লাইট এমিটিং ডায়োড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লাইট-এমিটিং ডায়োড
RBG-LED.jpg
৫মিলি লাল, সবুজ এবং নীল এলইডি
Type Passive, optoelectronic
Working principle Electroluminescence
Invented Nick Holonyak Jr. (১৯৬২)
Electronic symbol
LED symbol.svg
Pin configuration Anode এবং Cathode

লাইট-এমিটিং ডায়োড অথবা এলইডি (ইংরেজি: Light-Emitting Diode অথবা LED) (উচ্চারণ: /ˌɛl iː ˈdiː/[১]), ইলেকট্রনিক্সে বহুল ব্যবহার্য বাল্ব। বিভিন্ন রঙের হয়ে থাকে, প্রায় প্রতিটি ইলেকট্রনিক্সের যন্ত্রে এর ব্যবহার হতে দেখা যায়। মোবাইলের কি প্যাড জ্বলে ওঠাও এই এলইডি-এর অবদান। এতে খুবই কম তড়িৎ প্রবাহ প্রয়োজন হয়। সাধারণত ১০-২০ মিলি এম্পিয়ার কারেন্ট ও ৩ ভোল্ট একটি এলইডি জ্বালানোর জন্যে ব্যবহার হয়। রাস্তায় ইদানিং যে বড় স্ক্রিনের টিভি দেখা যায় তাও অসংখ্য এলইডি এর সমন্বয়। এগুলো এক একটি সাতটি পর্যন্ত রং প্রদর্শন করতে পারে।

পরিচ্ছেদসমূহ

এলইডি-এর কার্যনীতি [সম্পাদনা]

এলইডি প্রকৃতপক্ষে একটি সম্মুখ ঝোঁক বিশিষ্ট P-N জাংশন ডায়োড। এটি GaAs, GaP প্রভৃতি অর্ধপরিবাহী যৌগ দ্বারা প্রস্তুত করা হয় যাতে তাদের বেশিরভাগ শক্তি আলো হিসেবে নির্গত হয়। এই আলোর বর্ণ ব্যবহৃত বস্তুর উপাদানের উপর নির্ভর করে।

এলইডি-এর ব্যবহার [সম্পাদনা]

মোবাইল ফোন ও এলইডি স্ক্রিন ছাড়াও অপটিক্যাল যোগাযোগ, ইন্ডিকেটর বাতি, ইনফ্রারেড রশ্মি, আলোকসজ্জা, ট্রাফিক সিগন্যাল, অপটিক্যাল মাউস, লেজার রশ্মি উৎপাদন সহ আরো অনেক কাজে এলইডি ব্যবহৃত হয়।

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. "LED"। সংগৃহীত 2008-01-04 

বহিঃসংযোগ [সম্পাদনা]

Wiktionary-logo-bn.svg
উইকিঅভিধানে
light-emitting diode শব্দটি খুঁজুন