২০০৬
অবয়ব
(2006 থেকে পুনর্নির্দেশিত)
| সহস্রাব্দ: | ৩য় সহস্রাব্দ |
|---|---|
| শতাব্দী: | |
| দশক: | |
| বছর: |
| গ্রেগরীয় বর্ষপঞ্জি | ২০০৬ MMVI |
| আব উর্বে কন্দিতা | ২৭৫৯ |
| আর্মেনীয় বর্ষপঞ্জি | ১৪৫৫ ԹՎ ՌՆԾԵ |
| অ্যাসিরীয় বর্ষপঞ্জি | ৬৭৫৬ |
| বাহাই বর্ষপঞ্জি | ১৬২–১৬৩ |
| বাংলা বর্ষপঞ্জি | ১৪১২–১৪১৩ |
| বেরবের বর্ষপঞ্জি | ২৯৫৬ |
| বুদ্ধ বর্ষপঞ্জি | ২৫৫০ |
| বর্মী বর্ষপঞ্জি | ১৩৬৮ |
| বাইজেন্টাইন বর্ষপঞ্জি | ৭৫১৪–৭৫১৫ |
| চীনা বর্ষপঞ্জি | 乙酉年 (কাঠের মোরগ) ৪৭০২ বা ৪৬৪২ — থেকে — 丙戌年 (আগুনের কুকুর) ৪৭০৩ বা ৪৬৪৩ |
| কিবতীয় বর্ষপঞ্জি | ১৭২২–১৭২৩ |
| ডিস্কর্ডীয় বর্ষপঞ্জি | ৩১৭২ |
| ইথিওপীয় বর্ষপঞ্জি | ১৯৯৮–১৯৯৯ |
| হিব্রু বর্ষপঞ্জি | ৫৭৬৬–৫৭৬৭ |
| হিন্দু বর্ষপঞ্জিসমূহ | |
| - বিক্রম সংবৎ | ২০৬২–২০৬৩ |
| - শকা সংবৎ | ১৯২৭–১৯২৮ |
| - কলি যুগ | ৫১০৬–৫১০৭ |
| হলোসিন বর্ষপঞ্জি | ১২০০৬ |
| ইগবো বর্ষপঞ্জি | ১০০৬–১০০৭ |
| ইরানি বর্ষপঞ্জি | ১৩৮৪–১৩৮৫ |
| ইসলামি বর্ষপঞ্জি | ১৪২৬–১৪২৭ |
| জুশ বর্ষপঞ্জি | ৯৫ |
| জুলীয় বর্ষপঞ্জি | গ্রেগরীয় বিয়োগ ১৩ দিন |
| কোরীয় বর্ষপঞ্জি | ৪৩৩৯ |
| মিঙ্গু বর্ষপঞ্জি | প্রজা. চীন ৯৫ 民國৯৫年 |
| থাই সৌর বর্ষপঞ্জি | ২৫৪৯ |
| ইউনিক্স সময় | ১১৩৬০৭৩৬০০ – ১১৬৭৬০৯৫৯৯ |
উইকিমিডিয়া কমন্সে ২০০৬ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
২০০৬ গ্রেগরীয় বর্ষপঞ্জির একটি সাধারণ বছর যা রবিবার দিয়ে শুরু হয়েছে।
ঘটনাবলি
[সম্পাদনা]তারিখ অনুসারে
[সম্পাদনা]জানুয়ারি
[সম্পাদনা]- জানুয়ারি ৪ – এরিয়েল শ্যারনের দ্বিতীয় গুরুতর স্ট্রোকের পর এহুদ ওলমার্ট ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন।
- জানুয়ারি ১২ – সৌদী আরবের মিনায় মুসলমানদের বৎসরিক তীর্থ 'হজ্জ্ব' এর একটি আবশ্যকীয় কার্য 'শয়তান-কে পাথর নিক্ষেপ' করার সময় হুড়োহুড়িতে ৩৬২ জন নিহত।
- জানুয়ারি ১৬ – আফ্রিকার প্রথম দেশ হিসেবে লাইবেরিয়ায় নারী প্রেসিডেন্ট অ্যালেন-জনসন সিরলিফের অভিষেক।
- জানুয়ারি ১৯
- নাসার নামবিহীন একটি স্পেসক্রাফট প্লুটো যাবার পথে ব্লাস্ট হয়।
- স্লোভাক বিমানবাহিনীর একটি আন্তোনভ এএন-২৪ বিমান হাঙ্গেরির হেয়চের কাছে বিধ্বস্ত হয়ে ৪২ জন নিহত হন।
- জানুয়ারি ২২ – এভো মোরালেস বলিভিয়ার প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হন।
- জানুয়ারি ২৫ – মেক্সিকান পেশাদার কুস্তিগীর হুয়ানা বারাজা কমপক্ষে দশজন বয়স্ক নারীকে ধারাবাহিকভাবে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন।
- জানুয়ারি ২৭ – ওয়েস্টার্ন ইউনিয়ন, টেলিগ্রাফি ও বাণিজ্যিক মেসেজিং সেবা বন্ধ করে দেয়।
- জানুয়ারি ২৮ – পোল্যান্ডের কাটোভিস আন্তর্জাতিক মেলার একটি ভবনের ছাদ তুষারের ভারে ধসে ৬৫ জন নিহত এবং ১৭০ জনের বেশি আহত হন।
- জানুয়ারি ৩০ – গোলেটা ডাক সুবিধায় বন্দুক হামলায় সাতজন নিহত হন এবং হামলাকারী আত্মহত্যা করেন।
ফেব্রুয়ারি
[সম্পাদনা]- ফেব্রুয়ারি ৬ – স্টিভেন হারপার কানাডার প্রধানমন্ত্রী হন।
- ফেব্রুয়ারি ১৬ – মার্কিন সেনাবাহিনী কর্তৃক শেষ মোবাইল আর্মি সার্জিক্যাল হাসপাতাল (MASH) বাতিল করা হয়।
- ফেব্রুয়ারি ১৭ – দক্ষিণ ফিলিপাইনে প্রকাণ্ড ভূমিধসে কমপক্ষে ১,১২৬ জন নিহত হয়।
- ফেব্রুয়ারি ১৯ – মেক্সিকোর নুয়েভা রোসিতার কাছে একটি কয়লা খনিতে মিথেন বিস্ফোরণে ৬৫ জন খনি শ্রমিক নিহত হন।
- ফেব্রুয়ারি ২২
- ইরাকের রাজধানী বাগদারে উত্তরে সামারা শহরে অবস্থিত আহলে বাইতের ১০ম ইমাম হযরত হাদী (আলাইহিস সালাম) ও একাদশ ইমাম হযরত হাসান আসকারী (আলাইহিস সালাম) এর পবিত্র মাজার শরীফে কয়েকটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটে।
- যুক্তরাজ্যের বৃহত্তম ডাকাতি সিকিউরিটাস ডিপো ডাকাতি সংঘটিত হয়, যেখানে টনব্রিজের ডিপো থেকে প্রায় ৫৩ মিলিয়ন পাউন্ড লুট হয়।
- ফেব্রুয়ারি ২৪ – ফিলিপাইনের রাষ্ট্রপতি গ্লোরিয়া মাকাপাগাল আরোয়ো সম্ভাব্য সামরিক অভ্যুত্থান ঠেকাতে ১০১৭ ঘোষণার মাধ্যমে জরুরি অবস্থা জারি করেন।
মার্চ
[সম্পাদনা]- মার্চ ১ – ইংরেজি উইকিপিডিয়া তার দশ লক্ষতম নিবন্ধ জর্ডানহিল রেলওয়ে স্টেশন-এ পৌঁছায়।
- মার্চ ২ – মেক্সিকোর মন্টেরেতে দিয়েগো সান্তোয় রিভেরোল নামে এক ব্যক্তি দুই শিশুকে হত্যা ও তার প্রাক্তন সঙ্গীকে হত্যাচেষ্টা করে, যা কুমব্রেস মামলা নামে পরিচিত।
- মার্চ ৭ – লস্কর-ই-তৈয়বা ভারতের বারাণসীতে ধারাবাহিক বোমা হামলা চালায়।
- মার্চ ১০ – মার্স রিকনেসান্স অরবিটার মঙ্গলে পৌঁছায়।
- মার্চ ১১
- মিশেল বাশেলে চিলির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হন।
- হেগে অবস্থিত জাতিসংঘের কারাগারে বলকানের কসাই হিসেবে খ্যাত ৬৩ বছর বয়সী স্লোবোদান মিলোসেভিচ পরলোকগমন করেন।
- মার্চ ১২ – ইরাকের মাহমুদিয়ায় ১৪ বছর বয়সী আবির কাসিম হামজা আল-জানাবি পাঁচ মার্কিন সেনা কর্তৃক ধর্ষিত ও নিহত হন, যারা তার বাবা-মা ও বোনকেও হত্যা করে।
- মার্চ ১৪
- চাদে অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়।
- অপারেশন ব্রিংকিং হোম দ্য গুডস: ইসরায়েলি বাহিনী জেরিকোতে মার্কিন তত্ত্বাবধানে থাকা ফিলিস্তিনি কারাগারে অভিযান চালিয়ে পিএফএলপি প্রধান আহমদ সাদাত সহ ছয় বন্দীকে আটক করে।
- মার্চ ২০ – পূর্ব চাদ-এ ইউনাইটেড ফ্রন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ বিদ্রোহীদের হামলায় ১৫০ জনের বেশি চাদীয় সৈন্য নিহত হন।
- মার্চ ২১ – টুইটার প্রতিষ্ঠিত হয় ৷
- মার্চ ২২ – বাগদাদে ব্রিটিশ বাহিনী ১১৮ দিন বন্দি থাকার পর খ্রিস্টান পিসমেকার টিমের তিনজন জিম্মিকে মুক্ত করে।
- মার্চ ২৫
- ক্যাপিটল হিল হত্যাকাণ্ড: সিয়াটলের ক্যাপিটল হিল এলাকায় এক বন্দুকধারী একটি পার্টিতে ছয়জনকে হত্যা করে আত্মহত্যা করে।
- বেলারুশে কারচুপির ২০০৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনের পর নতুন নির্বাচনের দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষ হয় এবং বিরোধী নেতা আলেকসান্দর কাজুলিন সহ বেশ কয়েকজন বিক্ষোভকারী গ্রেপ্তার হন।
- মার্চ ২৮ – ফ্রান্সে প্রথম কর্মসংস্থান চুক্তি আইনের বিরুদ্ধে কমপক্ষে দশ লাখ শ্রমিক, শিক্ষার্থী ও বেকার রাস্তায় বিক্ষোভ করেন।
- মার্চ ৩০
- অস্ট্রেলীয় অঞ্চলের অন্যতম শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় গ্লেন্ডা পশ্চিম অস্ট্রেলিয়ার অনস্লোর কাছে স্থলভাগে আঘাত হানে।
- যুক্তরাজ্যে টেরোরিজন এ্যাক্ট - ২০০৬ আইন হিসাবে গৃহীত হয়।
এপ্রিল
[সম্পাদনা]- এপ্রিল ১ – যুক্তরাজ্য সরকারের সিরিয়াস অর্গানাইজড ক্রাইম এজেন্সি কার্যকর হয়।
- এপ্রিল ২ – মার্কিন যুক্তরাষ্ট্রে ৬০টিরও বেশি টর্নেডো আঘাত হানে; টেনেসি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং ২৯ জন নিহত হয়।
- এপ্রিল ১১ – ইরানের রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সাফল্যের দাবি ঘোষণা করেন।
- এপ্রিল ১৩ – গণতান্ত্রিক পরিবর্তনের জন্য ইউনাইটেড ফ্রন্টের চাদের রাজধানী এনজামেনার ওপর হামলা চাদীয় সেনাবাহিনী কর্তৃক প্রতিহত হয়।
- এপ্রিল ১৪ – দিল্লির জামে মসজিদে আসরের নামাজের সময় জোড়া বিস্ফোরণে ১৩ জন আহত হন।
- এপ্রিল ১৭ – তেল আবিবের একটি রেস্তোরাঁয় ফিলিস্তিনি আত্মঘাতী বোমা হামলায় ১১ জন নিহত ও ৭০ জন আহত হন।
- এপ্রিল ২৪ – মিশরের অবকাশ শহর দাহাবে বোমা হামলায় ২৩ জন নিহত এবং প্রায় ৮০ জন আহত হন।
- এপ্রিল ২৭ – নিউ ইয়র্ক শহরে ফ্রিডম টাওয়ার (পরবর্তীতে ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টার) নির্মাণ শুরু হয়।
মে
[সম্পাদনা]- মে ১ – পুয়ের্তো রিকো সরকার অর্থের অভাবে শিক্ষা অধিদপ্তরসহ আরও ৪২টি সরকারী দপ্তর বন্ধ ঘোষণা করে।
- মে ৩ – আর্মাভিয়া ফ্লাইট ৯৬৭ রাশিয়ার সোচির কাছে কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়ে ১১৩ জন নিহত হন।
- মে ৫ – সুদান সরকার সুদান লিবারেশন আর্মির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে।
- মে ১২
- ব্রাজিলের সাও পাওলোতে প্রাইমিরো কোমান্দো দা ক্যাপিটাল কর্তৃক ব্যাপক সহিংসতা শুরু হয়, এতে অন্তত ১৫০ জন নিহত হয়।
- ইরানের একটি পত্রিকায় প্রকাশিত ব্যঙ্গচিত্রকে অপমানজনক মনে করে ইরানি আজারবাইজানিরা দেশজুড়ে ব্যাপক দাঙ্গা শুরু করে।
- মে ১৩ – ব্রাজিলের সাও পাওলোতে বেশ কয়েকটি কারাগারে বিদ্রোহ সংঘটিত হয়।
- মে ১৭ – বিমানবাহী রণতরী ইউএসএস অরিসকানি মেক্সিকো উপসাগরে কৃত্রিম প্রাচীর হিসেবে ডুবিয়ে দেওয়া হয়।
- মে ১৮ – লোকতন্ত্র আন্দোলন-পরবর্তী সরকার রাজতন্ত্রের ক্ষমতা খর্ব করে নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করে একটি যুগান্তকারী বিল পাস করে।
- মে ২০ – চীনে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক থ্রি গর্জেস বাঁধ (Three Gorges Dam) নির্মাণ সমাপ্ত হয়। এর কাজ শুরু হয় ১৯৯৭ সালে।
- মে ২১
- বাংলাদেশে সাবমেরিন কেবল সিস্টেমের উদ্বোধন হয়। এ কেবলের সাথে বিশ্বের ১৪টি দেশ যুক্ত রয়েছে।
- মন্টিনিগ্রো প্রজাতন্ত্র সার্বিয়া ও মন্টিনিগ্রো রাষ্ট্রীয় ইউনিয়ন থেকে স্বাধীনতার জন্য গণভোট আয়োজন করে; ৫৫% ভোটার স্বাধীনতার পক্ষে ভোট দেন।
- মে ২৩
- চীনে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক থ্রি গর্জেস বাঁধ (Three Gorges Dam) নির্মাণ সমাপ্ত হয়। এর কাজ শুরু হয় ১৯৯৭ সালে।
- আলাস্কার মাউন্ট ক্লিভল্যান্ড আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটে।
- মে ২৭ – ‘জাভা’ ভূমিকম্প ভোর ৫টা ৫৩ মিনিটের সময় তীব্র আঘাত করে ইওগাকার্তায়। প্রায় ৬ হাজার ৬০০ লোকের প্রাণহানি ঘটে।
জুন
[সম্পাদনা]- জুন ১৮ – কাজাখস্তানের প্রথম মহাকাশ উপগ্রহ কাজস্যাট-১ উৎক্ষেপণ করা হয়।
- জুন ২১
- প্লুটোর নতুন আবিষ্কৃত উপগ্রহ দুটির আনুষ্ঠানিক নাম রাখা হয় নিক্স ও হাইড্রা।
- নেপালের জুমলা বিমানবন্দরে একটি ইয়েতি এয়ারলাইন্সের ডি হ্যাভিল্যান্ড কানাডা ডিএইচসি-৬ টুইন অটার বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হন।
- জুন ২৬ – কয়েক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতার পর পূর্ব তিমুরের প্রথম প্রধানমন্ত্রী মারি আলকাতিরি পদত্যাগ করেন।
- জুন ২৯ – মার্কিন সুপ্রিম কোর্ট হামদান বনাম রামসফেল্ড মামলায় রায় দেয় যে গুয়ানতানামো বে বন্দীদের সামরিক ট্রাইব্যুনালে বিচারের পরিকল্পনা আইন লঙ্ঘন করে।
জুলাই
[সম্পাদনা]- জুলাই ১ – চীনে ছিংহাই-তিব্বত রেলপথের প্রথম কার্যক্রম পরিচালিত হয়।
- জুলাই ৩ – ভ্যালেন্সিয়া মেট্রো লাইনচ্যুত হয়ে ৪১ জন নিহত হন।
- জুলাই ৪ – মহাকাশ শাটল কর্মসূচিতে ডিসকভারি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার জন্য এসটিএস-১২১ মিশনে উৎক্ষেপিত হয়, যা মার্কিন স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত একমাত্র শাটল উৎক্ষেপণ।
- জুলাই ৫ – উত্তর কোরিয়া চারটি স্বল্প-পাল্লার, একটি মধ্য-পাল্লার ও একটি দূর-পাল্লার টেপোডং-২ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, দূর-পাল্লার ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরের উপর ব্যর্থ হয়।
- জুলাই ৬ – চীন-ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যাওয়া ভারত ও চীনের মধ্যে নাথু লা গিরিপথ ৪৪ বছর পর বাণিজ্যের জন্য পুনরায় খুলে দেওয়া হয়।
- জুলাই ৭ – কানাডার স্পিরিটউডে গোলাগুলিতে দুই রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সদস্য নিহত ও একজন আহত হন।
- জুলাই ৮ – দীর্ঘ ৪৪ বছর বন্ধ থাকার পর নাথুলা পাস সীমান্তপথটি ভারত চীনের সাথে বাণিজ্যের উদ্দেশ্যে খুলে দেয়।
- জুলাই ৯
- এস৭ এয়ারলাইন্স ফ্লাইট ৭৭৮, একটি এয়ারবাস এ৩১০ যাত্রীবাহী জেট, সাইবেরিয়ার ইরকুটস্ক বিমানবন্দরে ভেজা আবহাওয়ায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেলে ১২৫ জন নিহত হন।
- টাইব্রেকারে ৫-৩ গোলে ফ্রান্সকে হারিয়ে ২৪ বছরের মধ্যে প্রথম ও সব মিলিয়ে চতুর্থ শিরোপা জয়ের উল্লাসে মাতে ইতালি।
- জুলাই ১০ – মুলতান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ফকার এফ২৭ ফ্রেন্ডশিপ বিধ্বস্ত হয়, এতে ৪৫ জন নিহত হন।
- জুলাই ১১ – ভারতের মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় ২০৯ জন নিহত হয়।
- জুলাই ১২ – হিজবুল্লাহ জঙ্গিদের সীমান্ত পেরিয়ে হামলার মাধ্যমে ২০০৬ লেবানন যুদ্ধ শুরু হয়।
- জুলাই ১৫ – টুইটার চালু করা হয়।
- জুলাই ১৭ – পাঙ্গানদারান ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ৬৬৮ জন নিহত এবং ৯,০০০ জনের বেশি আহত হন।
- জুলাই ২০ – ইথিওপিয়ার সেনাবাহিনী সোমালিয়ার অভ্যন্তরে প্রবেশ করে।
- জুলাই ৩০
- বিশ্বের দীর্ঘতম চলমান সঙ্গীত অনুষ্ঠান টপ অফ দ্য পপস বিবিসি টুতে শেষবারের মতো সম্প্রচারিত হয়; অনুষ্ঠানটি ৪২ বছর ধরে প্রচারিত হয়েছিল।
- ইসরায়েলি বিমান হামলায় ১৬ শিশু সহ ২৮ জন লেবানীয় বেসামরিক নাগরিক নিহত হয়।
- জুলাই ৩১ – কিউবার নেতা ফিদেল কাস্ত্রো ছোটভাই রাউল কাস্ত্রোর কাছে সাময়িকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।
আগস্ট
[সম্পাদনা]- আগস্ট ৪ – শ্রীলঙ্কা সরকারি বাহিনী কর্তৃক সংঘটিত হত্যাকাণ্ডে ফরাসি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অ্যাকশন অ্যাগেইনস্ট হাঙ্গারের ১৭ জন কর্মী নিহত হন।
- আগস্ট ৯ – যুক্তরাজ্যে ট্রান্সআটলান্টিক বিমান ষড়যন্ত্রে কমপক্ষে ২১ জন সন্দেহভাজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়।
- আগস্ট ১১ – তেলবাহী জাহাজ এমটি সোলার ১ ফিলিপাইনের গুইমারাস ও নেগ্রোস দ্বীপের উপকূলে ডুবে যায়, যা দেশটির সবচেয়ে ভয়াবহ তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটায়।
- আগস্ট ১৪
- লেবানন যুদ্ধ: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১ অনুমোদনের তিন দিন পর যুদ্ধবিরতি কার্যকর হয়, যা আনুষ্ঠানিকভাবে লেবানন ও ইসরায়েলের মধ্যে শত্রুতার অবসান ঘটায়।
- শ্রীলঙ্কার গৃহযুদ্ধ: শ্রীলঙ্কা বিমান বাহিনীর চেনচোলাই বোমা হামলায় ৬১ জন স্কুলছাত্রী নিহত হয়।
- আগস্ট ১৫ – বাংলাদেশের কাছে পরপর দুইবার হোয়াইট ওয়াশ হয় কেনিয়া।
- আগস্ট ১৭ – পাবনায় বন্দুক যুদ্ধে ১০ জন নিহত।
- আগস্ট ২০ – শ্রীলঙ্কার গৃহযুদ্ধ: শ্রীলঙ্কান তামিল রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য এস. শিবমহারাজাকে তেল্লিপালাইতে তার বাড়িতে গুলি করে হত্যা করা হয়।
- আগস্ট ২২
- পুলকোভো এভিয়েশন এন্টারপ্রাইজ ফ্লাইট ৬১২ পূর্ব ইউক্রেনে রাশিয়ান সীমান্তের কাছে বিধ্বস্ত হয়; ১৭০ জন নিহত হয়।
- গ্রিগোরি পেরেলমান পোয়াঁকারে অনুমান প্রমাণের জন্য ফিল্ডস পদক পান, কিন্তু তা গ্রহণ করতে অস্বীকার করেন।
- আগস্ট ২৩ – দশ বছর বয়সে অপহৃত নাতাশা কাম্পুশ আট বছর বন্দি থাকার পর তার অপহরণকারী ভোল্ফগাং প্রিক্লোপিল-এর কাছ থেকে পালিয়ে আসে।
- আগস্ট ২৪ – আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংঘ গ্রহের সংজ্ঞা পুনর্নির্ধারণ করে, ফলে প্লুটো এখন বামন গ্রহ হিসেবে বিবেচিত হয়।
- আগস্ট ২৫ – ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী পাভলো লাজারেঙ্কো অর্থ পাচার ও জালিয়াতির দায়ে নয় বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।
- আগস্ট ২৬ – দিনাজপুরের ফুলবাড়ীতে এশিয়া এনার্জি নামের একটি কোম্পানির কয়লা প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় মানুষের বিশাল সমাবেশে সেই সময়ের বিডিআর গুলি চালালে তিনজন নিহত হন। আহত হন দুই শতাধিক আন্দোলনকারী।
- আগস্ট ২৭ – কোমএয়ার ফ্লাইট ৫১৯১ লেক্সিংটন, কেন্টাকির ব্লু গ্রাস বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়, এতে ৪৯ জন নিহত হন।
- আগস্ট ৩১ – এডভার্ড মুঙ্খের বিখ্যাত চিত্রকর্ম দ্য স্ক্রিম, যা ২০০৪ সালের ২২ আগস্ট চুরি হয়েছিল, নরওয়েজীয় পুলিশের অভিযানে উদ্ধার হয়।
সেপ্টেম্বর
[সম্পাদনা]- সেপ্টেম্বর ৯ – আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পুনরায় সংযোজনের জন্য স্পেস শাটল আটলান্টিস এসটিএস-১১৫ মিশনে উৎক্ষেপণ করা হয়, যা ২০০৩ সালে কলম্বিয়া দুর্ঘটনার পর প্রথম স্টেশন সংযোজন মিশন ছিল।
- সেপ্টেম্বর ১৭
- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট প্রতিষ্ঠা লাভ করে।
- আলাস্কার ফোরপিকড পর্বত অগ্ন্যুৎপাত ঘটায়, যা অন্তত ১০,০০০ বছরের মধ্যে প্রথম অগ্ন্যুৎপাত।
- হাঙ্গেরির প্রধানমন্ত্রী ফেরেনৎস জুরচানির একটি ব্যক্তিগত বক্তৃতার অডিও টেপ ফাঁস হয়, যেখানে তিনি ২০০৬ সালের নির্বাচনে জেতার জন্য তার দল মিথ্যা বলেছে বলে স্বীকার করেন, যা দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের জন্ম দেয়।
- সেপ্টেম্বর ১৮ – ইউপিএন ও দ্য ডব্লিউবি একীভূত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে দ্য সিডব্লিউ টেলিভিশন নেটওয়ার্ক যাত্রা শুরু করে।
- সেপ্টেম্বর ১৯
- বঙ্গোপসাগরে সৃষ্ট প্রলয়ঙ্করী সামুদ্রিক ঝড়ে বাংলাদেশের শত শত মৎসজীবি প্রাণ হারায়।
- থাই সেনাবাহিনী অভ্যুত্থান ঘটায়, সংবিধান বাতিল করে সামরিক আইন জারি করে।
- সেপ্টেম্বর ২২ – জার্মানির লাথেনে ম্যাগলেভ ট্রেন সংঘর্ষে ২৩ জন নিহত হন।
- সেপ্টেম্বর ২৮ – টাইফুন সাংসেন দক্ষিণ লুজন এবং পূর্ব ভিসায়াসের কিছু অংশে আঘাত হানার পর ম্যানিলা অতিক্রম করে, ১১ বছরের মধ্যে ফিলিপাইনের রাজধানীতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুনে পরিণত হয়।
- সেপ্টেম্বর ২৯ – একটি বোয়িং ৭৩৭ ও একটি এমব্রায়ার ৬০০ বিমানের মধ্যে আকাশে সংঘর্ষে ১৫৪ জন নিহত হয় এবং ব্রাজিলীয় বিমান চলাচল সংকট শুরু হয়।
অক্টোবর
[সম্পাদনা]- অক্টোবর ২ – মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি স্কুলে বন্দুক হামলায় পাঁচজন আমিশ ছাত্রী নিহত হয়।
- অক্টোবর ৪ – উইকিলিকস চালু করা হয়।
- অক্টোবর ৯ – উত্তর কোরিয়া প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।
- অক্টোবর ১৩ – শান্তিতে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নোবেল পুরস্কার লাভ।
- অক্টোবর ১৫ – ৬.৭ মাত্রার কিহোলো বে ভূমিকম্প হাওয়াইতে আঘাত হানে, যার ফলে সম্পত্তির ক্ষতি, আহত, ভূমিধস, বিদ্যুৎ বিভ্রাট এবং হনলুলু আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যায়।
- অক্টোবর ২২ – পানামা খাল সম্প্রসারণ প্রস্তাব জাতীয় গণভোটে ৭৭.৮% ভোটে অনুমোদিত হয়।
- অক্টোবর ২৮
- বাইকিভনিয়া সমাধিতে সোভিয়েত গোপন পুলিশের হাতে নিহত ইউক্রেনীয়দের জন্য অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়।
- বিচারপতি কে.এম. হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণকে বাধা দিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ডাকে সারাদেশে আওয়ামী লীগ নেতা-কর্মিরা বৈঠা লগি নিয়ে নেমে পড়ে। এতে সারাদেশে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর সাথে সংঘর্ষে ১৮ জন নিহত হন।
- অক্টোবর ২৯
- রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ বাংলাদেশের তত্ত্বাবধ্যায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
- এডিসি এয়ারলাইন্স ফ্লাইট ০৫৩ নাইজেরিয়ার আবুজার নামদি আজিকিওয়ে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়, ৯৬ জন নিহত হয়।
নভেম্বর
[সম্পাদনা]- নভেম্বর ৫ – ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন এবং তার সহ-আসামি বারজান ইব্রাহিম আল-তিকরিতি ও আওয়াদ হামেদ আল-বান্দারকে ১৯৮২ সালে ১৪৮ জন শিয়া মুসলিম হত্যার দুজাইল গণহত্যায় ভূমিকার জন্য আল-দুজাইল বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
- নভেম্বর ৮ – ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাত: ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী বেইত হানুন-এ গোলাবর্ষণে ১৯ জন ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে হত্যা করে।
- নভেম্বর ১০
- শ্রীলঙ্কার তামিল রাজনীতিবিদ নাদারাজা রবিরাজ কলম্বোতে আততায়ীর হাতে নিহত হন।
- কোয়ান্টিকো, ভার্জিনিয়ায় ন্যাশনাল মিউজিয়াম অব দ্য মেরিন কর্পস উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশ, যিনি মেরিন কর্পোরাল জেসন ডানহাম-কে মরণোত্তর মেডেল অব অনার প্রদানের ঘোষণা দেন।
- নভেম্বর ১১ – রানী দ্বিতীয় এলিজাবেথ লন্ডনে নিউজিল্যান্ড যুদ্ধ স্মৃতিসৌধ উন্মোচন করেন।
- নভেম্বর ১৫ – আল জাজিরা ইংরেজি বিশ্বব্যাপী সম্প্রচার শুরু করে।
- নভেম্বর ২১ – লেবাননের বৈরুতে সরকারবিরোধী রাজনীতিবিদ পিয়ের আমিন জেমায়েল হত্যাকাণ্ডের শিকার হন।
- নভেম্বর ২৩ – সদর সিটিতে ধারাবাহিক বোমা হামলায় অন্তত ২১৫ জন নিহত এবং ২৫৭ জন আহত হন, যা ২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরুর পর দ্বিতীয় প্রাণঘাতী সাম্প্রদায়িক হামলা ছিল।
- নভেম্বর ২৭ – কানাডার হাউস অব কমন্স প্রধানমন্ত্রী স্টিভেন হার্পার উত্থাপিত একটি প্রস্তাব অনুমোদন করে, যা কেবেকোয়াদের কানাডার মধ্যে একটি জাতি হিসেবে স্বীকৃতি দেয়।
ডিসেম্বর
[সম্পাদনা]- ডিসেম্বর ১ – দক্ষিণ আফ্রিকায় সমকামী বিবাহ আইন কার্যকর হয়, যা আফ্রিকা মহাদেশে প্রথমবারের মতো সমকামী বিবাহকে বৈধতা দেয়।
- ডিসেম্বর ৪ – লুইজিয়ানার জেনা শহরে ছয়জন কৃষ্ণাঙ্গ তরুণ এক শ্বেতাঙ্গ কিশোরের উপর হামলা চালায়।
- ডিসেম্বর ৫ – কমোডর ফ্রাঙ্ক বাইনিমারামা ফিজিতে সরকার উৎখাত করেন।
- ডিসেম্বর ৬ – নাসা মার্স গ্লোবাল সার্ভেয়রের তোলা ছবি প্রকাশ করে, যা মঙ্গল গ্রহে তরল পানির উপস্থিতির ইঙ্গিত দেয়।
- ডিসেম্বর ৯ – মহাকাশ শাটল কর্মসূচিতে: স্পেস শাটল ডিসকভারি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পি৫ ট্রাস অংশ নিয়ে এসটিএস-১১৬ মিশনে উৎক্ষেপিত হয়।
- ডিসেম্বর ১১
- তৎকালীন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের উদ্বোধনে তেহরানে হলোকাস্টের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি পর্যালোচনার জন্য আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।
- মেক্সিকোর প্রেসিডেন্ট ফেলিপে কালদেরোন মিচোয়াকানে মাদক কার্টেল সহিংসতা দমনে সামরিক অভিযান শুরু করেন, যা মেক্সিকান মাদক যুদ্ধের সূচনা হিসেবে বিবেচিত হয়।
- ডিসেম্বর ১৫ – ঢাকার ধানমন্ডির শংকরে ছায়ানট সংস্কৃতি ভবনের উদ্বোধন করা হয়।
- ডিসেম্বর ১৮
- মালয়েশিয়ায় ধারাবাহিক বন্যার প্রথমটি আঘাত হানে, যাতে কমপক্ষে ১১৮ জন নিহত এবং ৪ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়।
- সংযুক্ত আরব আমিরাত তাদের ইতিহাসের প্রথম নির্বাচন অনুষ্ঠিত করে।
- ডিসেম্বর ২৬ – তাইওয়ানের হেংচুনে দুটি ভূমিকম্পে ২ জন নিহত হন।
- ডিসেম্বর ২৮ – সোমালিয়ার যুদ্ধ: সোমালিয়ার অন্তর্বর্তীকালীন ফেডারেল সরকার ও ইথিওপীয় সৈন্যরা বিনা বাধায় মোগাদিশু দখল করে।
- ডিসেম্বর ২৯ – যুক্তরাজ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ঋণ পরিশোধ সম্পন্ন করে।
- ডিসেম্বর ৩০
- মাদ্রিদ-বারাজাস বিমানবন্দরে বোমা হামলা।
- ইন্দোনেশিয়ার যাত্রীবাহী ফেরি এমভি সেনোপতি নুসানতারা ঝড়ে ডুবে যায়, এতে কমপক্ষে ৪০০ জনের মৃত্যু হয়।
- ইরাকের সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
জন্ম
[সম্পাদনা]মে
[সম্পাদনা]- ২৯ মে - গুকেশ ডোম্মারাজু, ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার।
মৃত্যু
[সম্পাদনা]জুন
[সম্পাদনা]- ১৭ জুন - আনোয়ার পারভেজ, বাংলাদেশী সুরকার, সঙ্গীত পরিচালক, ও সঙ্গীতজ্ঞ।
জুলাই
[সম্পাদনা]- ৮ জুলাই - জুন অ্যালিসন, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা। (জ. ১৯১৭)
আগস্ট
[সম্পাদনা]- ১৭ আগস্ট - শামসুর রহমান, বাংলাদেশী কবি। (জ. ১৯২৯)
ডিসেম্বর
[সম্পাদনা]
]]]


নোবেল পুরস্কার
[সম্পাদনা]
তথ্যসূত্র
[সম্পাদনা]| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |