L, Petrongolo L, Gentiloni Silveri N (২০১৩)। "Psychiatric emergencies (part III): psychiatric symptoms resulting from organic diseases" (পিডিএফ)Eur Rev Med Pharmacol Sci (Review)। ১৭ Suppl ১: ৮৬–৯৯। পিএমআইডি 23436670। ১০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)উন্মুক্ত প্রবেশাধিকারযুক্ত প্রকাশনা - বিনামূল্যে পড়া যাবে
  6. 1 2 Kessler; এবং অন্যান্য (২০০৭)। "Lifetime prevalence and age-of-onset distributions of mental disorders in the World Health Organization–s World Mental Health Survey Initiative"World Psychiatry (3): ১৬৮–৭৬। পিএমসি 2174588পিএমআইডি 18188442

বহিঃসংযোগ

[সম্পাদনা]
শ্রেণীবিন্যাস
বহিঃস্থ তথ্যসংস্থান