নিকোলা টেসলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
নিকোলা টেসলা

নিকোলা টেসলা (সার্বীয় ভাষায়: Никола Тесла) (জুলাই ১০, ১৮৫৬ - জানুয়ারি ৭, ১৯৪৩), ১৮৫৬ সালের জুলাইয়ে জন্ম এই কালজয়ী বিজ্ঞানীর। আধুনিক এসি বিদ্যুৎ এবং তারবিহীন বিদ্যুৎ পরিবহন ব্যবস্থার অন্যতম জনক তিনি। বিংশ শতাব্দীর শুরুর দিকে টেসলার তত্ত্ব থেকেই আসে এসি বিদ্যুৎ (অল্টারনেটিং কারেন্ট) ব্যবস্থার আধুনিক রূপ। তাঁর হাত ধরেই আসে এসি মোটর। আর তাই দ্বিতীয় শিল্প বিপ্লবের অন্যতম কারিগরও নিকোলা টেসলা। সেই সময় যুক্তরাষ্ট্রে তিনিই ছিলেন সবচেয়ে জনপ্রিয় আবিষ্কারক। ১৮৯৩ সালের দিকেই টেসলা সবাইকে তারবিহীন বিদ্যুৎ সঞ্চালন দেখিয়ে তাক লাগিয়ে দেন। বর্তমানে ওয়্যারলেস এনার্জি ট্রান্সফার নিয়ে যত গবেষণা হচ্ছে, তার ভিত্তি তৈরি করে দিয়েছেন টেসলা। টেসলার দৌড় শুধু বিদ্যুতেই সীমাবদ্ধ ছিল না, রোবটিক্স, রেডিও, রিমোট কন্ট্রোলার, মিসাইল এবং নিউক্লিয়ার গবেষণাতেও তাঁর তত্ত্বের অবদান রয়েছে। ১৮৮৬ সালে টেসলা প্রতিষ্ঠা করেন নিজ কোম্পানি টেসলা ইলেকট্রিক লাইট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। তবে বিনিয়োগকারীদের অনীহার কারণে প্রতিষ্ঠানটি চালাতে পারেননি। এরপরই তিনি সাধারণ গবেষকের জীবনযাপন শুরু করেন। তৈরি করেন বিশেষ ধরনের এসি ইন্ডাকশন মোটর, নতুন ধরনের এক্স-রে। ১৮৯৫ সালেই নিয়ে আসেন টেসলা জেনারেটর। এর মধ্যে একবার টেসলার গবেষণাগার পুড়ে যায়। এজন্য একটি পেটেন্টও হাতছাড়া হয়ে যায়। পরে তার গবেষণা মোড় নেয় অন্যদিকে। একে একে পেটেন্টের তালিকায় যোগ হতে থাকে ইলেকট্রিক্যাল কনডেনসার, ট্রান্সফরমার, সার্কিট কন্ট্রোলার, মেথড অব সিগন্যালিং এবং গতিনির্দেশক যন্ত্র ছাড়াও আরো অনেক কিছু। মাঝে একবার রেডিওর পেটেন্ট নিয়ে মার্কোনির বিরুদ্ধেও মামলা করেন তিনি। ১৯০৯ সালে রেডিও আবিষ্কারের জন্য মার্কোনি নোবেল পান। কিন্তু তখন রেডিও প্রযুক্তির নেপথ্যে টেসলা ও এডিসনের অবদান কেউ অস্বীকার করতে পারেনি। এজন্য ১৯১৫ সালে সম্ভাব্য নোবেল বিজয়ীর তালিকায় স্থান পেয়েছিলেন এই দু'জন।


নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ