বিষয়বস্তুতে চলুন

অস্তোন উরুনভ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অস্তোন উরুনভ
২০২০ সালে উফার হয়ে উরুনভ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম অস্তোন রুস্তম অগলি উরুনভ[]
জন্ম (2000-12-19) ১৯ ডিসেম্বর ২০০০ (বয়স ২৪)
জন্ম স্থান নাভোই, উজবেকিস্তান
উচ্চতা ১.৮১ মিটার (৫ ফুট ১১+ ইঞ্চি)[]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
পেরসেপুলিস
জার্সি নম্বর ৭০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:১৫, ১৯ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

অস্তোন রুস্তম অগলি উরুনভ (উজবেক: Oston Urunov; জন্ম: ১৯ ডিসেম্বর ২০০০; অস্তোন উরুনভ নামে সুপরিচিত) হলেন একজন উজবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইরানী ক্লাব পেরসেপুলিস এবং উজবেকিস্তান জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৮ সালে, উরুনভ উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে উজবেকিস্তানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত উজবেকিস্তানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে উজবেকিস্তানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; উজবেকিস্তানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২৮ ম্যাচে ৭টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

অস্তোন রুস্তম অগলি উরুনভ ২০০০ সালের ১৯শে ডিসেম্বর তারিখে উজবেকিস্তানের নাভোইয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

উরুনভ উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে উজবেকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের ২৮শে জুন তারিখে তিনি ওমান অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[] উরুনভ ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত উজবেকিস্তান অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[][][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১৯ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
উজবেকিস্তান২০১৯
২০২১
২০২২
২০২৩১২
২০২৪
সর্বমোট২৮

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১৬। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪
  2. https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3055955
  3. "Uzbekistan" [উজবেকিস্তান]fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৯ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪
  4. "Ўзбекистон U-23 терма жамоасининг Париж Олимпиадасида иштирок этувчи якуний таркиби эълон қилинди" [প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী উজবেকিস্তান অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে]championat.asia (উজবেক ভাষায়)। শাম্পিওনাত এশিয়া। ৯ জুলাই ২০২৪। ২৯ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]