৫৫নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
৫৫নং ওয়ার্ড হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তিন নং অঞ্চলের একটি প্রশাসনিক ওয়ার্ড। ঢাকার হাজারীবাগ থানার আংশিক ও কামরাঙ্গীরচর থানা নিয়ে ৫৫নং ওয়ার্ড গঠিত এবং এ ওয়ার্ডটি ঢাকা-১০ জাতীয় সংসদের নির্বাচনী এলাকার অন্তর্গত। বর্তমানে পদটি শূণ্য।
বিবরণ
[সম্পাদনা]বুড়িগঙ্গার তীর ঘেঁষে অবস্থিত ৫৫ নম্বর ওয়ার্ড। হাজারীবাগ থানার আংশিক ও কামরাঙ্গীরচর থানার ঝাউচর, ঝাউলাহাটি, নয়াগাঁও, হাসান নগর, মুন্সিহাটি, মুন্সীহাটি নদীর পাড়, আমিনবাগ ,টেকেরহাটি, জান্নাতবাগ, নবীনগর, মুনসুরবাগ,সিরাজনগর,এলাকা নিয়ে গঠিত এই ওয়ার্ড।[১]এর জনসংখ্যা প্রায় ৫ লাখ।
ইতিহাস
[সম্পাদনা]ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২৯ নভেম্বর, ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ডিএসসিসি ৫৫ নং ওর্য়াড ১ ডিসেম্বর, ২০১১ সালে গঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার আগে এই এলাকাটি প্রাক্তন সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদ ছিল। ঢাকা সিটি কর্পোরেশন ২৯ নভেম্বর ২০১১ এ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) সংশোধনী বিল ২০১১ দ্বারা বিলুপ্ত হয়ে যায়, যা বাংলাদেশের সংসদে পাস হয় এবং ১ ডিসেম্বর, ২০১১ তারিখে রাষ্ট্রপতির অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৫৫ নং ওয়ার্ডের প্রথম কাউন্সিলর হন মো. নুরে আলম চৌধুরী। একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন কে. এম. আহমেদ সোহেল।
কাউন্সিলর ও নির্বাচনী ফলাফল
[সম্পাদনা]| নির্বাচন | কাউন্সিলর | রাজনৈতিক দল | সূত্র | |||
|---|---|---|---|---|---|---|
| ২০১৫ | আলহাজ্ব মোঃ নুরে আলম চৌধুরী | বাংলাদেশ আওয়ামী লীগ | [২] | |||
| ২০২০ | আলহাজ্ব মোঃ নুরে আলম চৌধুরী | বাংলাদেশ আওয়ামী লীগ | ||||
- নির্বাচনের ফলাফল
| দল | বিজিত আসন | পূর্ববর্তী নির্বাচনের তুলনায় আসনসংখ্যার পরিবর্তন |
|---|---|---|
| বাংলাদেশ আওয়ামী লীগ | ৩৭ | |
| আওয়ামী বিদ্রোহী | ৪ | |
| বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ৭ | |
| জাতীয় পার্টি (এরশাদ) | ||
| নির্দল | ৮ | |
| উৎস: দৈনিক ইত্তেফাক | ||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "লোকেশন ও আয়তন"। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০১৮।
- ↑ "সিংহভাগ কাউন্সিলর পদে আওয়ামী লীগের জয়"। দৈনিক ইত্তেফাক। ৩০ এপ্রিল ২০১৫। ৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৬।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে:|6=(সাহায্য)