অ্যাডোবি ফ্ল্যাশ
|
|
এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। (মার্চ ২০১০) |
| টেমপ্লেট:Puic Adobe Flash CS4 Professional under Windows XP. |
|
| ডেভলপার | Adobe Systems (formerly by Macromedia) |
| স্টেবল সংস্করণ | CS4 (10.0.0.544) / অক্টোবর ১৫, ২০০৮ |
| সর্বশেষ সংস্করণ | CS4 (10.0.0.544) / অক্টোবর ১৫, ২০০৮ |
| প্রোগ্রামিং ভাষা | C++ |
| অপারেটিং সিস্টেম | Microsoft Windows, Mac OS X |
| ধরণ | Multimedia |
| লাইসেন্স | Proprietary EULA |
| ওয়েবসাইট | Adobe Flash Professional Homepage |
অ্যাডোবি ফ্ল্যাশ, পূর্বে ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ নামে পরিচিত ছিল, হল ম্যাক্রোমিডিয়ার তৈরি একটি মাল্টিমিডিয়া প্লাটফর্ম, বর্তমানে অ্যাডোবি এর নির্মান এবং বিপনণ করছে । ফ্ল্যাশ ১৯৯৬ সালে প্রকাশিত হওয়ার পর থেকেই ওয়েব পেজে এনিমেশন এবং ইন্টার্যাক্টিভিটি যোগ করার জনপ্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এনিমেশন, গেম, বিজ্ঞাপণ, ওয়েব পেজে ভিডিও বা অডিও যোগ করা, সম্পূর্ণ ওয়েব সাইট এমনকি আজকাল সম্পূর্ণ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতেও ফ্ল্যাশ ব্যবহার করা হয় ।
ফ্ল্যাশ একই সাথে ভেক্টর এবং রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করতে পারে, সেই সাথে রয়েছে দ্বিমুখী অডিও এবং ভিডিও স্ট্রিমিং । অ্যাকশন স্ক্রিপ্ট নামের একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় ফ্ল্যাশে । পার্সোনাল কম্পিউটারে (বিশেষত ওয়েব ব্রাউজারে) অ্যাডবি ফ্ল্যাশ প্লেয়ার, বেশ কিছু মোবাইল ফোন, চাম্বি এবং আরো বিভিন্ন যন্ত্রে বা প্লাটফর্মে ফ্ল্যাশ চলতে পারে । তার মধ্যে মোবাইল ফোন বা অনুরূপ ছোট আকারের যন্ত্রের জন্য ফ্ল্যাশের বিশেষায়িত সংষ্করণ, ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয় ।
ফ্ল্যাশে তৈরি করা ফাইল গুলি হয় SWF ফরম্যাটে, এদের বলা হয় শকওয়েভ ফ্ল্যাশ (ShockWave Flash) ফাইল । ফাইল এক্সটেনশন হল .swf এবং এই ফাইল গুলোকে ওয়েব পেজে এমবেড করা সম্ভব object হিসেবে । ওয়েব পেজ ছাড়াও ফ্ল্যাশ প্লেয়ারে চালিয়ে দেখা সম্ভব । Windows এর জন্য .exe ফরম্যাটে ফ্ল্যাশ মুভি হিসেবে এবং Macintosh এ .hqx ফরম্যাটে চলতে পারে । ফ্ল্যাশ ভিডিও ফাইলের সাধারণত .flv এক্সটেনশন থাকে এবং তাকে আরেকটি .swf ফাইল থেকে অথবা .flv ফাইল চালাতে সক্ষম যে কোন মিডিয়া প্লেয়ার যেমন VLC বা কুইকটাইম বা উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়ে চালান সম্ভব । তবে এজন্য মিডিয়া প্লেয়ারে আলাদা কোডেক সংযোজিত থাকতে হবে ।
[সম্পাদনা] বহিঃসংযোগ
- অ্যাডোবি ফ্ল্যাশ প্ল্যাটফরম ব্লগ - অ্যাডোবি ফ্ল্যাশের অফিশিয়াল নিউজ চ্যানেল
- Adobe Flash for MS WinXP/Vista and Mac OS X
- Flash plug-in for MS Windows 9x / Macintosh OSX 10.1-10.3 / Red Hat Enterprise Linux 3 and 4
- FLA format specification
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |