মুখমৈথুন
মুখমৈথুন (ইংরেজি: Fellatio) (মুখমেহন (fellation)[১] নামেও পরিচিত, এবং কথ্যে মুখকাম (blow job), বিজে (BJ), মাথা প্রদান (giving head) এবং চোষন (sucking off)[২]) হল যৌন সঙ্গী দ্বারা বা স্বয়ং (স্বমুখমৈথুন) লিঙ্গ মুখগহ্বরে প্রবেশের দ্বারা যৌন উত্তেজনা উপভোগ করা। এতে লিঙ্গের উদ্দীপনা সৃষ্টির জন্যে ব্যবহৃত হয় মুখ, ঠোঁট, জিহ্বা এবং/বা কণ্ঠনালী।[২] একজন ব্যক্তি যে কারো উপর মুখমেহন সঞ্চালিত করে তাকে প্রদায়ী সঙ্গী হিসাবে বলা হয়, এবং অপর ব্যক্তি হল গ্রাহক সঙ্গী। মুখমেহন তার নিজস্ব অধিকারে বহু মানুষ দ্বারা কৃত একটি যৌনাবেদনময়ী ক্রিয়া এবং একটি অন্তরঙ্গ শারীরিক আচরণ হিসাবে অভিহিত করা হয়। অনেক পুরুষদের ক্ষেত্রে, এটি হল একটি যৌন-জাগরণ যেটা যৌনসঙ্গমের আগে শুরু হতে পারে প্রদায়ী সঙ্গী দ্বারা পূর্বরাগ এবং যৌন সক্রিয়করনের মাধ্যমে।[৩] এছাড়াও এই ক্রিয়াটি অনুষ্ঠিত হতে পারে, পুরুষ গ্রাহক সঙ্গীর যৌন পরিতৃপ্তি প্রাপ্তির জন্যে, এবং স্থায়ী হতে পারে রাগমোচন ও বীর্যপাত পর্যন্ত।
যে ব্যক্তি মুখমৈথুন প্রাপ্ত হবেন তাকে অবশ্যই পুরুষ হতে হবে, যদিও তার যৌন সঙ্গী যেকোনো লিঙ্গের হতে পারে। যখন বলপূর্বক লিঙ্গটি কারো মুখগহ্বরের ভেতরে ঢোকানো হয়, তাকে ইরুমেশিও বলা যেতে পারে, যদিও খুব কমই পরিভাষাটি ব্যবহার করা হয়।[৪] মৌখিক যৌনসহবাস প্রাপ্তির অংশীদার যখন মহিলা হয় তখন তাকে যোনিলেহন বলা হয়। কিছু আইনি বিচারব্যবস্থায় মুখমৈথুনকে যৌন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অন্তর্ভেদী যৌনমিলন হিসাবে বিবেচনা করা হয়, যে ব্যক্তি মুখমেহন সম্পাদন করেন তাকে অনুপ্রবিষ্ট ব্যক্তি হিসাবে গণ্য করা হয়; কিন্তু অধিকাংশ দেশে নিজেই এই অনুশীলন করলে সেক্ষেত্রে আইনি নিষেধ নেই, যেমন পায়ূমৈথুন বা বিবাহ বহির্ভূত যৌনসহবাসের ক্ষেত্রে। অধিকাংশ মানুষ মুখমেহনকে কোনও যৌন সঙ্গীর কৌমার্য হানিকর হিসাবে বিবেচনা করেননা, এবং এটি সরাসরি গর্ভাবস্থার কারণ নাও হতে পারে, এমনকি যদি বীর্য পাকস্থলিতে গ্রহণও করা হয়।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] বু্ত্পত্তিগত অর্থ
ইংরেজি বিশেষ্য fellatio (মুখমৈথুন) আসে fellātus শব্দটি থেকে, যা হয় পান করা বোধক, ল্যাটিন fellāre ক্রিয়ার অতীত কালবোধক কৃদন্ত পদ। fellatio শব্দটিতে us-টি প্রতিস্থাপিত হয়েছে io দ্বারা; শব্দরুপ কাণ্ড শেষ হয়েছে ion-এ এসে, যা ion-এর প্রত্যয় রূপ দেয় (ফরাসী ভাষায় fellation)। io(n)-রূপ সমাপ্তিটি ল্যাটিন বিশেষণ থেকে ইংরেজি বিশেষ্য নির্মাণ করতে ব্যবহৃত হয় এবং এটা নির্দেশ করতে পারে অবস্থা ও কাজটি যেখানে ল্যাটিন ক্রিয়াটি সম্পন্ন হয়, অথবা হয়েছে।
তদতিরিক্ত ইংরেজি শব্দ একই ল্যাটিন মূলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। একজন ব্যক্তি যে অন্যের উপর মুখমেহন সঞ্চালিত করে তাকে একটি fellator বলা হতে পারে। কারণ ল্যাটিন এর লিঙ্গ ভিত্তিক শব্দরুপ, এই শব্দ কিছু ইংরেজি ভাষাভাষী দ্বারা সীমিত করা হতে পারে একটি পুরুষের বিবরণ দেওয়ার সময়। সমতুল্য মহিলা শব্দরূপটি হল fellatrix।
[সম্পাদনা] প্রয়োগকৌশল
মুখমৈথুন-এর জন্যে অপরিহার্য দিক হল একজন পুরুষের যৌন সঙ্গীরা তাদের মুখের মধ্যে তার লিঙ্গ নিয়ে, এবং তারপর তাদের মুখ উপর-নিচে সরানোর একটি তাল দ্বারা শিশ্ন-এর যোনিতে অনুপ্রবেশের ধাক্কার গতি অনুকারী আবেশ সৃষ্টি করে, সঙ্গে পিচ্ছিলকারক পদার্থ হিসাবে লালা ব্যবহার করে, এবং সযত্নে দাঁত দিয়ে কামড় অথবা আঁচড় দিয়ে যৌন আনন্দ প্রদান। মুখমেহন প্রাপ্তির মানুষটি তার সঙ্গীর মাথা ধরে উত্তেজনার তাল মন্থর করতে পারেন। পুরুষটির সঙ্গী লেহন, চোষন ও চুম্বন দ্বারা তার লিঙ্গটি নিয়ে মৌখিকভাবে খেলা করতে পারেন অথবা অন্যথায় জিহ্বা এবং ঠোঁট ব্যবহার করেও খেলাটি করতে পারেন।
কিছু কিছু মানুষের জন্য মুখমেহন করা কঠিন, তাদের সংবেদনশীল স্বভাবিক কণ্ঠ প্রতিবর্ত ক্রিয়ার কারণে। বিভিন্ন মানুষের বিভিন্ন সংবেদনশীল প্রতিবর্ত ক্রিয়া আছে, কিন্তু কিছু মানুষ প্রবৃত্তি দমন করা শিখে নেয়। গভীর-কণ্ঠপ্রবেশ এমনই একটি যৌন ক্রিয়া যেখানে একটি পুরুষের সঙ্গীরা তাদের মুখের মধ্যে পুরুষটির সম্পূর্ণ খাড়া লিঙ্গ এতটাই গভীরভাবে গ্রহণ করে, যাতে সেটা সম্পূর্ণ তাদের কণ্ঠনালীর মধ্যে প্রবেশ করে।
ন্যান্সি ফ্রাইডে-এর বই, প্রেমের মধ্যে পুরুষ-পুরুষের যৌন কল্পনাগুলি: ক্রোধের উপর প্রেমের টেক্কা -তে তিনি দাবি করেন যে একজন পুরুষের অন্তরঙ্গতার স্তরে বীর্য গলদ্ধকরণের প্রবণতা খুব বেশি।[৫] যে মানুষটির মুখমেহন প্রাপ্তি হয় সে সরাসরি যৌন উদ্দীপনা পায়; সেখানে তার সঙ্গী (পুরুষ বা মহিলা) শুধুমাত্র সহযোগীকে পরিতোষ দান করে সন্তুষ্টি আহরণ করে।
মুখমৈথুন মাঝে মাঝে চর্চা করা হয় যখন যৌন সংসর্গ একটি যৌন সঙ্গীর শারীরিক অসুবিধা তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, একটি দম্পতি দ্বারা গর্ভাবস্থার সময় যোনি সহবাসের পরিবর্তে তারা ঘনিষ্ঠ যৌন কার্যকলাপ চাইলে এটি করা হতে পারে যাতে গর্ভাবস্থার পরবর্তী পর্যায়ের সময় যোনি গতিবিধি বিষয়ক অসুবিধা এড়ানো যায়।[৬] অন্য কারণও থাকতে পারে যেকারণে একটি মহিলা যোনিগত যৌনসঙ্গম চান না, যেমন তার সতীত্ব হারানোর ভয়ে, গর্ভবতী হয়ে যাওয়া বা তিনি ঋতুমতী বা গর্ভবতী হতে পারেন এই আশঙ্কায়, এছাড়াও অন্যান্য সম্ভাব্য কারণে।
যেহেতু নিম্নমানের স্বাস্থ্যবিধি খারাপ ফল প্রদান করতে পারে তাই ব্যক্তিগত স্বাস্থ্যবিধি হল একটি গুরুত্বপূর্ণ বিষয়, জমা ঘাম, এবং ছোটো অবশিষ্টাংশ (যেমন সুত্রকণা, মূত্র, বীর্য), যা মুখমৈথুন প্রদানকারীর জন্য অপ্রীতিকর বা বিশ্রী হতে পারে। কিছু দম্পতি যখন মুখমেহন করেন তখন পিচ্ছিলকারক পদার্থ বা সুবাসিত কনডম ব্যবহার করেন, যা বিভিন্ন পছন্দের পাওয়া যায়।
[সম্পাদনা] স্বাস্থ্য এবং সাংস্কৃতিক দিক
[সম্পাদনা] যৌনতা বাহিত সংক্রমণ
[সম্পাদনা] এইচপিভি(HPV) এবং মুখসংক্রান্ত ক্যান্সার-এর সংযোগ
[সম্পাদনা] বীর্যের প্রবেশ
[সম্পাদনা] সংস্কৃতির মধ্যে
[সম্পাদনা] গর্ভাবস্থা
[সম্পাদনা] কৌমার্য
[সম্পাদনা] বৈধতা
[সম্পাদনা] ইতিহাস
[সম্পাদনা] অন্য প্রাণীদের ক্ষেত্রে
[সম্পাদনা] আরও দেখুন
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: মুখমৈথুন |
[সম্পাদনা] তথ্যসূত্রসমূহ
- ↑ "fellation"। Merriam-Webster। Encyclopædia Britannica, Inc.। archived from the original on 2010-09-20। http://www.webcitation.org/5stJUB0Fm।
- ↑ ২.০ ২.১ "Oral Sex"। BBC Advice। BBC। archived from the original on 2010-09-20। http://www.webcitation.org/5stIr6Zvw।
- ↑ "What is oral sex?"। NHS Choices। NHS। 2009-01-15। archived from the original on 2010-09-20। http://www.webcitation.org/5stJKU5zL।
- ↑ "irrumatio in Sex-Lexis"। http://www.sex-lexis.com/Sex-Dictionary/irrumatio। সংগৃহীত 2009-07-07।
- ↑ Men in Love - Men's Sexual Fantasies: The Triumph of Love over Rage (1982) by Nancy Friday. ISBN 978-0-440-15903-2
- ↑ "Is it safe to swallow semen during pregnancy?"। BabyCenter। http://www.babycenter.com/400_is-it-safe-to-swallow-semen-during-pregnancy_510175_1000.bc। সংগৃহীত 2010-03-19।