বৈদ্যুতিক আধান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

তড়িচ্চুম্বকত্ব
Solenoid.svg
তড়িৎ · চুম্বকত্ব

বৈদ্যুতিক আধান বা তড়িৎ আধান (অনেক সময় শুধু আধান বলেও ডাকা হয়) মূলতঃ অতিপারমাণবিক কণার একটি ধর্ম যা ঐ অতিপারমাণবিক কণার তড়িচ্চুম্বকীয় সম্পর্ক নিয়ন্ত্রণ করে। বৈদ্যুতিক আধান দ্বারা আহিত পদার্থ তড়িচ্চুম্বকীয় ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় এবং নিজেও তড়িচ্চুম্বকীয় ক্ষেত্র উৎপন্ন করে। কোন আহিত বস্তু এবং একটি তড়িচ্চুম্বকীয় ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতি বা সম্পর্ক তড়িচ্চুম্বকীয় বলের উৎস।