বিষয়বস্তুতে চলুন

শেমীয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(সেমিটিক থেকে পুনর্নির্দেশিত)
শেমীয় জাতি
الساميون
টেমপ্লেট:Semitic image array
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল
আরব৩০০ মিলিয়ন[]
হবশা৩৮,২৫০,০০০[]
মিজরাহি ইহুদি৪,৫০০,০০০ - ৫,০০০,০০০ (প্রাক্কলিত)
অশূরীয়৪.২ মিলিয়ন[]
মাল্টীয়১ মিলিয়ন
ম্‌হাল্লামি১৫০,০০০
মন্দাই৭০,০০০[]
শমরীয়৭৪৫[]
শেমীয় ভাষার বিস্তার
বিশ্বের ঐতিহাসিক জাতিতত্ত্বের প্রথম উপস্থাপনায় মানবজাতিকে বাইবেলীয় নূহের তিন পুত্রের বংশধর হিসেবে ভাগ করা হয়েছিল: শেমীয়, হামীয়যেফতীয়। ইয়োহান ক্রিস্টফ গ্যাটেরারের তাঁর Einleitung in die Synchronistische Universalhistorie (১৭৭১; জর্মন শিরোনামটির আক্ষরিক বঙ্গানুবাদ ‘সমঞ্জস সর্বজনীন ইতিহাসের ভূমিকা’) গ্রন্থে ব্যাখ্যা করেন যে, আধুনিক ইতিহাস বাইবেলের যেফতীয়দের শ্রেষ্ঠত্বের ভবিষ্যদ্বাণীর সত্যতা প্রমাণ করেছে (Genesis 9:25-27)।[] লেখাটির প্রতিলিপি দেখতে ছবিতে ক্লিক করুন।

শেমীয়[] (হিব্রু ভাষায়: שמיים; ইংরেজি: Semitic people বা Semites) বলতে সাধারণত মধ্যপ্রাচ্যআফ্রিকার শৃঙ্গ অঞ্চলের মানুষের সঙ্গে সংশ্লিষ্ট একটি জাতিগত, সাংস্কৃতিক বা নৃতাত্ত্বিক গোষ্ঠীকে বোঝায়[][][][১০] যার মধ্যে আক্কাদীয় (অশূরীয়বাবিলীয়), আরব, অরামীয়, কনানীয় (অম্মোনীয়, ইদোমীয়, ইস্রায়েলীয়, মোয়াবীয়, ফৈনীকীয়পলেষ্টীয়) এবং হবশীয় জনগোষ্ঠী অন্তর্ভুক্ত। ভাষাবিজ্ঞানে শেমীয় ভাষাগোষ্ঠী ছাড়া এই পরিভাষাটি বর্তমানে প্রায় ব্যবহৃত হয় না।[১১][১২][১৩] ১৭৭০-এর দশকে গ্যোটিঙেন ইতিহাসের বিদ্যালয়ের সদস্যরা প্রথম এটি ব্যবহার করেন; জাতিনির্দেশক এই বাইবেলীয় পরিভাষাটি উৎপত্তি লাভ করে আদিপুস্তকে উল্লিখিত নূহের তিন পুত্রের একজন শেম (שֵׁם)[১৪] থেকে এবং এর সমান্তরাল পরিভাষা ছিল হামীয়যেফতীয়

পুরাতত্ত্বে এই শব্দটি কখনও কখনও অনানুষ্ঠানিকভাবে প্রাচীন শেমীয়ভাষী জাতিসমূহকে বোঝাতে “এক ধরনের সংক্ষিপ্ত রূপ” হিসেবে ব্যবহৃত হয়।[১৩] ককেশীয়পন্থী বর্ণবাদ শনাক্ত হওয়ার ফলে এই শব্দটির নরবর্ণীয় শ্রেণি হিসেবে ব্যবহার আংশিক বা সম্পূর্ণভাবে মূল্যহীন হয়ে পড়েছে; যদিও বিপরীত মূল্যায়নকেও এখনও বৈজ্ঞানিকভাবে অচল বলে বিবেচনা করা হয়।

শেমীয়ভাষী অঞ্চল ও জাতি

[সম্পাদনা]

ইহুদি, খ্রিস্টান, ইসলাম মূলত সেমিটিক ধর্ম হিসেবে পরিচিত। সেমিটিক ধর্মগুলো এমন ধর্ম যেগুলোর উদ্ভব ঘটেছে মূলত সেমিটিয় তথা হিব্রু, আরব, আসিরীয় ও ফিনিশীয় জনগোষ্ঠীর মধ্যে। বাইবেলের ও আল কুরআন এর বর্ণনানুসারে নূহ আঃ এর এক পুত্রের নাম ছিল শাম। শামের বংশধরগণ 'সেমিটিয়' নামে পরিচিত। সুতরাং সেমিটিক ধর্মগুলোর উৎপত্তি হয়েছে ইহুদি, আরব, আসিরীয়ফিনিশীয়দের মধ্যে। প্রধান প্রধান সেমিটিক ধর্মগুলো হলো ইহুদি মতবাদ, খৃষ্টিয় মতবাদ এবং ইসলাম। এ ধর্মগুলো পয়গাম্বরীয় ধর্ম যা আল্লাহর নবীগণ কর্তৃক আনীত স্বর্গীয় নির্দেশনায় বিশ্বাসী। আল কুরআনে নূহ আঃ এর কোন পুত্রের নাম কোথাও উল্লেখ করে নাই। সুতরাং "নূহ আঃ এর এক পুত্রের নাম ছিল শাম" উহা কুরআনের বর্ণনা নয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Margaret Kleffner Nydell Understanding Arabs: a guide for modern times, Intercultural Press, 2006, আইএসবিএন ১-৯৩১৯৩০-২৫-২
  2. Compound from the Ethiopian Semitic languages speakers and Central Cushitic languages speakers
  3. SIL Ethnologue estimate for the "ethnic population" associated with Assyrian Neo-Aramaic.
  4. Iraqi minority group needs U.S. attention ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ অক্টোবর ২০০৭ তারিখে, Kai Thaler,Yale Daily News, March 9, 2007.
  5. Tricia McDermott (১১ ফেব্রুয়ারি ২০০৯)। "The Real Samaritans"। CBS News। ২৭ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১২
  6. Einleitung in die synchronistische universalhistorie, Gatterer, 1771. Described first ethnic use of the term Semitic by: (1) A note on the history of 'Semitic', 2003, by Martin Baasten; and (2) Taal-, land- en volkenkunde in de achttiende eeuw, 1994, by Han Vermeulen (in Dutch).
  7. Liverani1995, পৃ. 392: "A more critical look at this complex of problems should advise employing today the term and the concept "Semites" exclusively in its linguistic sense, and, on the other hand, tracing back every cultural fact to its concrete historical environment. The use of the term "Semitic" in culture, subject as it is to arbitrary simplifications, shows methodological risks which exceed by far the possibility of positive historical analysis. In any case the Semitic character of every cultural fact is a problem which in each situation must be ascenained in its limits and in its historical setting (both in time and in the social environment), and may not be assumed as obvious or traced back to a presumed "Proto-Semitic" culture, statically conceived."
  8. On the use of the terms “(anti-)Semitic” and “(anti-) Zionist” in modern Middle Eastern discourse, Orientalia Suecana LXI Suppl. (2012) by Lutz Eberhard Edzard: "In linguistics context, the term "Semitic" is generally speaking non-controversial... As an ethnic term, "Semitic" should best be avoided these days, in spite of ongoing genetic research (which also is supported by the Israeli scholarly community itself) that tries to scientifically underpin such a concept."
  9. Review of "The Canaanites" (1964) by Marvin H. Pope: "The term "Semitic," coined by Schlozer in 1781, should be strictly limited to linguistic matters since this is the only area in which a degree of objectivity is attainable. The Semitic languages comprise a fairly distinct linguistic family, a fact appreciated long before the relationship of the Indo-European languages was recognized. The ethnography and ethnology of the various peoples who spoke or still speak Semitic languages or dialects is a much more mixed and confused matter and one over which we have little scientific control."
  10. Glöckner, Olaf; Fireberg, Haim (২৫ সেপ্টেম্বর ২০১৫)। Being Jewish in 21st-Century Germany। De Gruyter। পৃ. ২০০। আইএসবিএন ৯৭৮-৩-১১-০৩৫০১৫-৯...there is no Semitic ethnicity, only Semitic languages
  11. Anidjar 2008, পৃ. (Foreword): "This collection of essays explores the now mostly extinct notion of Semites. Invented in the nineteenth century and essential to the making of modern conceptions of religion and race, the strange unity of Jew and Arab under one term, Semite (the opposing term was Aryan), and the circumstances that brought about its disappearance constitute the subject of this volume."
  12. Anidjar 2008, পৃ. 6: "To a large extent, or rather, to a quite complete extent, Semites were, like their ever so distant relatives – the Aryans – a concrete figment of the Western imagination, the peculiar imagination that concerns me in the chapters that follow. And just as the witches (the simultaneous efficacy and deep unreliability of "spectral evidence"), Semites were – I write in the past tense because Semites are a thing of the past, ephemeral beings long vanished as such – Semites were, then, something of a hypothesis (Chapter 1), contemporary with, and constitutive of, that other powerfully incarnate fiction named "secularism" (Chapter 2). Again, and as underscored by Edward Said, who raised anew the "Semitic question", the role of the imagination can hardly be downplayed."
  13. 1 2 Lewis, Bernard (১৯৮৭)। Semites and Anti-Semites: An Inquiry into Conflict and Prejudice। W W Norton & Co Inc। আইএসবিএন ৯৭৮-০৩৯৩৩০৪২০৬The confusion between race and language goes back a long way, and was compounded by the rapidly changing content of the word "race" in European and later in American usage. Serious scholars have pointed out–repeatedly and ineffectually-‑that "Semitic" is a linguistic and cultural classification, denoting certain languages and in some contexts the literatures and civilizations expressed in those languages. As a kind of shorthand, it was sometimes retained to designate the speakers of those languages. At one time it might thus have had a connotation of race, when that word itself was used to designate national and cultural entities. It has nothing whatever to do with race in the anthropological sense that is now common usage. A glance at the present‑day speakers of Arabic, from Khartoum to Aleppo and from Mauritania to Mosul, or even of Hebrew speakers in the modern state of Israel, will suffice to show the enormous diversity of racial types.
  14. Baasten, Martin (২০০৩)। "A Note on the History of 'Semitic'"Hamlet on a Hill: Semitic and Greek Studies Presented to Professor T. Muraoka on the Occasion of His Sixty-fifth Birthday। Peeters Publishers। পৃ. ৫৭–৭৩। আইএসবিএন ৯৭৮৯০৪২৯১২১৫১

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  1. উইলিয়াম কেরীয় বাইবেলীয় বানানরীতি
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref> ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/> ট্যাগ পাওয়া যায়নি