মানব যৌনাচার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মানব যৌনাচার দৈহিক সম্পর্কের একটি প্রাকৃতিক রুপমাত্র। জৈবিক পুনরুৎপাদন, আত্মিক সীমাতিক্রমী, আকর্ষণের বহিঃপ্রকাশ অথবা আনন্দ এবং সুখ লাভ প্রভৃতি যে কোন কারণেই এটি হয়ে থাকে। কামবাসনা মানবীয় আচারের একটি মৌলিক চালিকাশক্তি যা জন্মসূত্রেই প্রতিটি মানবের মাঝে বিদ্ধ থাকে। যৌনকার্যে অংশগ্রহণকারী প্রতিটি প্রাণীরই যৌনতার একটি নির্দিষ্ট সীমা রয়েছে যা সম্পর্কের ভিত রচনা করে এবং এই সীমা নির্ধারণ করে তার সমাজব্যবস্থা এবং আইন।