আইয়ুব আলী
আইয়ুব আলী | |
|---|---|
| জন্ম | আইয়ুব আলী ১৮৮৭ |
| মৃত্যু | ১৯৯৫ (বয়স ১০৭–১০৮) |
| শিক্ষা | পিএইচডি |
| মাতৃশিক্ষায়তন | আল-আজাহার বিশ্ববিদ্যালয় |
| পুরস্কার | একুশে পদক |
আবুল খায়ের মুহম্মদ আইয়ুব আলী (১৮৮৭ - ১৯৯৫) ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ।[১] ১৯৭৬ সালে তিনি বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক লাভ করেন।
প্রারম্ভিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]আইয়ুব আলী পিরোজপুর জেলায় তেলিখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৌলভি আবদুল ওয়াহেদ ও মাতার নাম আবিদা খাতুন। ১৯৪৩ ও ১৯৪৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে যথাক্রমে বিএ অনার্স ও এমএ ডিগ্রী লাভ করেন। ১৯৫০ সালে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ফার্সি ভাষায় এমএ ডিগ্রীও লাভ করেন। তিনি কায়রোর আল-আজাহার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৩ সালে আলামিয়া ডিপ্লোমা ও ১৯৫৫ সালে পিএইচডি ডিগ্রী লাভ করেন।
কর্মজীবন
[সম্পাদনা]১৯৪৪ সালে আইয়ুব আলী ঢাকা কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৫৮ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি রাজশাহী মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪৪ সালে সরকারি শিক্ষা অধিদপ্তরের অধীনে লেকচারার হিসেবে ঢাকা কলেজে যোগ দেন। তিনি রাজশাহী মাদ্রাসা (১৯৫৮-১৯৬৯), সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা (১৯৭০-১৯৭৩) ও ঢাকা আলিয়া মাদ্রাসার (১৯৭৩-১৯৭৯) অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।
গ্রন্থ
[সম্পাদনা]- হিস্ট্রি অব ট্র্যাডিশনাল ইসলামিক এডুকেশন ইন বাংলাদেশ (বাংলাদেশে ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষার ইতিহাস)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ এ.বি.এম সাইফুল ইসলাম সিদ্দিকি (২০১২)। "আলী, আইয়ু্ব"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর (সম্পাদকগণ)। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন ৯৮৪৩২০৫৯০১। ওসিএলসি 883871743। ওএল 30677644M।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ১৮৮৭-এ জন্ম
- ১৯৯৫-এ মৃত্যু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ঢাকা কলেজের শিক্ষক
- শিক্ষা ও গবেষণায় একুশে পদক বিজয়ী
- ভান্ডারিয়া উপজেলার ব্যক্তি
- আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ
- সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার অধ্যক্ষ
- বাঙালি লেখক
- রাজশাহী মাদ্রাসা
- সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার শিক্ষক
- বরিশাল বিভাগের ওলামা
- ১৯১৯-এ জন্ম
- সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষক
- বাংলাদেশী সুন্নি মুসলিম পণ্ডিত
- মাতুরিদি ব্যক্তি
- বরিশাল বিভাগের শিক্ষায়তনিক