বিষয়বস্তুতে চলুন

শফিকা কুরাইশি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শফিকা কুরাইশি

শফিকা কুরাইশি হচ্ছেন একজন আফগান নারী অধিকার কর্মী।[] ২০১০ সালের হিসেবে তিনি একজন পুলিশ কর্নেল এবং আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিঙ্গ, মানব ও শিশু অধিকার বিভাগের পরিচালক। [][] তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করতে ৫০০০ নারী নিয়োগের লক্ষ্য নিয়ে আফগান জাতীয় লিঙ্গ নিয়োগ কৌশল প্রতিষ্ঠা করেন ও এটির নেতৃত্ব দেন এবং আফগানিস্তানের নারীদের সেবায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও বেগবান করেছেন।[] তিনি কর্মজীবী নারীদের আরো সুবিধার জন্য কাজ করেছেন, যেমন: শিশু যত্ন, স্বাস্থ্যসেবা, প্রসূতি যত্ন, নিরাপত্তা এবং দক্ষতা প্রশিক্ষণ এসব নিয়ে কাজ করেছেন [] তিনি আফগান জাতীয় পুলিশে কর্মরত মহিলাদের পদোন্নতি পাওয়ার পথ আরো বেগবান করেছেন।[] ২০১১ এর হিসেবে তিনি আফগানিস্তানের সবচেয়ে উচ্চপদস্থ নারী পুলিশ কর্মকর্তা। []

১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে ২০০১ পর্যন্ত আফগানিস্তানের তালিবান শাসনের সময়ে কুরাইশির কাজ ব্যাহত হয়েছিল। []

তিনি ২০১০ সালে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "2010 International Women of Courage Award"। ৩ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৯
  2. 1 2 3 4 "Colonel Shafiqa Quraishi of Afghanistan | IIP Digital"। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৯
  3. 1 2 Afghan Women Wary Of Overtures To Taliban : NPR
  4. "For Afghan female cops, fight starts at home – USATODAY.com"। ১২ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৯

{{Navbox | name =আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার | title = আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার |listclass = hlist

| group1 = ২০০৭ | list1 =

| group2 = ২০০৮ | list2 =

| group3= ২০০৯ | list3 =

| group4 = ২০১০ | list4 =

| group5 = ২০১১ | list5 =

| group6 = ২০১২ | list6 =

| group7 = ২০১৩ | list7 =

| group8 = ২০১৪ | list8 =

| group9 = ২০১৫ | list9 =

| group10 = ২০১৬ | list10 =

| group11 = ২০১৭ | list11 =

| group12 = ২০১৮ | list12 =

| group13 = ২০১৯ | list13 =

| group14 = ২০২০ | list14 =

| group15 = ২০২১ | list15 =

| group16 = ২০২২ | list16 =

}}