গাউসের সূত্র
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
গাউসের সুত্রের সাধারণ রূপটি হচ্ছে : কোন আবদ্ধ ক্ষেত্রের ভেতর দিয়ে অতিক্রান্ত তড়িৎ বলরেখার সংখ্যা ক্ষেত্র দ্বারা আবদ্ধ তড়িৎ আধানের সমানুপাতিক। এই সুত্রটি কার্ল ফ্রেডেরিক গাউস ১৮৩৫ সালে আবিষ্কার করেন,যদিও তিনি এটি ১৮৬৭ সালের আগে প্রকাশ করেননি।এটি Maxwell এর সমীকরণ(Maxwell’s equations) চারটির অন্যতম একটি,যেটি তড়িত গতিবিদ্যার মূল ভিত্তি। অন্য তিনটি হচ্ছে Gauss’ law for magnetism,Faraday’s law of induction এবং Ampére’s law with Maxwell’s correction.উল্লেখযোগ্য, গাউসের সূত্র এবং কুলম্বের সূত্র একে অপরটি থেকে প্রতিষ্ঠা করা যায়।
গাউসের সূত্রটিকে সমাকলিত রূপে লেখা যায়
এই সমীকরণটির বাম পাশ একটি ক্ষেত্র সমাকলন,যেটি একটি বদ্ধ ক্ষেত্র S কে নির্দেশ করে এবং ডান পাশটি ক্ষেত্র S দ্বারা আবদ্ধ মোট আধানকে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক দ্বারা ভাগ করার একটি রাশিকে প্রকাশ করে।
গাউসের সূত্রের অন্তরকলিত রূপটি হচ্ছে:
যেখানে
তড়িৎক্ষেত্রের অভিসারীতা আর ρ হচ্ছে আধান ঘনত্ব। গাউসের উপপাদ্যটি ,যেটিকে অভিসারী উপপাদ্যও(Divergence theorem) বলা হয়ে থাকে,এই অন্তরকলিত এবং সমাকলিত রূপদুটিকে একত্রিত করে।এই প্রত্যেকটি রূপকে আবার দুইভাবে প্রকাশ করা যায়;তড়িতক্ষেত্র E এবং মোট আধানের মধ্যে সম্পর্ক দ্বারা অথবা তড়িৎসরণ ক্ষেত্র(electric displacement field) D এবং মুক্ত তড়িৎ আধানের দ্বারা। গাউসের সুত্রের সাথে পদার্থবিদ্যার আরও অনেক সুত্রের গাণিতিক মিল আছে,যেমন Gauss’s law for magnetism এবং Gauss’s law for gravity.আসলে যেকোন বিপরীত বর্গীয় সূত্রকে (inverse square law) গাউসের সূত্রের মাধ্যমে প্রকাশ করা যায়।উদাহরণ হিসেবে বলা যায় গাউসের সূত্রটি কুলম্বের বিপরীত বর্গীয় সূত্রের সমতুল্য এবং মহাকর্ষের জন্য গাউসের সূত্রটি নিউটনের মহাকর্ষের বিপরীত বর্গীয় সূত্রের(Newton’s law of gravity) সমতুল্য। গাউসের সুত্রের মাধ্যমে দেখান যায় যে Farady cage এর ভিতরে সকল বৈদ্যুতিক ক্ষেত্রের জন্য তড়িত আধান থাকবে।মোটকথায়,গাউসের সূত্রটি Ampère’s law এর সমতুল্য,যেখানে দ্বিতীয়টি চুম্বকক্ষেত্রের জন্য প্রযোজ্য।
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] বহিসংযোগ
- section on Gauss's law in an online textbook
- MISN-0-132 Gauss's Law for Spherical Symmetry (PDF file) by Peter Signell for Project PHYSNET.
- MISN-0-133 Gauss's Law Applied to Cylindrical and Planar Charge Distributions (PDF file) by Peter Signell for Project PHYSNET.

