বিষয়বস্তুতে চলুন

জাফারমুরোদ আব্দুরাখমাতভ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাফারমুরোদ আব্দুরাখমাতভ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জাফারমুরোদ বাহরম অগলি আব্দুরাখমাতভ[১]
জন্ম (2003-04-28) ২৮ এপ্রিল ২০০৩ (বয়স ২৩)
জন্ম স্থান কামাশি, উজবেকিস্তান
উচ্চতা ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
নাসাফ
জার্সি নম্বর ৮
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৪০, ১৯ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

জাফারমুরোদ বাহরম অগলি আব্দুরাখমাতভ (উজবেক: Zafarmurod Abdurakhmatov; জন্ম: ২৮ এপ্রিল ২০০৩; জাফারমুরোদ আব্দুরাখমাতভ নামে সুপরিচিত) হলেন একজন উজবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে উজবেক ক্লাব নাসাফ এবং উজবেকিস্তান জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০২২ সালে, আব্দুরাখমাতভ উজবেকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে উজবেকিস্তানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত উজবেকিস্তানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৪ সালে উজবেকিস্তানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; উজবেকিস্তানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

জাফারমুরোদ বাহরম অগলি আব্দুরাখমাতভ ২০০৩ সালের ২৮শে এপ্রিল তারিখে উজবেকিস্তানের কামাশিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

আব্দুরাখমাতভ উজবেকিস্তান অনূর্ধ্ব-১৯, উজবেকিস্তান অনূর্ধ্ব-২০ এবং উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে উজবেকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালের ৮ই সেপ্টেম্বর তারিখে তিনি আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ম্যাচে উজবেকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] আব্দুরাখমাতভ ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত উজবেকিস্তান অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১৯ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
উজবেকিস্তান২০২৪২০
সর্বমোট২০

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১৬। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
  2. ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3921965
  3. ↑ "Uzbekistan" [উজবেকিস্তান]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৯ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
  4. ↑ "Ўзбекистон U-23 терма жамоасининг Париж Олимпиадасида иштирок этувчи якуний таркиби эълон қилинди" [প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে]। championat.asia (উজবেক ভাষায়)। শাম্পিওনাত এশিয়া। ৯ জুলাই ২০২৪। ২৯ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৪।

বহিঃসংযোগ

[সম্পাদনা]