ঝিকরগাছা উপজেলা
| ঝিকরগাছা উপজেলা | |
| বিভাগ - জেলা |
Khulna Division - Jessore District |
| স্থানাঙ্ক | 23.1000° N 89.1333° E |
| আয়তন | 307.28 km² |
| সময় স্থান | বিএসটি (UTC+6) |
| জনসংখ্যা (1991) - ঘনত্ব |
235882 - 768/কিমি² |
| পোস্টকোড | 7420 |
| মানচিত্র সংযোগ: Official Map of Jhikargachha | |
ঝিকরগাছা বাংলাদেশের যশোর জেলার অন্তর্গত একটি উপজেলা।
== অবস্থান ==যশোর থেকে 14 কিলোমিটার দক্ষিণ পশ্চিম
পরিচ্ছেদসমূহ |
প্রশাসনিক এলাকা [সম্পাদনা]
এ উপজেলার আয়তন ৩০৮.০৮ বর্গকিলোমিটার । মোট ইউনিযন ১১ টি , পৌরসভা ১ টি ও গ্রাম ১৭৯ টি । ঝিকরগাছা ম্যাপ
ইতিহাস [সম্পাদনা]
নামকরণের ইতিহাসঃ
শোনা যায় কপোতাক্ষ নদীর তীরে এ ভূখন্ডে সপ্তোদশ শতাব্দীতে ফরাসী বেনিয়া জুনেট সাহেব গড়ে তুলে ছিল এক ব্যবসা কেন্দ্র। তারই নাম অনুসারে এ অঞ্চল ‘‘জানটিনগর’’ হিসেবে পরিচিত ছিল। অতঃপর বৃটিশ শাসনামলে এ অঞ্চলের কৃষক সমাজকে বাধ্য করা হয় নীল চাষে। সেকালের এ জনপদের কাটা খাল নীল বিদ্রোহের কেন্দ্র ভূমি হিসেবে বিশেষ পরিচিতি লাভ করে। প্রবল পরাক্রমশালী অত্যাচারী নীল কুঠিয়াল ‘‘ঝিনকার সাহেব’’ এর দৌরাত্বে তখন এ অঞ্চল উৎপিড়ীত হতে থাকে। সেই দোর্দন্ত প্রতাপ ইংরেজ বণিক ‘‘ঝিনকার’’ নাম অনুসারে ‘‘ জুনেট নগর’’ নাম বিলুপ্ত হয়ে এ অঞ্চলের নাম ‘‘ঝিকরগাছা’’ হিসেবে পরিচিতি লাভ করে। আর সেই ঝিনকারগাছাই আজ কালের বিবর্তনের ঝিকরগাছা হিসেবে পরিচিতি লাভ করেছে। অন্য জনশ্রুতিও আছে জিনকার সাহেবের নাম ধরে ঝিকরগাছা নাম হয়। গত শতকের চতুর্থ দশকেও ঝিকরগাছা শব্দটি ছাপাকালে পুস্তকে দেখা যায়। জেলা সদরের বাইরে ঝিকরগাছা ব্যবসাকেন্দ্র হিসেবে খ্যাত।
স্থাপনকালঃ
১৯৮৩ সালের সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ। ঝিকরগাছা উপজেলার পূর্বে মনিরামপুর উপজেলা, পশ্চিমে শার্শা উপজেলা, উত্তরে চৌগাছা উপজেলা এবং দক্ষিণে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলা। এবং জেলা সদর হতে ১৫ কিলোমিটার দুরত্বে অবস্থিত।
সম্পাদনা : শিমুল , ০১৭১৯-২৭৩৫২৮ , ৫ম বর্ষ , রাজশাহী মেডিকেল কলেজ ।
জনসংখ্যার উপাত্ত [সম্পাদনা]
মোট জনসংখ্যা ২,৭১,০১৪ জন । পুরুষ ও মহিলার সংখ্যা যথাক্রমে ১,৩৮,৫০৭ জন ও ১,৩২,৫০৭ জন।
শিক্ষা [সম্পাদনা]
ঝিকরগাছা এম এল পাইলট হাই স্কুল [সম্পাদনা]
শিক্ষা ক্ষেত্রে ঝিকরগাছা বেশ এগিয়ে । মধু কবির স্মৃতি বিজড়িত কপোতাক্ষ বিধৌত পুন্যভূমি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার প্রাণ কেন্দ্রে ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত ঝিকরগাছা এম এল পাইলট হাই স্কুল অত্র এলাকার প্রধানতম শিক্ষা কেন্দ্র । হাঁটি হাঁটি পা পা করে ১৯৩৬ সালে উচ্চ ইংরেজি (এইচ, ই) স্কুলে উন্নীত হয়ে ১৯৩৯ সালে সরকারী অনুমোদন লাভ করে। ১৯৬২ সালে বহুমুখী এবং ১৯৭৬ সালে পাইলট স্কীমের অন্তর্ভূক্ত হয়। সর্বপ্রথম কপোতাক্ষ নদের তীরে এক অতি সাধারণ গৃহে স্কুলের কার্যক্রম শুরু হয়। তারপর ঝিকরগাছা বাজারের উপকন্ঠে একটা সেমিপাকা গৃহে সেটি স্থানান্তরিত হয়। পরবর্তীতে স্কুলের ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দিগন্ত বিস্তৃত সবুজ মাঠের উপান্তে এক মনোরম পরিবেশে স্কুলের নিজেস্ব জায়গায় (বর্তমান স্থানে) পুনঃ স্থানান্তরিত হয়। ৬.১৯ একর জমির উপর ২৩ কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন ও সম্মুখে খেলার মাঠ নিয়ে অবস্থিত এ ঐতিহ্যবাহী বিদ্যালয়টি। এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু বিজয় চন্দ্র মজুমদার। শতাব্দী প্রাচীন এ বিদ্যা নিকেতনটি এতদঞ্চলের একমাত্র আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান ।
ঝিকরগাছা এম এল পাইলট হাই স্কুল এর ছবি দেখুন
অন্যান্য বিদ্যালয়
- ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাইস্কুল
- ঝিকরগাছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়
- সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়, শিমুলিয়া ।
- সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঝিকরগাছা।
- রঘুনাথ নগর মাধ্যমিক বিদ্যালয়।
- গঙ্গানন্দপুর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়।
- বাকড়া জে, কে মাধ্যমিক বিদ্যালয়, বাকড়া।
- টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়।
- কায়েমকোলা দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয়।
- হরিদ্রাপোতা আঃ গফুর আদর্শ দ্বি-মুখী মাধ্যমিক বিদ্যালয়।
নিম্নের তথ্য গুলো যশোর জেলা তথ্য বাতায়ন থেকে সংগ্রহ করা হয়েছে :
- মোট কলেজ সংখ্যা- ০৮ টি
- সরকারী কলেজের সংখ্যা- নাই
- বে-সরকারী কলেজ সংখ্যা- ০৮ টি
- মহিলা কলেজের সংখ্যা- ৭ টি
- মোট মাধ্যমিক বিদ্যালয়- ৪৮ টি
- সরকারী মাধ্যমিক বিদ্যালয়- নাই
- বে-সরকারী মাধ্যমিক বিদ্যালয়- ৪৮ টি
- সরকারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়- নাই
- মোট মাদ্রাসার সংখ্যা- ৪৪ টি
- দাখিল মাদ্রাসার সংখ্যা- ৩ টি
- সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ৭২ টি
- রেজিষ্টার বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৩৯ টি
- কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়- ১১ টি
- এনজিও পরিচালিত প্রাথমিক বিদ্যালয়- ৭৬ টি
সম্পাদনা : শিমুল , ০১৭১৯-২৭৩৫২৮ , ৫ম বর্ষ , রাজশাহী মেডিকেল কলেজ ।/shemul49rmc
অর্থনীতি [সম্পাদনা]
কৃতী ব্যক্তিত্ব [সম্পাদনা]
জনাব মোঃ আব্দুল জলিল, বীর প্রতিক পিতা-মৃত জোহর আলী মোড়ল, সাং-পাল্লা ডাক-ঝিকরগাছা, যশোর।
সম্পাদনা চলছে ...........................
বর্তমান জন প্রতিনিধি (১২.০৪.১২) [সম্পাদনা]
সংসদীয় আসন : ৮৬, যশোর-২ বর্তমান এমপি : জনাব মোস্তফা ফারুক মোহাম্মদ , বাংলাদেশ আওয়ামী লীগ, মোবাইল: ০১৭১১-৫৬৬৯৩০
উপজেলা পরিষদের চেয়ারমান: জনাব মোঃ মনিরুল ইসলাম, পিতা-মোঃ আবুল ইসলাম, মাতা-মমতাজ ইসলাম, ঠিকানা : ১৩২, হাজিরবাগ, ডাক-এস বাঁকড়া, ঝিকরগাছা (বর্তমান-সিভিল কোর্ট মসজিদ মোড়, যশোর) মোবাইল-০১৭১৪-০৭০৯৯০
পৌর মেয়র: জামাল উদ্দিন (মেয়াদ শেষ)
ভাইস চেয়ারম্যান: মোঃ মনিরুল ইসলাম, পিতা-মোঃ রওনাকুল হক মাতা-ছকিনা খাতুন সাং-কৃষ্ণনগর, ঝিকরগাছা, যশোর মোবাইল : ০১৭১১-৩৫০৩০৯
মহিলা ভাইস চেয়ারম্যান: শীরীন জেসমিন মোছাঃ মঞ্জুন্নাহার নাজনীন, পিতা-মোঃ আনছার আলী, মাতা-নুরুন্নাহার বেগম সাং-গংগাধরপুর, পো-পাল্লা বাজার, ঝিকরগাছা, যশোর। মোবাইল: ০১৭৩১-৯৬৬২১২
আরও দেখুন [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
সম্পাদনা : শিমুল , আমার ওয়েবসাইট আমার ফেসবুক
| যশোর জেলা | |
|---|---|
| উপজেলা/থানাঃ অভয়নগর | বাঘেরপাড়া | শার্শা | মনিরামপুর | কেশবপুর | ঝিকরগাছা | যশোর সদর | চৌগাছা |
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |