ইয়াসুরবেক জালোলিদ্দিনভ
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ১৫ মে ২০০২ | ||
| জন্ম স্থান | নাভোই, উজবেকিস্তান | ||
| উচ্চতা | ১.৭১ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | নেফতচি ফেরগানা | ||
| জার্সি নম্বর | ১০ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:১৪, ১৯ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
ইয়াসুরবেক জালোলিদ্দিনভ (উজবেক: Jasurbek Jaloliddinov; জন্ম: ১৫ মে ২০০২) হলেন একজন উজবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে উজবেক ক্লাব নেফতচি ফেরগানা এবং উজবেকিস্তান জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৮ সালে, জালোলিদ্দিনভ উজবেকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে উজবেকিস্তানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত উজবেকিস্তানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে উজবেকিস্তানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; উজবেকিস্তানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ইয়াসুরবেক জালোলিদ্দিনভ ২০০২ সালের ১৫ই মে তারিখে উজবেকিস্তানের নাভোইয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]জালোলিদ্দিনভ উজবেকিস্তান অনূর্ধ্ব-১৯ এবং উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে উজবেকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের ১৩ই অক্টোবর তারিখে তিনি বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচে উজবেকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] জালোলিদ্দিনভ ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত উজবেকিস্তান অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১৯ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| উজবেকিস্তান | ২০২০ | ১ | ০ |
| সর্বমোট | ১ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১৬। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3121931
- ↑ "Uzbekistan" [উজবেকিস্তান]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৯ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Ўзбекистон U-23 терма жамоасининг Париж Олимпиадасида иштирок этувчи якуний таркиби эълон қилинди" [প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে]। championat.asia (উজবেক ভাষায়)। শাম্পিওনাত এশিয়া। ৯ জুলাই ২০২৪। ২৯ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে ইয়াসুরবেক জালোলিদ্দিনভ (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে ইয়াসুরবেক জালোলিদ্দিনভ (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ইয়াসুরবেক জালোলিদ্দিনভ (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে ইয়াসুরবেক জালোলিদ্দিনভ (ইংরেজি)
- এফবিরেফে ইয়াসুরবেক জালোলিদ্দিনভ (ইংরেজি)
- অলিম্পিকস.কমে ইয়াসুরবেক জালোলিদ্দিনভ (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় ইয়াসুরবেক জালোলিদ্দিনভ (ইংরেজি)
- ২০০২-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- উজবেকিস্তানি ফুটবলার
- ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ফুটবল ক্লাব নেফতচি ফেরগানার খেলোয়াড়
- উজবেকিস্তানের আন্তর্জাতিক যুব ফুটবলার
- উজবেকিস্তানের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- উজবেকিস্তানের আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- ২০২২ এশিয়ান গেমসের পদক বিজয়ী
- ফুটবলে এশিয়ান গেমস পদক বিজয়ী
- ২০২২ এশিয়ান গেমসের ফুটবলার
- ফুটবল ক্লাব লকোমতিভ মস্কোর খেলোয়াড়
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ফুটবল ক্লাব তামবভের খেলোয়াড়
- ফুটবল ক্লাব অলিম্পিক তাশখন্দের খেলোয়াড়
- রাশিয়ায় প্রবাসী ফুটবলার