বিষয়বস্তুতে চলুন

শত্রুজিৎপুর ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শত্রুজিৎপুর
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলামাগুরা জেলা
উপজেলামাগুরা সদর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
জনসংখ্যা (২০১১)
  মোট১৮,৬০৪
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

শত্রুজিৎপুর ইউনিয়ন বাংলাদেশর খুলনা বিভাগের মাগুরা জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন।

অবস্থান ও আয়তন

[সম্পাদনা]

শত্রুজিৎপুর ইউনিয়ন খুলনা বিভাগের মাগুরা জেলার সদর উপজেলার অন্তর্গত। মাগুরা সদর উপজেলার মাগুরা- নড়াইল মহাসড়কের ১৪ কিলোমিটার পূর্ব দিকে শত্রুজিৎপুর বাজার নামক স্থানে ১০নং শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদটি অবস্থিত। এই ইউনিয়নের আয়তন প্রায় ১৮.১৮ বর্গ কিলোমিটার[]

ইতিহাস

[সম্পাদনা]

প্রচলিত আছে যে, ইংরেজদের আমলে এই গ্রামের মানুষ খুবই বেপরোয়া টাইপের ছিল। তারা তাদের শত্রুদেরকে তাড়িয়ে ইউনিয়নকে জয় করে সেখান থেকেই এই গ্রামের নাম শত্রুজিৎপুর নামকরণ করা হয়। বর্তমান ইউনিয়ন ভবনটির স্থাপন কাল ২০০৬ সাল।

প্রশাসনিক বিন্যাস

[সম্পাদনা]

২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এখানকার লোকসংখ্যা প্রায় ১৮,৬০৪ জন। শত্রুজিৎপুর ইউনিয়নে মৌজার সংখ্যা- ১৪ টি এবং মোট গ্রাম সংখ্যা ১৩ টি। গ্রামের নাম সমূহঃ-

ক্রমিকগ্রামের নামওয়ার্ড নম্বরডাকঘর
শত্রুজিৎপুর১ নং ওয়ার্ডশত্রুজিৎপুর
বারইখালী২ নং ওয়ার্ডবারইখালী
পয়ারী৩৫
নং ওয়ার্ড || পয়ারী
কালুপাড়া৪ নং ওয়ার্ডকালুপাড়া
ফাজিলা৪ নং ওয়ার্ডফাজিলা
রুপদাহ৫ নং ওয়ার্ডরুপদাহ
সিংহডাঙ্গা৫ নং ওয়ার্ডসিংহডাঙ্গা
বনগ্রাম৬ নং ওয়ার্ডবনগ্রাম
দুর্গাপুর৬ নং ওয়ার্ডবনগ্রাম
১০ভাটপাড়া৭ নং ওয়ার্ডভাটপাড়া
১১বিষ্ণুপুর৮ নং ওয়ার্ডবিষ্ণুপুর
১২খাঁনপুর৯ নং ওয়ার্ডখাঁনপুর
১৩ধর্মদাহ১০ নং ওয়ার্ডধর্মদাহ

শিক্ষা

[সম্পাদনা]

২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী এখানে শিক্ষার হার- ৪১.২০%

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়: ০৫টি
  • বেসরকারী রেজি:প্রাথমিক বিদ্যালয়: ০৪ টি
  • উচ্চ বিদ্যালয়: ২টি
  • মাদ্রাসা: ১টি
  • কলেজ: ১টি
  • এতিম খানা: ০২টি
  • গুরুত্ব পুর্ন ধর্মীয় স্থান: ৩টি

শত্রুজিৎপুর ইউনিয়নের জনসংখ্যার অধিকাংশই কৃষির উপর নির্ভরশীল। এখানকার প্রধান কৃষি পণ্য ধান পাট এবং সবজির পাশাপাশি প্রচুর পান উৎপন্ন হয়। যা ঢাকা শহর সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়।

যোগাযোগ

[সম্পাদনা]

মাগুরা-নড়াইল সড়কের মাগুরা শহরের চাউলিয়া বাস স্ট্যান্ড থেকে শত্রুজিৎপুর বাজারের দুরুত্ব ১৪ কিলোমিটার। মাগুরা জেলা শহর থেকে শত্রুজিৎপুর বাজারে যাতায়াতের মাধ্যম রয়েছে বাস, অটো রিক্সা, ভ্যান ইত্যাদি।

উল্লেখযোগ্য ব্যক্তি

[সম্পাদনা]

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  1. শত্রুজিৎপুর আম বাগান
  2. পয়ারী হাজরা তলা নাট মন্দির

আরও দেখুন

[সম্পাদনা]
  1. মাগুরা সদর উপজেলা
  2. মাগুরা জেলা
  3. খুলনা বিভাগ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "এক নজরে শত্রুজিৎপুর ইউনিয়ন পরিষদ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৩ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ০১ আগস্ট ২০১৬ {{ওয়েব উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]