আসাদবেক রাখিমঝনভ
|
| |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ১৭ ফেব্রুয়ারি ২০০৪ | ||
| জন্ম স্থান | উজবেকিস্তান | ||
| উচ্চতা | ১.৮২ মিটার (৫ ফুট ১১+১⁄২ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | অলিম্পিক তাশখন্দ | ||
| জার্সি নম্বর | ৪৪ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৪৫, ১৯ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
আসাদবেক রাখিমঝনভ (উজবেক: Раҳимжонов Асадбек; জন্ম: ১৭ ফেব্রুয়ারি ২০০৪) হলেন একজন উজবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে উজবেক ক্লাব অলিম্পিক তাশখন্দ এবং উজবেকিস্তান জাতীয় অনূর্ধ্ব-২৩ দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২৩ সালে, রাখিমঝনভ উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে উজবেকিস্তানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]আসাদবেক রাখিমঝনভ ২০০৪ সালের ১৭ই ফেব্রুয়ারি তারিখে উজবেকিস্তানে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]রাখিমঝনভ উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে উজবেকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। ২০২৩ সালের ৯ই জানুয়ারি তারিখে তিনি সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] রাখিমঝনভ ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত উজবেকিস্তান অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১৬। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3994206
- ↑ "Uzbekistan" [উজবেকিস্তান]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৯ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Ўзбекистон U-23 терма жамоасининг Париж Олимпиадасида иштирок этувчи якуний таркиби эълон қилинди" [প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে]। championat.asia (উজবেক ভাষায়)। শাম্পিওনাত এশিয়া। ৯ জুলাই ২০২৪। ২৯ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে আসাদবেক রাখিমঝনভ (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে আসাদবেক রাখিমঝনভ (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে আসাদবেক রাখিমঝনভ (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে আসাদবেক রাখিমঝনভ (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় আসাদবেক রাখিমঝনভ (ইংরেজি)