জন্ম নিয়ন্ত্রণ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কনডম একটি কার্যকরী জন্ম নিয়ন্ত্রক

এক বা একাধিক কর্মপ্রক্রিয়া, কল, সংযমিত যৌন চর্চা অথবা ঔষধ প্রয়োগের মাধ্যমে ঐচ্ছিকভাবে গর্ভধারণ বা সন্তান প্রসব থেকে বিরত থাকার স্বাস্থ্যবিধিকে জন্ম নিয়ন্ত্রণ বলা হয়। জন্ম বা গর্ভ ব্যাহত করার উপায়গুলোকে মূলত তিন ভাগে বিভক্ত করা যায়। যথা- শুক্রানুডিম্বানুর মিলন ব্যাহত করা, ভ্রুণ সঞ্চারণ ব্যাহত করা এবং ঔষধ অথবা অস্ত্রপচারের মাধ্যমে ভ্রুণ অপসারণ করা।

জন্ম নিয়ন্ত্রণ পরিবার পরিকল্পনার একটি অন্যতম বিভাগ।

ধারণা করা হয় যে, যৌন মিলন ও গর্ভ ধরণের সরাসরি সংযোগ উপলব্ধির পরই জন্ম নিয়ন্ত্রনের আবিষ্কার হয়। প্রাচীনকালে বিঘ্নিত যৌন মিলন ও বিবিধ প্রকার প্রাকৃতিক ঔষধি (যা গর্ভনিরোধক হিসেবে প্রচলিত ছিল) সেবনের মাধ্যমে জন্ম নিয়ন্ত্রনের প্রচেষ্টা করা হত। মিশরীয় সভ্যতায় সর্বপ্রথম গর্ভনিরোধক ব্যবহারের উল্লেখ পাওয়া যায়।

নানাবিধ জন্ম নিয়ন্ত্রণ প্রক্রিয়ার বিভিন্ন বৈশিষ্ট রয়েছে। যেমন- কনডম, জন্ম নিয়ন্ত্রনের পাশাপাশি এটি অনান্য যৌনরোগ প্রতিরোধেও বিশেষ কার্যকর। বিভিন্ন সংস্কৃতি ও ধর্ম বিশ্বাস মানুষের জন্ম নিয়ন্ত্রণ মনোভাবকে নানাভাবে প্রভাবিত করে থাকে।


[সম্পাদনা] ইতিহাস

মার্কিন সংস্কারক মার্গারেট সেনগার ১৯১৪ সালে দ্যা ওমেন রেবেল নামক একটি আট পৃষ্ঠার মাসিক পত্রিকা চালু করেন এবং এর মাধ্যমে জন্ম নিয়ন্ত্রনের প্রসার শুরু করেন। ইংরেজি 'বার্থ কন্ট্রোল' শব্দটিও তিনিই প্রচলন করেন। ১৯৬০ এর দশকে জন্ম নিয়ন্ত্রক বড়ি ও জরাযুস্থ গর্ভ-নিরোধক কলের বানিজ্যিক উত্পাদন শুরু হলে সাধারণ জনগনের মধ্যে এটি কার্যকর বিস্তার লাভ করে।

[সম্পাদনা] বিভিন্ন পদ্ধতির ইতিহাস

আদিকালে ব্যবহৃত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর মধ্যে শুধুমাত্র- বিঘ্নিত যৌন মিলন, কতিপয় প্রতিবন্ধক পদ্ধতি ও কিছু ভেষজ পদ্ধতি বিদ্যমান ছিল বলে ধারণা করা হয়।

সোভিয়েত রাশিয়ায়, সামাজিক নারী-সমতা অধিষ্ঠিত করার লক্ষ্যে জন্ম নিরোধক অত্যন্ত সহজলভ্য করে দেয়া হয়েছিল। আলেক্সেন্দ্রা কলনটাই (ইংরেজি: Alexandra Kollontai) (১৮৭২-১৯৫২) নামক একজন মহিলা তত্কালীন জনকল্যাণ অধিদপ্তরে উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি বয়স্কদের মধ্যে পরিবার পরিকল্পনা শিক্ষা বিস্তারের ব্যবস্থা নেন। অন্যদিকে ফরাসি নারীরা ১৯৬৫ সালে তাদের প্রবল বিরোধিতার মাধ্যমে ফ্রান্সের জন্ম-নিয়ন্ত্রণ নিষেধাজ্ঞা তুলে দিতে সক্ষম হয়। ১৯৭০ সালে ইতালিতে নারীবাদীরা জন্ম-নিয়ন্ত্রণমূলক তথ্যাদি আরোহনের অধিকার লাভ করে।

যদিও কন্ডমের ব্যবহার আরো আগে থেকেই প্রচলিত ছিল কিন্তু এটি প্রধানতঃ যৌন রোগ পরিহারের উপায় হিসেবেই ব্যবহৃত হত। ১৮শ শতকে ক্যাসানোভা তার উপপত্নীদের অন্তঃসত্ত্বা হওয়া থেকে বিরত রাখার জন্য এক প্রকার প্রতিবন্ধক ব্যবহার করেন যা কন্ডমের পূর্বরূপ হিসেবে ধারণা করা হয়।

[সম্পাদনা] বহিঃসংযোগ

  1. পরিবার পরিকল্পনার সর্বজনীন দলিল

টেমপ্লেট:Birth control methods

টেমপ্লেট:Condom টেমপ্লেট:Reproductive health টেমপ্লেট:Environmental technology

নিজস্ব হাতিয়ারসমূহ
নামস্থান

বিকল্পসমূহ
কার্যক্রম
পরিভ্রমন
মুদ্রণ/এক্সপোর্ট
সরঞ্জাম
অন্যান্য ভাষাসমূহ