কমলগঞ্জ উপজেলা
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| কমলগঞ্জ উপজেলা | |
| বিভাগ - জেলা |
Sylhet Division - মৌলভীবাজার জেলা |
| স্থানাঙ্ক | 24.3667° N 91.8667° E |
| আয়তন | 485.26 km² |
| সময় স্থান | বিএসটি (UTC+6) |
| জনসংখ্যা (1991) - ঘনত্ব |
191672 - 395/কিমি² |
| মানচিত্র সংযোগ: Official Map of Kamalganj | |
কমলগঞ্জ বাংলাদেশের মৌলভীবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা।
সূচিপত্র |
[সম্পাদনা] অবস্থান
কমলগঞ্জ উপজেলার অক্ষাংশ ও দ্রাঘিমাংশ 24.36666667° N 91.86666667° E। আয়তন: ৪৮৫.২৬ বর্গমাইল।
[সম্পাদনা] প্রশাসনিক এলাকা
কমলগঞ্জ উপজেলায় ৯টি ইউনিয়ন, ১১৮টি মৌজা, এবং ২৭৬টি গ্রাম আছে।
[সম্পাদনা] জনসংখ্যার উপাত্ত
বাংলাদেশের ১৯৯১ সনের লোক আদমশুমারি অনুসারে কমলগঞ্জ থানার জনসংখ্যা হলো ১৯১,৬৭২ জন।[১]এর মধ্যে পুরুষ ৫১%, এবং নারী ৪৯%।
- ধর্মঃ মুসলিম ৬২.৯২%, হিন্দু ৩৬.০৯%, বৌদ্ধ ০.০৪%, খ্রিষ্টান ০.৮৮%, অন্যান্য ০.০৭%।
[সম্পাদনা] জনজাতি
কমলগঞ্জ উপজেলায় বাঙালি ছাড়াও নানান জাতি ও আদিবাসী জনগোষ্টী বাস করেন। যেমন বিষ্ণুপ্রিয়া মণিপুরী, মৈতৈ, পাঙান, ত্রিপুরা, চা শ্রমিক, শব্দকর, খাসিয়া , হালাম ইত্যাদি।
[সম্পাদনা] ইতিহাস
কমলগঞ্জ থানা ১৯২২ সালে গঠিত হয় এবং উপজেলার মর্যাদা পায় ১৯৮৩ সালে। কমলগঞ্জ পৌরসভা গঠিত হয় ২০০০ সালে।
ভানুবিল কৃষকপ্রজা আন্দোলন কমলগঞ্জের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক ঘটনা। বাংলা ১৩০৭ সনে সংঘটিত এই ঘটনায় মণিপুরী কৃষকরা বৃটিশ ও তাদের পোষ্য জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।
[সম্পাদনা] শিক্ষা
কমলগঞ্জ উপজেলায় সাক্ষরতার হার ৪৩.৬%।
[সম্পাদনা] অর্থনীতি
[সম্পাদনা] কৃতী ব্যক্তিত্ব
নীলেশ্বর মুখার্জ্জী, শহীদ গিরীন্দ্র সিংহ, রবীন্দ্র সিংহ, বিচারপতি এস.কে সিনহা,মুন্সী আশরাফ হোসেন সাহিত্যরত্ন, চৌধুরী গোলাম আকবর,শহীদ সাগ্নিক,আবু কায়সার খান,ডঃ শোয়াইব জিবরান,আহমেদ সিরাজ।
[সম্পাদনা] সাংস্কৃতিক প্রতিষ্ঠান
- মণিপুরী ললিতকলা একাডেমী: ১টি
- মণিপুরী সাংস্কৃতিক কেন্দ্র: ১টি
- পাবলিক লাইব্রেরী : ২টি
- সিনেমা হল : ৩টি
- ক্লাব: ৩৫টি
[সম্পাদনা] মেলা ও উৎসব
- মণিপুরীদের পূণির্মা রাস
- বারুনির মেলা
- মুন্সিবাজারর ঠাকুর বাড়ির মেলা
[সম্পাদনা] বিবিধ
সাধক ও কবি ফকির ইয়াসিন শাহ্,ফকির আযমত শাহ্,
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] বহিঃসংযোগ
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ বাংলাদেশের ১৯৯১ সালের আদমশুমারি. http://www.bangladeshgov.org/mop/ndb/arpc91_v1/tablep01.htm। সংগৃহীত হয়েছে: নভেম্বর ১০.
| মৌলভীবাজার জেলা | |
|---|---|
| উপজেলা/থানা: শ্রীমঙ্গল | রাজনগর | কুলাউড়া | বড়লেখা | কমলগঞ্জ | মৌলভীবাজার সদর |
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |