আব্বোসবেক ফায়জুল্লায়েভ
|
২০২৪ সালে সিএসকেএ মস্কোর হয়ে ফায়জুল্লায়েভ | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | আব্বোসবেক সাইদিয়ন অগলি ফায়জুল্লায়েভ[১] | ||
| জন্ম | ৩ অক্টোবর ২০০৩ | ||
| জন্ম স্থান | সিরদারিও, উজবেকিস্তান | ||
| উচ্চতা | ১.৬৭ মিটার (৫ ফুট ৫+১⁄২ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সিএসকেএ মস্কো | ||
| জার্সি নম্বর | ২১ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:১১, ১৯ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
আব্বোসবেক সাইদিয়ন অগলি ফায়জুল্লায়েভ (উজবেক: Аббосбек Файзуллаев; জন্ম: ৩ অক্টোবর ২০০৩; আব্বোসবেক ফায়জুল্লায়েভ নামে সুপরিচিত) হলেন একজন উজবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে রুশ ক্লাব সিএসকেএ মস্কো এবং উজবেকিস্তান জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২২ সালে, ফায়জুল্লায়েভ উজবেকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে উজবেকিস্তানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত উজবেকিস্তানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে উজবেকিস্তানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; উজবেকিস্তানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৩ ম্যাচে ৪টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]আব্বোসবেক সাইদিয়ন অগলি ফায়জুল্লায়েভ ২০০৩ সালের ৩রা অক্টোবর তারিখে উজবেকিস্তানের সিরদারিওতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ফায়জুল্লায়েভ উজবেকিস্তান অনূর্ধ্ব-১৯, উজবেকিস্তান অনূর্ধ্ব-২০ এবং উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে উজবেকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালের ২৪শে সেপ্টেম্বর তারিখে তিনি উজবেকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ফায়জুল্লায়েভ ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত উজবেকিস্তান অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][২][৩]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১৯ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| উজবেকিস্তান | ২০২৩ | ৮ | ২ |
| ২০২৪ | ৫ | ২ | |
| সর্বমোট | ১৩ | ৪ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১৬। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Uzbekistan" [উজবেকিস্তান]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৯ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Ўзбекистон U-23 терма жамоасининг Париж Олимпиадасида иштирок этувчи якуний таркиби эълон қилинди" [প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে]। championat.asia (উজবেক ভাষায়)। শাম্পিওনাত এশিয়া। ৯ জুলাই ২০২৪। ২৯ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে আব্বোসবেক ফায়জুল্লায়েভ (ইংরেজি)
- সকারবেসে আব্বোসবেক ফায়জুল্লায়েভ (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে আব্বোসবেক ফায়জুল্লায়েভ (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে আব্বোসবেক ফায়জুল্লায়েভ (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে আব্বোসবেক ফায়জুল্লায়েভ (ইংরেজি)
- তুর্কি ফুটবল ফেডারেশনে আব্বোসবেক ফায়জুল্লায়েভ (ইংরেজি)
- কিকারে আব্বোসবেক ফায়জুল্লায়েভ (জার্মান)
- এফবিরেফে আব্বোসবেক ফায়জুল্লায়েভ (ইংরেজি)
- লেকিপে আব্বোসবেক ফায়জুল্লায়েভ (ফরাসি)
- অলিম্পিকস.কমে আব্বোসবেক ফায়জুল্লায়েভ (ইংরেজি)
- ২০০৩-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- উজবেকিস্তানি ফুটবলার
- ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- ফুটবল ক্লাব সিএসকেএ মস্কোর খেলোয়াড়
- উজবেকিস্তানের আন্তর্জাতিক যুব ফুটবলার
- উজবেকিস্তানের অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ফুটবলার
- উজবেকিস্তানের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- উজবেকিস্তানের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- রুশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- পুরুষ ফুটবল ফরোয়ার্ড
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- পাখতাকোর ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ২০২৩ এএফসি এশিয়ান কাপের খেলোয়াড়
- রাশিয়ায় প্রবাসী ফুটবলার
- ইস্তাম্বুল বাশাকশেহির ফুটবল ক্লাবের খেলোয়াড়