নারোওয়াল জেলা
অবয়ব
| নারোওয়াল জেলা Narowal District ضِلع نارووال | |
|---|---|
| জেলা | |
পাঞ্জাবে অবস্থান | |
| দেশ | পাকিস্তান |
| প্রদেশ | পাঞ্জাব |
| রাজধানী | নারোওয়াল |
| আয়তন | |
| • মোট | ২,৩৩৭ বর্গকিমি (৯০২ বর্গমাইল) |
| জনসংখ্যা (২০১৭)[১] | |
| • মোট | ১৭,০৯,৭৫৭ |
| • জনঘনত্ব | ৭৩০/বর্গকিমি (১,৯০০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+৫) |
| তহসিলের সংখ্যা | ৩ |
নারোওয়াল জেলা (পাঞ্জাবি এবং উর্দু: ضِلع نارووال), পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত একটি অন্যতম জেলা। নারোওয়াল শহর হচ্ছে নারোওয়াল জেলার প্রধান রাজধানী শহর। ব্রিটিশ শাসনামলে, নারোয়াল সিয়ালকোট জেলার রায়া খাস তহসিলের একটি শহর ছিল। ১৯৯১ সালে নারোয়াল জেলা গঠিত হয়েছিল, যেখানে নারোয়াল ও শাকরগড়ের দুটি তহসিল সিয়ালকোট জেলা থেকে বিভক্ত করা হয়েছিল।[২]
প্রশাসন
[সম্পাদনা]জেলাটি প্রশাসনিকভাবে নিম্নোক্ত ৩টি তহসিল (উপবিভাগ) বিভক্ত, যার মধ্যে থেকে মোট ৭৪ টি ইউনিয়ন পরিষদ রয়েছে:[৩]
| তহসিলের নাম | ইউনিয়নের নাম |
|---|---|
| নারোওয়াল | ২৮ |
| শাকরগড় | ২৮ |
| জাফরওয়াল | ২৬ |
| মোট | ৮২ |
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]১৯৯৮ সালের আদমশুমারী হিসাব অনুযায়ী, জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১২,৬৫,০০০ জন, যার মধ্যে থেকে প্রায় ১২% শহুরে বসবাসকারী ছিলেন।[৪]:১৯ প্রধান ভাষা বা মাতৃভাষা হিসেবে পাঞ্জাবী ভাষা ব্যবহৃত হয়ে থাকে, যেখানে জনসংখ্যার প্রায় ৯৮% মানুষ এবং বাকী ১.২% উর্দু ভাষা ব্যবহার করে থাকে।[৪]:২৪[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (পিডিএফ)। www.pbscensus.gov.pk। ২৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "Narowal - Punjab Portal"। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৬।
- ↑ "Tehsils & Unions in the District of Narowal"। National Reconstruction Bureau, Government of Pakistan। ১ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- 1 2 1998 District Census report of Narowal। Census publication। খণ্ড ৫৮। Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan। ১৯৯৯।
- ↑ "Mother tongue": defined as the language of communication between parents and children and recorded of each individual.