৭০নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন
অবয়ব
৭০নং ওয়ার্ড হল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি প্রশাসনিক ওয়ার্ড, যা অঞ্চল-৬ এর অন্তর্গত। এটি পূর্বে ডেমরা ইউনিয়নের অংশ ছিল, ২০১৭ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরশনের অন্তর্ভুক্ত করা হয়। ওয়ার্ড নং ৭০ ঢাকা মহানগরের ডেমরা থানায় অবস্থিত। এবং ওয়ার্ডটি বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-৫ আসনের অন্তর্গত। এ ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হলেন মো: আতিকুর রহমান।
বিবরণ
[সম্পাদনা]ওয়ার্ড নং ৭০ ঢাকা মহানগরের দেইল্লা, পাইটি, কায়েতপাড়া, ঠুলঠুলিয়া, খলাপাড়া, তাম্বুরাবাদ, নলছাটা, ধীৎপুর, দুর্গাপুর, মেন্দিপুর, আমুলিয়া, শূন্যা ও শূন্যা টেংরা এলাকা নিয়ে গঠিত।
ইতিহাস
[সম্পাদনা]২০১৭ সালের পূর্বে এটি ডেমরা ইউনিয়নের ৩, ৫-৯ নং ওয়ার্ড ছিল। ২০১৭ সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিত করলে এটি ৭০ নং ওয়ার্ড হিসেবে আত্মপ্রকাশ করে।[১]
কাউন্সিলর
[সম্পাদনা]| নির্বাচন | কাউন্সিলর | রাজনৈতিক দল | সূত্র | |
|---|---|---|---|---|
| ২০২০ | মো: আতিকুর রহমান | [২] | ||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "ঢাকার দুই সিটিতে নতুন ৩৬ ওয়ার্ড"। বিডিনিউজ। ৫ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "বাংলাদেশ গেজেট (মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচিত ঘোষিত প্রার্থীগণের তালিকা)" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিস। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০২০।