বরাহনগর
| বরানগর | |
|---|---|
| বরানগরে হুগলি নদী; দূরে দৃশ্যমান বিবেকানন্দ সেতু | |
| স্থানাঙ্ক: 22°64′N 88°37′E / 23.067°উ 88.617°পূ latm>=60 (dm format) in {{Coord}}{{#coordinates:}}: invalid latitude | |
| দেশ | |
| রাজ্য | পশ্চিমবঙ্গ |
| জেলা | উত্তর চব্বিশ পরগনা |
| মহকুমা | ব্যারাকপুর |
| সরকার | |
| • পুর-চেয়ারম্যান | অনুরাধা রায় |
| জনসংখ্যা (২০০১) | |
| • মোট | |
| সময় অঞ্চল | ভারতীয় সময় (ইউটিসি+৫.৩০) |
বরানগর বা বরাহনগর কলকাতার উত্তরসীমান্তে অবস্থিত উত্তর চব্বিশ পরগনার একটি প্রাচীন জনপদ, পৌরশহর ও বিধানসভা কেন্দ্র। সপ্তদশ শতকে এই অঞ্চলে একটি ডাচ কুঠি স্থাপিত হয়। পরে শহরটি পাটশিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। ঊনবিংশ শতাব্দীতে বরানগরের দক্ষিণেশ্বরে রানি রাসমণি তাঁর প্রসিদ্ধ কালীমন্দিরটি স্থাপন করেছিলেন। রামকৃষ্ণ মিশনের প্রথম মঠও বরানগরেই স্থাপিত হয়েছিল। বর্তমানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিকসের প্রধান কার্যালয় বরানগরে অবস্থিত।
পরিচ্ছেদসমূহ |
জনপরিসংখ্যান [সম্পাদনা]
২০০১ সালের জনগণনা অনুসারে[১] বরানগরের মোট জনসংখ্যা ২৫০,৬১৫। এর মধ্যে পুরুষ ৫৩ শতাংশ এবং মহিলা ৪৭ শতাংশ। বরানগরের গড় সাক্ষরতার হার ৮২ শতাংশ, যা জাতীয় গড় ৫৯.৫ শতাংশের তুলনায় অনেক বেশি। শহরে জনসংখ্যার ৮ শতাংশের বয়স ছয় বছরের নিচে।
শিক্ষা [সম্পাদনা]
ভারতের জাতীয় গুরুত্বসম্পন্ন পরিসংখ্যানবিদ্যা শিক্ষাকেন্দ্র ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিকসের প্রধান কার্যালয় বরানগরে অবস্থিত। এছাড়া এই শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলি হল ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ, প্রশান্তচন্দ্র মহলানবিশ মহাবিদ্যালয় (পূর্বতন বনহুগলি কলেজ অফ কমার্স), বরানগর বিদ্যামন্দির, বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়, বরানগর নরেন্দ্রনাথ বিদ্যামন্দির, রাজকুমারী মেমোরিয়াল গার্লস স্কুল, বরানগর রামেশ্বর উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন ইত্যাদি।
রাজনীতি [সম্পাদনা]
বরানগর বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক হলেন রেভোলিউশনারি সোস্যালিস্ট পার্টির (আরএসপি) অমর চৌধুরী। তিনি ১৯৯৬, ২০০১ ও ২০০৬ সালে এই কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। আরএসপি-র মতীশ রায় ১৯৭৭, ১৯৮২, ১৯৮৭ ও ১৯৯১ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন।[২]
বরানগর বিধানসভা কেন্দ্রটি দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৩]
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। archived from the original on 2004-06-16। সংগৃহীত 2008-11-01।
- ↑ "State Elections 2006 - Partywise Comparision for 137-Baranagar Constituency of West Bengal"। Election Commission of India। সংগৃহীত 2008-10-25।
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies"। West Bengal। Election Commission of India। সংগৃহীত 2008-10-02।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |