বীর্যস্খলন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

যৌনসঙ্গম বা হস্তমৈথুন কালে যখন পুরুষের শিশ্নটি (পুং জননাঙ্গ বা লিঙ্গ) যৌন উত্তেজনায় সোজা হয়ে ওঠে এবং যৌনউত্তেজনার চরম পর্যায়ে তখন তা থেকে রেতঃ অর্থাৎ বীর্য স্খলিত হয়, এই ঘটনাকেই বলা হয় বীর্যপাত বা বীর্যস্খলন। বীর্যপাতের মাধ্যমে পুরুষের চরমানন্দ লাভ হয়। নারীর চরমানন্দে কোনওরূপ বীর্যপাত হয় না।