বিষয়বস্তুতে চলুন

ইসলামী ব্যাংকিং ও অর্থায়ন পদ্ধতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসলামী ব্যাংকিং ও অর্থায়ন পদ্ধতি
বাংলা অনুবাদের প্রচ্ছদ
লেখকমুহাম্মদ তাকি উসমানি
মূল শিরোনামইংরেজি: An introduction to Islamic finance, প্রতিবর্ণীকৃত: এন ইন্ট্রোডাকশন টু ইসলামিক ফাইনেন্স
অনুবাদক
  • মুহাম্মদ জাবের হুসাইন (বাংলা)
  • মুহাম্মদ যাহেদ (উর্দু)
  • উমর আহমদ কাশখার (আরবি)
প্রচ্ছদ শিল্পীইবনে মুমতায
প্রকাশনার স্থানপাকিস্তান
ভাষাইংরেজি (মূল)
মুক্তির সংখ্যা
১ খণ্ড
বিষয়ইসলামি ব্যাংকিং ও অর্থসংস্থান[][][]
প্রকাশিত
  • ১৯৯৮ (ইংরেজি)
  • ২০০৫ (বাংলা)
প্রকাশকইদারাতুল মাআরিফ (ইংরেজি), মাকতাবাতুল আশরাফ (বাংলা)
মিডিয়া ধরন
পৃষ্ঠাসংখ্যা
  • ১২৫ (ইংরেজি)
  • ২৩২ (বাংলা)
আইএসবিএন ৯৭৮৯০৪১১১৬১৯২
ওসিএলসি৪৯৪৯৫২০২
৩৩২/.০৯১৭/৬৭১
এলসি শ্রেণীএইচজি১৮৭.৪ .ইউ৮৬ ২০০২
ওয়েবসাইটimam.gov.bd
মূল ইংরেজি সংস্করণ

ইসলামী ব্যাংকিং ও অর্থায়ন পদ্ধতি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও আধুনিক ইসলামি ব্যাংকিংয়ের অন্যতম স্বপ্নদ্রষ্টা মুহাম্মদ তাকি উসমানির ইংরেজি ভাষায় রচিত ইসলামি ব্যাংকিং ও অর্থসংস্থান বিষয়ে একটি গবেষণামূলক প্রামাণ্য গ্রন্থ যাতে লেখক প্রচলিত অর্থায়ন পদ্ধতি ও ব্যাংকিং পদ্ধতি ইসলাম মােতাবেক ঢেলে সাজানাের উপায় বাস্তব উদাহরণসহ ইসলামি অর্থায়ন সম্পর্কিত মৌলনীতিসমূহের ব্যাখ্যা-বিশ্লেষণ, বিভিন্ন প্রশ্ন ও সমস্যা সম্পর্কে বিস্তারিত আলােকপাত করেছেন। গ্রন্থটি ইসলামি অর্থনীতিবিদ ও আলেমদের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে এবং লেখক ইসলামি উন্নয়ন ব্যাংক পুরস্কারসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

ইতিহাস

[সম্পাদনা]

লেখক ১৯৯৮ সালে এই গ্রন্থটি রচনা করেন, যা সর্বপ্রথম “An Introduction To Islamic Finance” নামে প্রকাশ করেছিল পাকিস্তানের করাচিতে অবস্থিত ইদারাতুল মাআরিফ। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত থেকেও এটি প্রকাশিত হয়েছে। পাকিস্তানের ইসলামি পণ্ডিত মুহাম্মদ যাহিদ “ইসলামি ব্যাংকারি কি বুনিয়াদি” নামে এই গ্রন্থের উর্দু অনুবাদ করেছেন। ২০০৫ সালে এই গ্রন্থের বাংলা অনুবাদ করেন ঢাকার জামিয়া কারিমিয়া আরাবিয়ার অধ্যাপক মুহাম্মদ জাবের হুসাইন। এটি প্রকাশ করেছে মাকতাবাতুল আশরাফ। ‘মুকাদ্দিমাতুন ফিত তামওয়িলিল ইসলামি’ (مقدمة في التمويل الإسلامي) নামে এর একটি আরবি অনুবাদ প্রকাশ করেছে দামেস্কের দারুর রাওয়াদ, অনুবাদক উমর আহমদ কাশখার।[] এছাড়াও বিভিন্ন ভাষায় এর অনুবাদ সহজলভ্য।

বৈশিষ্ট্য

[সম্পাদনা]

বইটি সহজ ভাষায় রচিত হয়েছে, যাতে ইসলামি অর্থনীতির সাথে অপরিচিত যেকেউই বুঝতে পারে।[][]জার্নাল অফ ইসলামিক ফাইনান্স’ এর একটি পর্যালোচনায় বলা হয়েছে,

পটভূমি

[সম্পাদনা]

লেখক গ্রন্থটি রচনার কারণ উল্লেখ করতে গিয়ে বলেছেন,

বিষয়বস্তু

[সম্পাদনা]

গ্রন্থের শুরুতে লেখক একটি পাণ্ডিত্যপূর্ণ ভূমিকা দিয়েছেন। আলোচ্য বিষয় ও অধ্যায় সমূহ:[]

  • কয়েকটি মৌলিক সূক্ষ্ম বিষয়
  • মুশারাকা বা অংশীদারী কারবার
    • মুশারাকার স্বরূপ
    • মুশারাকার মৌলিক বিধিবিধান
    • মুনাফা বণ্টন
    • মুনাফার হার
    • লােকসানে অংশীদারিত্ব
    • মূলধন বা পুঁজির ধরন
    • মুশারাকার ব্যবস্থাপনা
    • মুশারাকা (অংশীদারী কারবার) বিলুপ্তি করা
    • ব্যবসা বিলুপ্ত না করে মুশারাকা বিলুপ্ত করা
  • মুদারাবা
    • মুদারাবা ব্যবসা
    • মুদারাবা বণ্টন
    • মুদারাবা সমাপ্ত করা
    • মুশারাকা এবং মুদারাবার সমন্বয়
    • মুশারাকা এবং মুদারাবা পদ্ধতিতে অর্থায়ন
    • প্রকল্প অর্থায়ন
    • মুশারাকাকে আদান-প্রদানযােগ্য ডকুমেন্টে রূপান্তরিত করা
    • এক চুক্তির অর্থায়ন
    • ওয়ার্কিং ক্যাপিট্যালে অর্থায়ন
    • এ গ্রোস প্রফিটে (মােট লাভে) অংশীদারিত্ব
    • দৈনিক উৎপাদনের ভিত্তিতে চলতি যৌথ একাউন্ট
    • যৌথ অর্থায়নের উপর কয়েকটি অভিযোগ
  1. লােকসানের ঝুঁকি
  2. দ্বীনদারী না থাকা
  3. ব্যবসার গােপনীয়তা
  4. গ্রাহকের মুনাফায় অংশীদারিত্বের ব্যাপারে উৎসাহী না হওয়া
    • ক্ষীয়মাণ অংশীদারিত্ব
    • ক্ষীয়মাণ অংশীদারিত্বের ভিত্তিতে হাউজ ফিন্যাসিং
    • সেবার ব্যবসার জন্য ক্ষীয়মাণ অংশীদারিত্ব
    • সাধারণ ব্যবসায় ক্ষীয়মাণ অংশীদারিত্ব
  • মুরাবাহা
    • ক্রয়-বিক্রয়ের কয়েকটি বিধি-বিধান
    • বাইয়ে মুয়াজ্জাল (মূল্য বাকিতে পরিশােধের ভিত্তিতে বিক্রি)
    • মুরাবাহা
    • মুরাবাহা পদ্ধতিতে অর্থায়ন
    • মুরাবাহা পদ্ধতিতে অর্থায়নের মৌলিক বৈশিষ্ট্যসমূহ
    • মুরাবাহা সম্পর্কে কয়েকটি আলােচনা
  1. বাকি এবং নগদের জন্য পৃথক পৃথক মূল্য নির্ধারণ করা
  2. প্রচলিত সুদের হারকে নমুনা বানানাে
  3. ক্রয়ের অঙ্গীকার
  4. মুরাবাহার মূল্যের বিপরীতে সিকিউরিটি
  5. মুরাবাহায় জামানত
  6. অনাদায়ের কারণে জরিমানা
  7. মুরাবাহায় রােল ওভারের কোন সুযােগ নেই
  8. সময়ের পূর্বে পরিশােধের কারণে রেয়ায়াত-সুযােগ
  9. মুরাবাহায় ব্যয়ের হিসাব
  10. মুরাবাহা কোন জিনিসে হতে পারে
  11. মুরাবাহায় মূল্য পরিশােধে রি-সিডিউল করা
  12. মুরাবাহাকে আদান-প্রদানযােগ্য ডকুমেন্টে রূপান্তরিত করা
    • মুরাবাহার চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কয়েকটি ক্রটি-বিচ্যুতি
    • সারাংশ
  • ইজারা
    • ইজারার মৌলিক বিধি-বিধান
    • ভাড়া নির্ধারণ
    • ইজারা পদ্ধতিতে অর্থায়ন
    • উভয়পক্ষের মাঝে বিভিন্ন সম্পর্ক
    • মালিকানার কারণে বহনকৃত ব্যয়
    • ক্ষয়-ক্ষতির উভয়পক্ষের দায়-দায়িত্ব
    • দীর্ঘমেয়াদী লীজে পরিবর্তনীয় ভাড়া
    • ভাড়া পরিশােধে বিলম্বের কারণে জরিমানা
    • লীজ সমাপ্ত করা
    • পণ্যের বীমা
    • পণ্যের অবশিষ্ট মূল্য
    • সাব-লীজ
    • লীজ হস্তান্তর
    • ইজারার সার্টিফিকেট চালু করা
    • হেড লীজ
  • সালাম ও ইসতিসনা
    • সালামের সংজ্ঞা
    • সালামের শর্ত
    • সালাম পদ্ধতিতে অর্থায়ন
    • প্যারালাল সালামের কিছু নিয়ম-নীতি
  • ইসতিসনা
    • ইসতিসনা এবং সালামের মধ্যে পার্থক্য
    • ইসতিনসা এবং ইজারার মধ্যে পার্থক্য
    • সরবরাহের সময় ইসতিনসা পদ্ধতিতে অর্থায়ন
  • ইসলামি বিনিয়োগ ফান্ড
    • ইসলামি বিনিয়ােগ ফান্ড সংক্রান্ত শরয়ী নীতিমালা
    • ইকুইটি ফান্ড
    • শেয়ারে পুঁজি বিনিয়ােগের শর্তাবলী
    • ফান্ড ব্যবস্থাপকদের পারিশ্রমিক
    • ইজারা ফান্ড
    • পণ্য ফান্ড
    • মুরাবাহা ফান্ড
    • ঋণ বিক্রয়
  • মিশ্রিত ইসলামি ফান্ড
    • সীমাবদ্ধ দায়ের অর্থায়ন পদ্ধতি
  1. ওয়াকফ
  2. বাইতুল মাল
  3. যৌথ অংশীদারিত্ব
  4. ঋণে বেষ্টনকৃত মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ
    • গােলামের মালিকের সীমাবদ্ধ দায়
  • ইসলামি ব্যাংকসমূহের কার্যক্রম

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

উদ্ধৃতি

[সম্পাদনা]
  1. সালেহ, নাবিল। "এন ইন্ট্রোডাকশন টু ইসলামিক ফাইনেন্স বাই তাকি উসমানি, ক্লুওয়ার ল ইন্টারন্যাশনাল, ২০০২"ইয়ারবুক অফ ইসলামিক এন্ড মিডল ইস্টার্ন ল অনলাইন (ইংরেজি ভাষায়)। (১): ৩৮৭–৩৮৮। ডিওআই:10.1163/221129802X00373আইএসএসএন 1384-2935
  2. উইলসন, রডনি (১ জানুয়ারি ২০০৩)। "রিভিউ : এন ইন্ট্রোডাকশন টু ইসলামিক ফাইনেন্স"জার্নাল অফ ইসলামিক স্টাডিজ (ইংরেজি ভাষায়)। ১৪ (১): ৯৫–৯৮। ডিওআই:10.1093/jis/14.1.95আইএসএসএন 0955-2340পিএমসি 4215605পিএমআইডি 25368051{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: পিএমসি বিন্যাস (লিঙ্ক)
  3. শেখ, সালমান (৩১ জুলাই ২০১২)। "ইসলামিক ব্যাংকিং ইন পাকিস্তান : এ ক্রিটিকাল অ্যানালাইসিস"এমপিআরএ পেপার ৪২৪৯৭ (ইংরেজি ভাষায়)। জার্মানি: ইউনিভার্সিটি লাইব্রেরি অফ মিউনিখ।
  4. 1 2 হাজর, মহেদিন (৩০ ডিসেম্বর ২০২০)। "বুক রিভিউ : এন ইন্ট্রোডাকশন টু ইসলামিক ফাইনেন্স (মুহাম্মদ তাকি উসমানি)"জার্নাল অফ ইসলামিক ফাইনেন্স (ইংরেজি ভাষায়)। (২): ১৫৫–১৫৮। আইএসএসএন 2289-2117
  5. জিল হুমা (জানুয়ারি–জুন ২০১৯)। "মুফতি মুহাম্মদ তাকি উসমানি কি মারুফ তাসনিফাত ও তালুফাত কা তারুফি জায়েজাহ" [মুফতি মুহাম্মদ তাকী উসমানীর শীর্ষস্থানীয় বই ও রচনাবলীর ব্যাখ্যা] (১): ২১১–২১২। ২৮ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১ {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  6. জহারুদ্দিন নাভি; জুনায়েদ মুহাম্মদ মারজুকি (২০১৭)। "মুফতি মুহাম্মদ তাকী উসমানী এবং কুরআন গবেষণায় তার পাণ্ডিত্যপূর্ণ অবদান" (১)। সেলাঙ্গর আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় কলেজ: ইসলামি সভ্যতা স্টাডিজ অনুষদ: ৯৪–১০৯। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১ {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  7. 1 2 উসমানি, মুহাম্মদ তাকি (২০০২)। এন ইন্ট্রাডাকশন টু ইসলামিক ফাইনেন্স [ইসলামী ব্যাংকিং ও অর্থায়ন পদ্ধতি সমস্যা ও সমাধান] (পিডিএফ)। জাবের হুসাইন, মুহাম্মদ কর্তৃক অনূদিত। হেগ, নিউ ইয়র্ক; বাংলাবাজার, ঢাকা: ক্লুওয়ার ল ইন্টারন্যাশনাল; মাকতাবাতুল আশরাফ। এএসআইএন 8171012361আইএসবিএন ৯৭৮-৯০-৪১১-১৬১৯-২এলসিসিএন 2002279115ওসিএলসি 49495202। ১২ মে ২০২১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২১ {{বই উদ্ধৃতি}}: |asin= এর মান পরীক্ষা করুন (সাহায্য)

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]