লাতিন আমেরিকা
| আয়তন | ২১,০৬৯,৫০১ বর্গ কিমি. |
|---|---|
| জনসংখ্যা | ৫৬৯ মিলিয়ন[১] |
| জনঘনত্ব | ২৭ প্রতি বর্গ কিমি.(৭০ প্রতি বর্গ মাইল) |
| অধিবাসীদের নাম | লাতিন আমেরিকা, আমেরিকা |
| দেশসমূহ | ২০ |
| অধীনস্থ অঞ্চলসমূহ | ১০ |
| ভাষাসমূহ | স্পেনীয়, পর্তুগিজ, ফরাসি |
| সময় অঞ্চলসমূহ | ইউটিসি ২ - ইউটিসি ৮ |
| বৃহত্তম শহরসমূহ | 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. |
লাতিন আমেরিকা বলতে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের এমন অঞ্চলগুলোকে বুঝায় যেখানকার জনগণ লাতিন ভাষা থেকে উদ্ভূত রোমান্স ভাষাসমূহের মাধ্যমে কথা বলে। এ ধরণের রোমান্স ভাষা বলতে মূলত স্পেনীয় এবং পর্তুগিজ ভাষাকে বুঝায়। এই অঞ্চলটির একপাশে রয়েছে অ্যাংলো-আমেরিকা অঞ্চল যেখানকার মানুষ মূলত ইংরেজি ভাষায় কথা বলে।
লাতিন আমেরিকা: লাতিন আমেরিকা বলতে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের এমন অঞ্চলগুলোকে বুঝায় যেখানকার জনগণ লাতিন ভাষা থেকে উদ্ভুত রোমান ভাষাসমূহের মাধ্যমে কথা বলে। এ ধরণের রোমান্স ভাষা বলতে মূলত স্পেনিস এবং পর্তুগিজ ভাষাকে বুঝায়। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের ২১ টি দেশ এই অঞ্চলের মধ্যে পড়ে। এগুলোর মধ্যে দক্ষিণ আমেরিকার ১০ টি, মধ্য আমেরিকার ৬টি, ক্যারাবিয়ান অঞ্চলের ৩টি ও উত্তর আমেরিকা মহাদেশের ১টি দেশ রয়েছে। এক নজরে লাতিন আমেরিকার দেশ সমূহ: দক্ষিণ আমেরিকা মহাদেশ: আর্জেন্টিনা(স্পেনিস), বলিভিয়া(স্পেনিস), ব্রাজিল(পর্তুগিজ), চিলি(স্পেনিস), কলম্বিয়া(স্পেনিস), ইকুয়েডর(স্পেনিস), প্যারাগুয়ে(স্পেনিস), পেরু(স্পেনিস), উরুগুয়ে(স্পেনিস) এবং ভেনেজুয়েলা(স্পেনিস)। মধ্য আমেরিকা: পানামা(স্পেনিস), এল সালভাদর(স্পেনিস), গুয়েতেমালা(স্পেনিস), হুন্ডুরাস(স্পেনিস), নিকারাগুয়া(স্পেনিস) এবং কোস্টারিকা(স্পেনিস)। ক্যারাবিয়ান অঞ্চল: কিউবা(কিউবান-স্পেনিস), হাইতি(ফেঞ্চ) এবং ডমিনিকান প্রজাতন্ত্র(ফেঞ্চ)। উত্তর আমেরিকা মহাদেশ: মেক্সিকো(স্পেনিস)। এছাড়াও এসব অঞ্চলের কিছু স্বায়ত্তশাসিত অঞ্চল লাতিন আমেরিকার আওতাভূক্ত।