বিষয়বস্তুতে চলুন

রেহানা মরিয়ম নূর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(রেহানা মরিয়ম নূর (চলচ্চিত্র) থেকে পুনর্নির্দেশিত)
রেহানা মরিয়ম নূর
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকআব্দুল্লাহ মোহাম্মদ সাদ
প্রযোজক
  • জেরেমি ‍চুয়া
  • রাজিব মহাজন
  • সাইদুল হক খন্দকার
  • এহসানুল হক বাবু
  • আলী আফজাল উজ্জ্বল
  • তুহিন তমিজুল
রচয়িতাআবদুল্লাহ মোহাম্মদ সাদ
শ্রেষ্ঠাংশে
সুরকারশৈব তালুকদার
(আবহ সঙ্গীত)
চিত্রগ্রাহকতুহিন তমিজুল
সম্পাদকআবদুল্লাহ মোহাম্মদ সাদ
প্রযোজনা
কোম্পানি
  • ফটোকল
  • মেট্রো ভিডিও
পরিবেশকফিল্ম বুটিক
মুক্তি
  •  জুলাই ২০২১ (2021-07-07) (কান)
স্থিতিকাল১০৭ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

রেহানা মরিয়ম নূর ২০২১ সালে নির্মিত একটি বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ এবং প্রটোকল ও মেট্রোর ব্যানারে প্রযোজনা করেছেন জেরেমি চুয়া। এছাড়াও সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন।[][][] এটি ৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্প নির্মিত করা হয়েছে।[] এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন[] আন্তর্জাতিকভাবে পরিবেশনের উদ্দেশ্যে চলচ্চিত্রটি জার্মানভিত্তিক বিক্রয় ও পরিবেশক সংস্থা ফিল্মস বুটিকের সাথে চুক্তিবদ্ধ হয়। ২০২১ সালে এ চলচ্চিত্রটি ৭৪তম কান চলচ্চিত্র উৎসব আসরের আঁ সেরতাঁ র‍্যগার বিভাগে নির্বাচিত হয়।[] এটি এ বিভাগে স্থান পাওয়া প্রথম বাংলাদেশী চলচ্চিত্র।[][][] এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের (অ্যাপসা) ১৪ তম আসরে চলচ্চিত্রটি যৌথভাবে গ্র্যান্ড জুরি পুরস্কার অর্জন করে এবং একই আসরে চলচ্চিত্রটির অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সেরা অভিনেত্রীর পুরস্কার জয় করেন।[১০]

কাহিনি সংক্ষেপ

[সম্পাদনা]

একটি বেসরকারি কলেজের ৩৭ বছর বয়সী শিক্ষিকা রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এ চলচ্চিত্রের চিত্রনাট্য তৈরি হয়। যেখানে রেহানা একজন সিঙ্গেল মা, মেয়ে, বোন ও শিক্ষিকা হিসেবে কঠিন জীবনযাপনে অভ্যস্ত। রেহানা মরিয়ম নূর ৬ বছর বয়সী এক কন্যার মা৷ মেয়েকে একা বড় করা, বাবা, মা ও ভাইয়ের দেখাশোনা, খরচ জোগাড়- সবই করতে হয় তাকে৷ কিন্তু রেহানা কতটা অবিচল তা বোঝা যায় যখন তিনি তার স্বামীর দেয়া ঘড়ি সবসময় পরে থাকেন৷ মেডিকেল কলেজের এই শিক্ষকের জেদ প্রমাণ করতে গিয়ে পরিচালক দেখান, যে তিনি ছাত্রীর নকল ধরার জন্য গিয়ে বসে থাকেন তার পাশে৷ সফলও হন৷ তিনি এক সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হন। এরপর থেকে সে তার মেডিকেল কলেজের ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী অপর শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘটনার প্রতিবাদ জানান। আর এ প্রতিবাদ জানাতে গিয়ে তিনি ক্রমেই একরোখা হয়ে ওঠেন। পরবর্তীতে একই সময়ে রেহানা ৬ বছর বয়সী কন্যার সাথে বিদ্যালয় কর্তৃপক্ষ রূঢ় আচরণ করেন। এমন অবস্থায় অনড় রেহানা বিদ্যালয়ের তথাকথিত নিয়মের বাইরে থেকে নিজ সন্তান ও ওই ছাত্রীর জন্য ন্যায়বিচারের খোঁজ করতে থাকেন।[১১]

অভিনয়শিল্পীদল

[সম্পাদনা]
  • আজমেরী হক বাঁধন - রেহানা মরিয়ম নূর
  • আফিয়া জাহিন জাইমা - ইমু
  • কাজী সামি হাসান - অধ্যাপক আরেফিন
  • আফিয়া তাবাসসুম বর্ণ - অ্যানি
  • জোপারি লু - মিমি
  • ইয়াছির আল হক - রনি
  • সাবেরি আলম - অধ্যক্ষ
  • ফারজানা বিথ - আয়েশা
  • জাহেদ চৌধুরী মিঠু
  • খুশিয়ারা খুশবু অনি
  • অভ্রদিৎ চৌধুরী

মুক্তি

[সম্পাদনা]

রেহানা মরিয়ম নূর ২০২১ সালের ৭ জুলাই ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সেরতাঁ র‍্যগার বিভাগে প্রদর্শিত হয়[১২] এবং দর্শকদের দাঁড়িয়ে হাততালিতে সম্মানিত হয়।[১৩] ২০২১ সালের ১২ নভেম্বর চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাগৃহসমূহে মুক্তি পায়।[১৪] ২০২১ সালের ৩০ ডিসেম্বর রাত ৮ টায় রেহানা মরিয়ম নূর ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায়।[১৫]

মূল্যায়ন

[সম্পাদনা]

সমালোচকদের প্রতিক্রিয়া

[সম্পাদনা]

কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর চলচ্চিত্রটি সমালোচক ও দর্শকদের নিকট থেকে ইতিবাচক সাড়া পায়। দ্য হলিউড রিপোর্টার-এর ডেবোরা ইয়ং লিখেন, "রেহানা মরিয়ম নূর একটি দৃঢ়ভাবে বোনা মনস্তাত্ত্বিক জীবনবর্ণনা যা বিতর্কের সৃষ্টি করতে বাধ্য করবে।"[১৬] স্ক্রিন ডেইলি লিখে, "চলচ্চিত্রটি এক ধরনের আকর্ষণধর্মী ধারাবাহিকতা এবং আজমেরি হক বাঁধনের অভিনয়ের মধ্য দিয়ে এক ধরনের অব্যবস্থিত গতির বিস্তার ধরে রাখে।"[১৭] এনডিটিভির শৈবাল চ্যাটার্জি লিখেন, "সাদের তীক্ষ্ণ চিত্রনাট্য, তুহিন তমিজুলের অস্থিরমনা ক্যামেরা, নিঃশব্দ রঙবিন্যাস এবং আজমেরি হকের গভীর প্রভাব বিস্তারকারী অভিনয়ের সমন্বয় চলচ্চিত্রটিতে অস্থির আবেগপূর্ণ গতি সঞ্চার করে।"[১৮]

অর্জন

[সম্পাদনা]
পুরস্কার এবং মনোনয়নের তালিকা
সংগঠন বছর বিভাগ প্রাপক ফলাফল তথ্যসূত্র
মোজাইক আন্তর্জাতিক দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব, কানাডা ২০২১ শ্রেষ্ঠ অভিনেত্রী আজমেরী হক বাঁধন বিজয়ী [১৯]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. প্রতিবেদক, বিনোদন। "সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের সিনেমা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২১
  2. "কান উৎসবে বাংলাদেশের অভিষেক"একাত্তর টিভি। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২১
  3. "কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ইতিহাস"সমকাল। ৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২১
  4. "রেহানা মরিয়ম নূর: সাধারণের অসাধারণ"DW.COM। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২১
  5. "কানে ইতিহাস গড়ে যা বললেন বাঁধন"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৮ জুলাই ২০২১। ৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২১
  6. Sharf, Zack; Sharf, Zack (৩ জুন ২০২১)। "Cannes Film Festival 2021 Lineup: Sean Baker, Wes Anderson, and More Compete for Palme d'Or"IndieWire (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২১
  7. "কান উৎসবে ইতিহাস গড়লো বাংলাদেশি সিনেমা 'রেহানা মরিয়ম নূর'"জাগো নিউজ। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২১
  8. "Bangladeshi film 'Rehana Maryam Noor' makes history by being officially selected for Cannes"The Business Standard (ইংরেজি ভাষায়)। ৩ জুন ২০২১। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২১
  9. "প্রথমবারের মতো কানের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের ছবি"সারাবাংলা। ৩ জুন ২০২১। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২১
  10. "মুক্তির আগের দিন অ্যাপসায় 'রেহানা'র বাজিমাত"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১
  11. "রিভিউ"
  12. প্রতিবেদক, গ্লিটজ; ডটকম, বিডিনিউজ টোয়েন্টিফোর। "কানের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের চলচ্চিত্র"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২১
  13. "'Rehana Maryam Noor' receives standing ovation at Cannes"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১
  14. প্রতিবেদক। "দেশে মুক্তি পেল 'রেহানা মরিয়ম নূর', চলছে যেসব প্রেক্ষাগৃহে"দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২১
  15. "চরকিতে মুক্তি পাচ্ছে 'রেহানা মরিয়ম নূর'"বাংলাদেশ জার্নাল। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২১
  16. "'Rehana Maryam Noor': Film Review"দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১
  17. "'Rehana': Cannes Review"স্ক্রিন ডেইলি। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২১
  18. চ্যাটার্জি, শৈবাল (১০ জুলাই ২০২১)। "Rehana Maryam Noor Review: With A Deeply Affecting Performance By Azmeri Haque Badhon, The Film Is Flawless"এনডিটিভি। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০২১
  19. "'নোনাজলের কাব্য' ও 'রেহানা মরিয়ম নূর' কানাডায় পুরস্কৃত"কালের কণ্ঠ। ৯ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]