বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশ সংবাদ সংস্থা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Bangladesh Sangbad Sangstha থেকে পুনর্নির্দেশিত)
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
ধরনজাতীয় সংবাদ সংস্থা
শিল্পসংবাদ সংস্থা
প্রতিষ্ঠাকাল১ জানুয়ারি, ১৯৭২; ৫৪ বছর আগে (1 January, 1972)
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
ওয়েবসাইটবাসস ওয়েবসাইট

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বাংলাদেশের একটি জাতীয় সংবাদ সংস্থা যা বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিনের মধ্যে ১ জানুয়ারি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।[] এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)-এর ঢাকা ব্যুরো অফিসকে এই নতুন রাষ্ট্রের জাতীয় সংবাদ সংস্থা হিসেবে রূপান্তর করা হয়েছিল। শুরুতে স্বল্প পরিসরে ঢাকা এবং চট্টগ্রামে ব্যুরো নিয়ে শুরু করলেও বর্তমানে রাজশাহী, রাঙামাটি এবং সিলেটে বাসসের ব্যুরো অফিস রয়েছে। দেশের সকল ৬৪ প্রশাসনিক জেলাতেই এই জাতীয় সংবাদ সংস্থার সংবাদদাতা রয়েছে।[] ২০২৪ সালের ১৭ আগস্ট বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পান মাহবুব মোর্শেদ[][]

ইতিহাস

[সম্পাদনা]

স্বাধীন রাষ্ট্র হিসেবে তৈরি হওয়ার বহু আগে থেকেই বাংলাদেশে সংবাদ সংস্থাসমূহ কাজ করতো। বিশ্বের অন্যতম প্রাচীন সংবাদ সংস্থা রয়টার্সের বাংলাসহ ব্রিটিশ ভারতের বিভিন্ন অঞ্চলে শাখা ছিল। ১৯৪৯ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের প্রথম সংবাদ সংস্থা এসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি) কাজ শুরু করে। এর সদর দপ্তর ছিল করাচিতে এবং পূর্ব পাকিস্তানে দু’টি শাখা ছিল, একটি ঢাকাতে অন্যটি চট্টগ্রামে।[] একই বছরে বেসরকারি সংবাদ সংস্থা ইউনাইটেড প্রেস অব পাকিস্তান (ইউপিপি) পাকিস্তানে আত্মপ্রকাশ করেছিল, যার একটি শাখা অফিস ছিল ঢাকাতে। আরও একটি বেসরকারি সংবাদ সংস্থা করাচিতে সদএ দপ্তর ও ঢাকায় শাখা অফিসসহ ১৯৫৬ জুনে চালু হয় যার প্রথম নাম ছিল পাকিস্তান প্রেস এজেন্সি (পিপিএ) পরে নাম পরিবর্তন করে করা হয় পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল (পিপিআই)। পূর্ব পাকিস্তানে স্থানীয় ব্যক্তি মালিকানাধীন স্বাধীন সংবাদ সংস্থা ইস্টার্ন নিউস এজেন্সি (ইএনএ) একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে ১৯৭০-এর মার্চ মাসে শুরু হয়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ৯ মাস এর সবরকম কার্যক্রম স্থগিত করা হয়েছিল।[]

বাংলাদেশের স্বাধীনতার পর, তৎকালীন পূর্ব পাকিস্তানের এপিপি সংস্থার কার্যক্রম বন্ধ করে একটি নতুন রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা গঠন করা হয়, যার নাম রাখা হয় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। বাংলাদেশ সংবাদ সংস্থা অধ্যাদেশ ১৯৭৯-এর অধীনে, একটি পরিচালনা পর্ষদ সংস্থাটির কার্যক্রম পরিচালনা করে। ঢাকায় প্রধান কার্যালয় এবং চট্টগ্রামে একটি ব্যুরো নিয়ে যাত্রা শুরু করলেও, বর্তমানে বাসস-এর ব্যুরো রয়েছে রাজশাহী, রংপুর, বগুড়া, খুলনা, বরিশাল, রাঙামাটি এবং সিলেট শহরে। এছাড়া দেশের ৬৪টি জেলায় বাসস-এর নিজস্ব সংবাদদাতা রয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "মন্ত্রিসভায় বাসস আইনের খসড়া অনুমোদন - বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)"বাংলাদেশ সংবাদ সংস্থা। ৯ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০১৮
  2. 1 2 3 "সংবাদ সংস্থা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org
  3. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম"বাসস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন মাহবুব মোর্শেদ"বাসস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন মাহবুব মোর্শেদ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৪
  4. "বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন মাহবুব মোর্শেদ"দৈনিক দেশ রূপান্তর। ১৭ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]