আইভি রহমান
| আইভি রহমান | |
|---|---|
| জন্ম | ১ ডিসেম্বর, ১৯৪৪ ভৈরব, কিশোরগঞ্জ, তৎকালীন অবিভক্ত ভারত (বর্তমান বাংলাদেশ) |
| মৃত্যু | ২৪ আগস্ট, ২০০৪ ঢাকা, বাংলাদেশ |
| প্রতিষ্ঠান | বাংলাদেশ আওয়ামী লীগ |
| রাজনৈতিক আন্দোলন | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ মহিলা সমিতি |
| দাম্পত্য সঙ্গী | জিল্লুর রহমান |
| সন্তান | প্রাপন |
| পুরস্কার | স্বাধীনতা দিবস পুরস্কার, ২০০৯ (মরণোত্তর) |
আইভি রহমান (জন্মঃ ১ ডিসেম্বর, ১৯৪৪ইং - মৃত্যুঃ ২৪ আগস্ট, ২০০৪ইং) বাংলাদেশের একজন রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রীয় সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধ এবং সমাজসেবায় অনন্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার জন্য তিনি স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেন।
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] জন্ম ও পরিবার
আইভি রহমান ১৯৪৪ সালের ১ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার চন্ডিবের গ্রামে জন্মগ্রহণ করেন৷ বর্তমান রাষ্ট্রপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ জিল্লুর রহমান তাঁকে বিয়ে করেন।[১] পারিবারিক জীবনে ১ পুত্র ও ২ কন্যা সন্তানের মা ছিলেন তিনি৷
[সম্পাদনা] শিক্ষা
তাঁর প্রাথমিক শিক্ষা জীবন ভৈরব থানার অন্তর্গত একটি বিদ্যালয়ে সম্পন্ন হয়। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় বি এ (অনার্স) ডিগ্রী লাভ করেন৷
[সম্পাদনা] রাজনীতি ও আন্দোলন
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় জাতির জনক বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্রের সংগ্রামে আত্মনিয়োগ করেন৷ ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নির্দেশে বেগম সাজেদা চৌধুরীর নেতৃত্বে তিনি রাইফেল ও ফাস্ট-এইড ট্রেনিং নেন এবং অন্যান্য মহিলাদেরকেও ট্রেনিং দেন৷ মহিলা সমিতি পুণঃগঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তাছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের মনোবল ও উদ্যম সৃষ্টির লক্ষ্যে তিনি জয়বাংলা রেডিওতে নিয়মিত কথিকা পাঠ করতেন৷
[সম্পাদনা] পুরস্কার
মুক্তিযুদ্ধ এবং সমাজসেবার ক্ষেত্রে অনন্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা রাখার জন্য আইভি রহমান-কে স্বাধীনতা দিবস পুরস্কার-২০০৯ (মরণোত্তর) প্রদান করা হয়৷
[সম্পাদনা] মৃত্যু
২১ আগস্ট, ২০০৪ সালে ঢাকায় এক গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আইভি রহমান। অতঃপর ২৪ আগস্ট, ২০০৪ সালে রাত ২টায় প্রয়াত হন।