আলোকচিত্র
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
আলোকচিত্র (ফটো বা ফটোগ্রাফ) বলতে কোন আলোকসংবেদী তলের উপর আলো ফেলার মাধ্যমে নির্মীত ছবিকে বোঝায়। আলোকসংবেদী তলটি ফটোগ্রাফিক ফিল্ম হতে পারে, আবার সিসিডি বা সিমস চিপের মত কোন ইলেকট্রনিক ছবি নির্মাণকারীও হতে পারে। সাধারণত ক্যামেরা দিয়ে আলোকচিত্র গ্রহণ করা হয়। ক্যামেরার লেন্স এক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে। আলোকচিত্র গ্রহণ করার শিল্প বা কাজকে আলোকচিত্রগ্রহণ বা ফটোগ্রাফি বলে। একে আলোকচিত্র শিল্প-ও বলা যায়।