ইব্রোখিমখলিল ইউলদোশেভ
|
২০২১ সালে পারি নিঝনি নভগরোদের হয়ে ইউলদোশেভ | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | ইব্রোখিমখলিল হাবিবুল্লাহ অগলি ইউলদোশেভ[১] | ||
| জন্ম | ১৪ ফেব্রুয়ারি ২০০১ | ||
| জন্ম স্থান | ইয়াঙ্গিয়ের, উজবেকিস্তান | ||
| উচ্চতা | ১.৭২ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কাইরাত | ||
| জার্সি নম্বর | ৩ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:০৯, ১৯ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
ইব্রোখিমখলিল হাবিবুল্লাহ অগলি ইউলদোশেভ (উজবেক: Ibrokhimkhalil Yuldoshev; জন্ম: ১৪ ফেব্রুয়ারি ২০০১; ইব্রোখিমখলিল ইউলদোশেভ নামে সুপরিচিত) হলেন একজন উজবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে কাজাখ ক্লাব কাইরাত এবং উজবেকিস্তান জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৯ সালে, ইউলদোশেভ উজবেকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে উজবেকিস্তানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত উজবেকিস্তানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে উজবেকিস্তানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; উজবেকিস্তানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৬ ম্যাচে ১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ইব্রোখিমখলিল হাবিবুল্লাহ অগলি ইউলদোশেভ ২০০১ সালের ১৪ই ফেব্রুয়ারি তারিখে উজবেকিস্তানের ইয়াঙ্গিয়েরে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ইউলদোশেভ উজবেকিস্তান অনূর্ধ্ব-১৯ এবং উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে উজবেকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালে তিনি উজবেকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ইউলদোশেভ ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত উজবেকিস্তান অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][২][৩]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ১৯ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| উজবেকিস্তান | ২০২০ | ৪ | ০ |
| ২০২১ | ৮ | ১ | |
| ২০২২ | ১ | ০ | |
| ২০২৩ | ৩ | ০ | |
| সর্বমোট | ১৬ | ১ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১৬। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Uzbekistan" [উজবেকিস্তান]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৯ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Ўзбекистон U-23 терма жамоасининг Париж Олимпиадасида иштирок этувчи якуний таркиби эълон қилинди" [প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে]। championat.asia (উজবেক ভাষায়)। শাম্পিওনাত এশিয়া। ৯ জুলাই ২০২৪। ২৯ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে ইব্রোখিমখলিল ইউলদোশেভ (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে ইব্রোখিমখলিল ইউলদোশেভ (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ইব্রোখিমখলিল ইউলদোশেভ (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে ইব্রোখিমখলিল ইউলদোশেভ (ইংরেজি)
- কিকারে ইব্রোখিমখলিল ইউলদোশেভ (জার্মান)
- এফবিরেফে ইব্রোখিমখলিল ইউলদোশেভ (ইংরেজি)
- অলিম্পিকস.কমে ইব্রোখিমখলিল ইউলদোশেভ (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় ইব্রোখিমখলিল ইউলদোশেভ (ইংরেজি)
- ২০০১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- উজবেকিস্তানি ফুটবলার
- ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- ফুটবল ক্লাব কাইরাতের খেলোয়াড়
- উজবেকিস্তানের আন্তর্জাতিক যুব ফুটবলার
- উজবেকিস্তানের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- উজবেকিস্তানের আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- ২০২২ এশিয়ান গেমসের পদক বিজয়ী
- ফুটবলে এশিয়ান গেমস পদক বিজয়ী
- ২০২২ এশিয়ান গেমসের ফুটবলার
- রুশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- পুরুষ ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- পাখতাকোর ফুটবল ক্লাবের খেলোয়াড়
- ফুটবল ক্লাব নেফতচি ফেরগানার খেলোয়াড়
- রাশিয়ায় প্রবাসী ফুটবলার