বড়াইগ্রাম উপজেলা
বড়াইগ্রাম বাংলাদেশের নাটোর জেলার অন্তর্গত একটি উপজেলা।
পরিচ্ছেদসমূহ |
অবস্থান [সম্পাদনা]
বড়াইগ্রাম উপজেলার আয়তন ২৯৯.৬১ বর্গ কিলোমিটার।উত্তরে গুরুদাসপুরএবং নাটোর সদর উপজেলা, দক্ষিণে পাবনা জেলার আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলা, পূর্বে পাবনা উপজেলার চাটমোহর উপজেলা, পশ্চিমে লালপুরউপজেলা ও বাগাতিপাড়া উপজেলা। বড়াইগ্রাম থানাসৃষ্টি হয় ১৮৬৯ সালে ও থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
প্রশাসনিক এলাকা [সম্পাদনা]
নির্বাচনী এলাকা-৬১-নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম।ইউনিয়ন-০৭টি (সাত) পৌরসভা-০২টি । মৌজা-১৫২ টি । আবাদযোগ্য জমির পরিমাণ-২৬,২০৯ হেক্টর । সরকারী হাসপাতাল-০১ টি । স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক-০৬ টি / ৩২ টি । বেসরকারী ক্লিনিক-০৫ টি । পোষ্ট অফিস-১৯ টি । নদ-নদী-০২ টি । হাট-বাজার-২১ টি । ব্যাংক-১৩ টি ।
ইতিহাস [সম্পাদনা]
বড়াইগ্রাম উপজেলার নামকরণসম্বন্ধে নির্দিষ্ট কিছুজানা যায় না। এ উপজেলার মধ্যে দিয়ে প্রবাহিতহয়েছে বড়াল নদীর দু ’ টি শাখা। উপজেলার অধিকাংশ গ্রামইবড়াল নদীর দুই ধারে অবস্থিত সে কারণে একে বড়ালগ্রাম বলাহ ’ ত। কালক্রমে বড়াল নদী থেকেই বড়াইগ্রামে উৎপত্তি হয়েছে। এককালের খালে ভরা জঙ্গলবৃত্তস্থানটুকুই বর্তমানে বড়াইগ্রাম নামে পরিচিত।
সেসময়ে এ অঞ্চলে শিক্ষিত পরিবারছিল জোয়াড়ীর বিশি পরিবার, দ্বারীকুশির জমিদার পরিবার,পাঁচবাড়িয়ার রায় পরিবার এবং কালিকাপুরের জমিদার পরিবার।বিশি পরিবারেরইবাংলার প্রখ্যাত লেখক প্রমথ নাথ বিশি। আর শিক্ষিত পরিবারছিল হারোয়ার চক্রবর্তী পরিবার।
জনসংখ্যার উপাত্ত [সম্পাদনা]
জনসংখ্যা-২,৫৯,২৩৭ জন । ঘনত্ব-৮২০ জন প্রতি বর্গ কিলোমিটারে ।
শিক্ষা [সম্পাদনা]
সেন্ট যোসেফস্ উচ্চ বিদ্যালয়: সেন্ট যোসেফস্ উচ্চ বিদ্যালয়, বনপাড়া, বড়াইগ্রাম, নাটোর ১৯৬৩ সালে ১ জানুয়ারী ক্যাথলিক মিশনারী ও অত্র এলাকার কতিপয় বিদ্যোৎসাহী মানুষের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। সেন্ট বা সাধু যোসেফ হচ্ছেন যীশু খ্রীষ্টের পালক পিতা। খ্রীষ্ট ধর্মে বিশেষভাবে ক্যাথলিক মন্ডলীর মতে সাধু যোসেফ একজন সাধু ব্যক্তি। তিনি ছিলেন একাধারে ধার্মিক, জ্ঞানী, কর্মানুরাগী ও চরিত্রবান পুরুষ। প্রতিষ্ঠানিক, পারিবারিক, সামাজিক ও আধ্যাত্মিক পর্যায়ে তিনি আমাদের চলার পথে প্রেরণা হতে পারেন। আমরা যেন তাঁরই মত ‘শিখ ও সেবা কর’ নীতির আদর্শে মহিয়ান হতে পারি তাই এই বিদ্যালয়ের নাম সাধু যোসেফের নাম রাখা হয়েছে।
অর্থনীতি [সম্পাদনা]
কৃতী ব্যক্তিত্ব [সম্পাদনা]
উপমহাদেশের প্রথিতযশা সাহিত্যিক প্রমথ নাথ বিশি জন্মে ছিলেন বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী গ্রামে। তার স্মৃতিধন্য বসতবাড়ী আজও দৃশ্যমান। কেরি সাহেবের ‘মুন্সী ও লাল কেল্লা’র মত গ্রন্থের লেখক ছিলেন তিনি। প্রখ্যাত এ রবীন্দ্র গবেষক এক সময় রাজশাহী কোর্টের অনারারী ম্যাজিষ্ট্রেট ছিলেন। এ পরিবারেই মন্মথ বিশি বেহালা বাদক হিসেবে সুনাম কুড়িয়েছেন। এখানে জন্মে ছিলেন উপমহাদেশের প্রখ্যাত ব্যক্তিবর্গ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন পেশার ব্যক্তিত্ব। যেমন ডঃ বিজন কুমার শীল,স্বীকৃত বৈজ্ঞানিক, বর্তমানে কানাডা প্রবাসী। তিনি১৯৯৪ সালে ছাগলের পিপিআর রোগের টিকা উদ্ভাবন করেন। এছাড়াও প্রকৌশলী মোঃ আফসার আলী বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাই বড়াইগ্রাম উপজেলাকে রত্নাগর্ভা বলা হয়ে থাকে।
বিবিধ [সম্পাদনা]
আরও দেখুন [সম্পাদনা]
|
||||||||||||||||||||||||||||||||
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |