লোধরান জেলা
| Lodhran District ضِلع لودھراں | |
|---|---|
| জেলা | |
| লোধরান জেলা | |
Map of Punjab with Lodhran District highlighted | |
| দেশ | পাকিস্তান |
| প্রদেশ | পাঞ্জাব |
| রাজধানী | লোধরান শহর |
| আয়তন | |
| • মোট | ১,৭৯০ বর্গকিমি (৬৯০ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১৭)[১] | |
| • মোট | ১৭,০০,৬২০ |
| • জনঘনত্ব | ৯৫০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
| তহসিলের সংখ্যা | ৩ |
| ওয়েবসাইট | lodhran.gop.pk |
লোধরান জেলা (উর্দু: ضِلع لودهراں), কিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত একটি জেলা। এটির রাজধানী শহরের নাম হচ্ছে লোধরান শহর। এটি নদী শতদ্রু নদীর উত্তর দিকে অবস্থিত। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির সীমানা: উত্তরে বাহওয়ালপুরের দক্ষিণে অবস্থান করছে মুলতান জেলা, খানেওয়াল জেলা ও বিহারী জেলা; এছাড়াও পশ্চিমে বিহারী ও বাহওয়ালপুর জেলার সীমানা ঘিরে রেখেছে। ১৯৯১ সালে মুলতান থেকে পৃথক জেলা হিসাবে লোধরানকে আলাদা জেলা হিসেবে গঠন করা হয়।[২]:১ এটি পাঞ্জাব প্রদেশের সকল জেলার সর্বনিম্ন মানব উন্নয়ন সূচক বলে পরিলক্ষিত হয়। এটি একটি তুলা উৎপাদন অঞ্চল হিসেবে সুপরিচিত।[৩]
প্রশাসনিক বিভাগ
[সম্পাদনা]লোধরান জেলা ১,৭৯০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গঠিত এবং ৩টি তহসিল (লোধরান, কহরর পাক্কা ও দুনিয়াপুর) যেখানে ৭৩ টি ইউনিয়ন পরিষদ রয়েছে:[৪]
| তহসিল | ইউনয়ন পরিষদ |
|---|---|
| দুনিয়াপুর | ২২ |
| কহরর পাক্কা | ২৩ |
| লোধরান | ২৮ |
| মোট | ৭৩ |
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]১৯৯৮ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী, জনসংখ্যার প্রায় ৭০% মানুষ মাতৃভাষা হিসেবে সরাইকি ব্যবহার করে থাকে, এছাড়া অন্যান্য ভাষার মধ্যে পাঞ্জাবি ১৯% এবং উর্দু ৯% রয়েছে।[২]:২১[৫] রাজপুত সম্প্রদায়ের উল্লেখযোগ্য কিছু জনসংখ্যা পরিলক্ষিত হয়ে থাকে যারা মুলত হরিয়ানবী ভাষায় কথা বলে থাকে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৯।
- 1 2 1998 District Census report of Lodhran। Census publication। খণ্ড ৯৩। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ২০০০।
- ↑ "Official Webpage of District Lodhran"। ১৩ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০১৬।
- ↑ "Tehsils & Unions in the District of Lodhran - Government of Pakistan"। ৭ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৯।
- ↑ "Mother tongue": defined as the language of communication between parents and children, and recorded of each individual