মেঘ
মেঘ বলতে পৃথিবী অথবা অন্য কোন গ্রহ, উপগ্রহ ইত্যাদির আবহমন্ডলে ভাসমান দৃশ্যমান স্ফটিক অথবা জলকণার সমষ্টিকে বোঝায়। মাধ্যাকর্ষণ বলের প্রভাবে আকৃষ্ট দৃশ্যমান কোন ভরকেও (mass) মেঘ বলা যেতে পারে, যেমন মহাশূণ্যে ছড়িয়ে থাকা ইন্টারস্টেলার মেঘ এবং নেবুলা। আবহাওয়া বিজ্ঞানের নেফোলজি বা মেঘ বিজ্ঞান শাখায় মেঘ নিয়ে পড়াশুনা এবং গবেষণা করা হয়।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] মেঘের শ্রেণীবিন্যাস
| Part of the Nature series |
| আবহাওয়া |
|---|
|
|
মেঘ
|
মেঘেদের দুটি বড় শ্রেণীতে ভাগ করা হয়: স্তরীভূত ও পরিচলনশীল। এই নামগুলো মেঘের আচরণ আলাদা করে। মেঘকে তার পাদদেশের উচ্চতা দিয়ে শ্রেণীবিভক্ত করা হয়, চূড়ার উচ্চতা দিয়ে নয়। এই ব্যবস্থাটি ১৮০২ সালে লিউক হাওয়ার্ড আস্কেসিয়ান সোসাইটিতে প্রস্তাব করেন।
[সম্পাদনা] উঁচু মেঘ (গোত্র ক)
[সম্পাদনা] মধ্য উচ্চতার মেঘ (গোত্র খ)
[সম্পাদনা] নিচু মেঘ (গোত্র গ)
এই মেঘ ২,০০০ মি (৬,৫০০ ফুট) উচ্চতা পর্যন্ত পাওয়া যায় এবং এই শ্রেণীতে আছে স্ট্রাটাস (ঘন ও ধূসর)। স্ট্রাটাস মাটির সংস্পর্শে আসলে তাকে কুয়াশা বলা হয়।
গ গোত্রের মেঘের মধ্যে রয়েছে:
- কিউমুলাস[১] (Cu)
- স্ট্রাটোকিউমুলাস (Sc)
- নিম্বোস্ট্রাটাস (Ns)
- স্ট্রাটাস (St)
[সম্পাদনা] উলম্ব মেঘ (গোত্র ঘ)
এই মেঘ শক্তিশালী উর্ধ-প্রবাহ লাভ করতে পারে এবং ভিত্তি হতে বহু উপরে উঠে নানা রকম আকৃতি তৈরি করতে পারে।
ঘ গোত্রের মেঘের মধ্যে আছে:
- কিউমুলোনিম্বাস (associated with heavy precipitation and thunderstorms) (Cb)
- কিউমুলাস (Cu)[২][৩]
- পাইরোকিউমুলাস
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Plymouth State Meteorology Program Cloud Boutique. http://vortex.plymouth.edu/clouds.html/.
- ↑ Cloud Types: common cloud classifications. WW2010. প্রকাশক: University of Illinois. http://ww2010.atmos.uiuc.edu/(Gh)/guides/mtr/cld/cldtyp/home.rxml.
- ↑ cloud: Classification of Clouds. Infoplease.com. http://www.infoplease.com/ce6/weather/A0857400.html.