পর্নোগ্রাফি
পর্নোগ্রাফি বা পর্ন হল যৌন উদ্দীপনা সৃষ্টির উদ্দেশ্যে যৌন বিষয়বস্তুর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা।
বিগত কয়েক দশকে পর্নোগ্রাফি উৎপাদন তথা ভোগ্যপণ্য হিসেবে ভোগকে কেন্দ্র করে একটি বিরাট শিল্প গড়ে উঠেছে। মূলত ভিসিআর, ডিভিডি ও ইন্টারনেটের ব্যাপক ব্যবহার এবং যৌন বিষয়বস্তুর প্রদর্শনে সমাজের অধিকতর উদার মনোভাব এই শিল্প গড়ে ওঠার অন্যতম কারণ। পর্নোগ্রাফির অভিনেতাদের পর্নোগ্রাফিক অভিনেতা (বা অভিনেত্রী) বলা হয়ে থাকে। তারা সাধারণত পর্ন স্টার নামে পরিচিত হয়। মূলধারার অভিনেতা-অভিনেত্রীদের তুলনায় এদের অভিনয়ের গুণমানও সাধারণত পৃথক হয়। শখের পর্নোগ্রাফি এই শিল্পের জনপ্রিয় একটি ধারা এবং তা ইন্টারনেটের মাধ্যমে বিনামূল্যে বিতরিত হয়ে থাকে।
পর্নোগ্রাফির মাধ্যম একাধিক হতে পারে: মুদ্রিত সাহিত্য, ফটোগ্রাফ, ভাস্কর্য, অঙ্কন, চিত্রকলা, অ্যানিমেশন, শব্দ রেকর্ডিং, পর্নোগ্রাফিক চলচ্চিত্র, ভিডিও, অথবা ভিডিও গেম। অবশ্য সরাসরি দর্শকদের সামনে যৌন ক্রিয়াকলাপ আচরিত হলে তাকে সংজ্ঞা অনুসারে তাকে পর্নোগ্রাফি বলা হয় না। কারণ পর্নোগ্রাফি বলতে উক্ত আচরণটিকে বোঝায় না; বোঝায় উক্ত আচরণের বর্ণনাকে। এই কারণে সেক্স শো ও স্ট্রিপটিজ জাতীয় প্রদর্শনীকে পর্নোগ্রাফির পর্যায়ভুক্ত করা হয় না।
দেশভেদে পর্নোগ্রাফি তথা শিল্পে নগ্নতার প্রদর্শনী ও ফটোগ্রাফির প্রতি সাংস্কৃতিক ও আইনগত দৃষ্টিভঙ্গির পার্থক্য লক্ষিত হয়।
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: Pornography |
- আলোচনা
- American Porn Interactive web site companion to a Frontline documentary exploring the pornography industry within the United States.
- Rushdie Turns India's Air Blue Discussion of the debate over pornography within Indian society.
- "Who wants to live in a Porn Nation?" Discussion of pornography on college campuses
- সরকার
- Kutchinsky, Berl, Professor of Criminology: The first law that legalized pornography (Denmark)
- Oppenheimer, Mark, YouTube এর Video of submission to South African parliament on virtual child pornography, Part 1 , Part 2, Part 3, Part 4, Part 5
- ইতিহাস
- সমাজতত্ত্ব
- Beck, Marianna Ph.D., "The Roots of Western Pornography," part 2, history of pornography in the West.
- Diamond, M. and Uchiyama, A. (1999), Pornography, Rape and Sex Crimes in Japan, International Journal of Law and Psychiatry 22(1): 1-22.
- Pornography and Censorship in: Stanford Encyclopedia of Philosophy