শারীরবিদ্যা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শারীরবিদ্যা (ইংরেজি:Physiology) একটি বিশুদ্ধ প্রাণিবিজ্ঞানের প্রধান শাখা। এ শাখায় প্রাণিদেহের পুষ্টি, শ্বসন, ক্ষরণ, রেচন, জনন প্রভৃতি শারীরবৃত্তীয় কার্যাবলী আলোচনা করা হয়।[১] প্রত্যেক জীবের তার নিজস্ব চারিত্রিক বৈশিষ্ট্য আছে। জীবের শরীরের কার্যপ্রণালী নিয়ে শারীরবিদ্যায় আলোচনা করা হয়। সাধারণত শারীরবিদ্যা ২ ধরনের; একটি হচ্ছে প্রাণি শারীরবিদ্যা অপরটি হচ্ছে উদ্ভিদ শারীরবিদ্যা। প্রাণী শারীরবিদ্যায় মানবদেহের শারীরবিদ্যাই বিশদ বর্ণনা আছে। এছাড়াও অনেক রকম শারীরবিদ্যা রয়েছে যেমন- ভাইরাল শারীরবিদ্যা, ব্যাকটেরিয়াল শারীরবিদ্যা, কোষ শারীরবিদ্যা এবং আরো অনেক বিভাগ।[২]

মানবদেহের শারীরবিদ্যা [সম্পাদনা]

মানবদেহের শারীরবিদ্যায় মানবদেহের নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য এবং দেহের বিভিন্ন কার্যপ্রণালীর কৌশল নিয়ে আলোচনা করা হয়।

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান প্রাণিবিজ্ঞান, লেখক: গাজী আজমল, গাজী আসমত
  2. অনুবাদকৃত হয়েছে Text Book of Medical Physiology, Guyton & Hallথেকে